Bangladesh Khilafat Majlis - Dawah & Politics

Bangladesh Khilafat Majlis - Dawah & Politics Official media page of Bangladesh Khilafat Majlis. Sharing Islamic political speeches, dawah content,
(2)

বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য রাখছেন আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।
23/07/2026

বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য রাখছেন আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।

ইলমের ভারে নুয়ে পড়া একটি বৃক্ষ!আল্লাহ তাকে দীর্ঘ নেক কর্মমুখর জীবন দান করুন।
19/07/2026

ইলমের ভারে নুয়ে পড়া একটি বৃক্ষ!

আল্লাহ তাকে দীর্ঘ নেক কর্মমুখর জীবন দান করুন।

১৬ই জুলাই;আমাদের জাতীয় ইতিহাসে এক রক্তিম মাইলফলকআজ ১৬ জুলাই। ঐতিহাসিক জুলাই শহীদ দিবস।  আমাদের জাতীয় ইতিহাসের পাতায় এই দ...
16/07/2026

১৬ই জুলাই;আমাদের জাতীয় ইতিহাসে এক রক্তিম মাইলফলক

আজ ১৬ জুলাই। ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। আমাদের জাতীয় ইতিহাসের পাতায় এই দিনটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের অবিচল প্রতিরোধের এক অনন্য আখ্যান। বৈষম্য ও ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর যে সাহসিকতার নজির এই দিনে স্থাপিত হয়েছিল, তা যুগ যুগ ধরে নিপীড়িত মানুষের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
২০২৪ সালের এই দিনে শহীদ আবু সাঈদসহ যে সকল বীর প্রাণ উৎসর্গ করেছেন, তাঁদের সেই অকুতোভয় সাহসিকতা ছিল দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারের লৌহকঠিন শৃঙ্খল ভাঙার প্রথম সোপান।শহীদ আবু সাঈদের গুলির মুখে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে অকুতোভয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য পৃথিবীর সব বিপ্লবীদের যুগ যুগ ধরে প্রেরণা যোগাবে।

আজ আমরা তাঁদের গভীর শ্রদ্ধা ও বিনম্রচিত্তে স্মরণ করছি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন শহীদদের শাহাদাত কবুল করেন, তাঁদের জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দান করেন।

জুলাই বিপ্লব ছিল দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে গণমানুষের ফুঁসে ওঠা এক রুদ্ররোষ। এই বিপ্লব আমাদের নতুন করে শিখিয়েছে যে, অশুভ শক্তির দম্ভ যত বড়ই হোক না কেন, ঈমানি দৃঢ়তা ও জনগণের ঐক্যের শক্তির কাছে তা পরাজিত হতে বাধ্য। ছাত্র-জনতার রক্তস্নাত এই বিজয়ের পর আমাদের মূল দায়িত্ব হলো—সেই মহান ত্যাগের মর্যাদা রক্ষা করা। শহীদদের আত্মত্যাগের প্রধান লক্ষ্য ছিল একটি ইনসাফপূর্ণ, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ কায়েম করা।

শহীদদের রক্তে অর্জিত এই স্বাধীনতাকে যদি আমরা সুশাসনভিত্তিক ও কল্যাণকামী রাষ্ট্রের রূপরেখায় উন্নীত করতে না পারি, তবে ইতিহাসের কাছে আমরা অপরাধী হয়ে থাকব। তাই আসুন, সংকীর্ণতা ও বিভেদ ভুলে গিয়ে মহান আল্লাহর ওপর ভরসা রেখে, ইনসাফভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে আমরা অবিচল থাকি।

ইনকিলাব জিন্দাবাদ

হেফাজতে ইসলামের আহবানে ইসলামী রাজনৈতিক দলগুলোর মিটিং শুরু হয়েছে।ইনশাআল্লাহ ভালো কিছুর আশা করছি।
16/07/2026

হেফাজতে ইসলামের আহবানে ইসলামী রাজনৈতিক দলগুলোর মিটিং শুরু হয়েছে।

ইনশাআল্লাহ ভালো কিছুর আশা করছি।

15/07/2026

শায়েখ আহমাদুল্লাহ হাফি. স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে যে কাজগুলো করে যাচ্ছেন, একই কাজ যদি অন্য কেউ করতেন, তাহলে হয়তো এতদিনে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হতেন। কিন্তু আলেম হওয়ার কারণে তিনি প্রাপ্য মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।

আমাদের উচিত হলো ভালো কাজকে হিংসার দৃষ্টিতে নয়, ন্যায় ও ইনসাফের দৃষ্টিতে মূল্যায়ন করা।

14/07/2026

কাতারের সাবেক আমীর আধুনিক ও অগ্রবর্তী কাতারের রূপকার শায়খ হামাদ বিন খলীফা আল-সানীর ইন্তেকালে ঢাকাস্থ কাতার দূতাবাসে আমীরে মজলিসের শোক প্রকাশ!

সাতকানিয়ার পর বাঁশখালী বন্যা দুর্গত এলাকায় পৌঁছেন আমীরে মজলিস। সেখানে তিনি বিপদগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন...
14/07/2026

সাতকানিয়ার পর বাঁশখালী বন্যা দুর্গত এলাকায় পৌঁছেন আমীরে মজলিস। সেখানে তিনি বিপদগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

14/07/2026

আমিরে মজলিস সাতকানিয়ার পরে বাঁশখালী পানিবন্দ মানুষের মাঝে ভালোবাসা বিতরণ করেছেন।

সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।উপস্থিত আছেন বাংলাদেশ খে...
14/07/2026

সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।
উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Address

Dhaka
Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Khilafat Majlis - Dawah & Politics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share