Mokambari Sahi Jame Mosque

Mokambari Sahi Jame Mosque মোকামবাড়ী শাহী জামে মসজিদের ইতিহাস ঐতিহ্য।

মোকামবাড়ী শাহী জামে মসজিদ টি একটি ঐতিহ্যবাহি মসজিদ। যেটি চান্দিনা পৌরসভার মোকামবাড়ীতে অবস্থিত। চান্দিনা বাজার থেকে ৫০০ মিটার পশ্চিমে এবং ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পালকি থেকে ৫০০ মিটার দক্ষিণ -পূর্বাংশে অবস্থিত।

মোকামবাড়ী শাহী জামে মসজিদ টি ২০০৮ সালে পুনরায় সংস্কার করা হয়।

বর্তমানে মসজিদ টি ৪তলা বিশিষ্ট দালান।
মসজিদ টির দৈঘ্য প্রস্থ মিটার এবং মিটার উঁচু।

যার প্রতি তালায় ১৭ টি কাতা

র রয়েছে। প্রতিটি কাতারে ১৯ -২০ জন মুসুল্লি নামাজ আদায় করতে পারে। প্রায় দেড় হাজার মুসুল্লি একসাথে নামাজ আদায় করতে পারে।

মসজিদ টিতে ৩টি প্রবেশপথ রয়েছে। ২টি সিড়ি পথ রয়েছে।

মসজিদ টিতে ১টি আধুনিক অযু খানা রয়েছে যেখানে একসাথে ৪০ জন মুসুল্লি অযু করতে পারবে।

মসজিদ টির নিচ তালায় ১১ টি এয়ারকন্ডিশন রয়েছে যার মাধ্যমে মুসুল্লি রা গরমে আরামে নামাজ আদায় করতে পারে।

মসজিদটি সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত।

মসজিদটির সামনে একটি সুবিশাল ঈদগাহ রয়েছে যেখানে ঈদের নামাজ ও জানাজা নামাজ আদায় করা হয়।

মসজিদটির পূর্ব -দক্ষিণ পাশে ১টি কবরস্থান রয়েছে যেখানে হাজার হাজার কবর রয়েছে।
মসজিদের পশ্চিমে একটি পুকুর রয়েছে যেখানে মুসুল্লিরা অযু ও গোসল করতে পারে।

মসজিদটি চান্দিনা পৌরসভার কেন্দ্রীয় মসজিদ। মসজিদের সামনের ঈদগাহটি কেন্দ্রীয় ঈদগাহ।

21/03/2026

মিলাদ কিয়ামে মুখরিত আমাদের মোকামবাড়ী শাহী ঈদগাঁহ।।

মহান রাব্বুল আলামীনের অপার দয়ায় হাজারো মুসল্লিদের উপস্হিতিতে আমরা ঐতিহ্যবাহী মোকামবাড়ি শাহী ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরে...
21/03/2026

মহান রাব্বুল আলামীনের অপার দয়ায় হাজারো মুসল্লিদের উপস্হিতিতে আমরা ঐতিহ্যবাহী মোকামবাড়ি শাহী ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজ সম্পন্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ 🥰🥰🥰
সবাইকে জানাই ঈদ মোবারক ❤️❤️❤️

ঈদ মোবারক 🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!আপনাদের জন্য প্রস্তুত মোকামবাড়ী শাহী ঈদগাঁহ।মোকামবাড়ী শাহী ঈদগাঁহ ময়দানে...
20/03/2026

ঈদ মোবারক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

আপনাদের জন্য প্রস্তুত মোকামবাড়ী শাহী ঈদগাঁহ।
মোকামবাড়ী শাহী ঈদগাঁহ ময়দানে ঈদের প্রথম জামাত
সকাল ৮ : ৩০ঘটিকায় অনুষ্ঠিত হবে ।
বিশেষ দ্রষ্টব্য: আবহাওয়ার সংবাদ অনুযায়ী কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবাই প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ।

রমজান এর শেষ জুমা।।মহান আল্লাহ আমাদের সবার রোজা, ইবাদত সমূহ কবুল করেন। ।আজকের খুতবা দিচ্ছেন মোকামবাড়ী শাহী জামে মসজিদ এ...
20/03/2026

রমজান এর শেষ জুমা।।মহান আল্লাহ আমাদের সবার রোজা, ইবাদত সমূহ কবুল করেন। ।
আজকের খুতবা দিচ্ছেন মোকামবাড়ী শাহী জামে মসজিদ এর সম্মানিত খতিব মাওলানা মোসাদ্দেকুর রহমান আশরাফী, কুমিল্লা।।
আজকের খুতবার বিষয়: ঈদুল ফিতরের গুরুত্ব ও করণীয়।।

আজ মহিমান্বিত সম্ভাবনাময় কদরের রজনীতে ঐতিহ্যবাহী মোকামবাড়ী শাহী জামে মসজিদ এ অনুষ্ঠিত হল বিশেষ দোয়া মাহফিল। এ সময়ে বয়...
16/03/2026

আজ মহিমান্বিত সম্ভাবনাময় কদরের রজনীতে ঐতিহ্যবাহী মোকামবাড়ী শাহী জামে মসজিদ এ অনুষ্ঠিত হল বিশেষ দোয়া মাহফিল। এ সময়ে বয়ান সহ হাফেজগণ,খতীব, মুয়াজ্জিন,খাদেমকে বিশেষ সম্মানি প্রদান করা হয়।

শ্রেষ্ঠ রাত—লাইলাতুল কদর ✨🌙
মুমিন মুসলমানের জীবনে সবচেয়ে কাঙ্ক্ষিত এবং মহিমান্বিত রজনী হলো ‘লাইলাতুল কদর’। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলে ঘোষণা করেছেন। অর্থাৎ, এই এক রাতের ইবাদত ৮৩ বছর ৪ মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব বয়ে আনে। সুবহানাল্লাহ! 🤲🏻
কেন এই রাতটি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ?
১. এই পবিত্র রাতেই মানবতার মুক্তির সনদ 'আল-কুরআন' লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল হয়েছিল। 📖
২. এই রাতে ফেরেশতারা এবং হযরত জিবরাঈল (আ.) পৃথিবীতে নেমে আসেন এবং ইবাদতকারীদের জন্য রহমত ও শান্তির দোয়া করেন।
৩. এটি ভাগ্য নির্ধারণের রাত। আগামী এক বছর আমাদের জীবনে কী ঘটবে, তার ফয়সালা এই রাতেই ফেরেশতাদের হাতে সোপর্দ করা হয়।
আমাদের করণীয় কী?
রমজানের শেষ দশ দিনের বিজোড় রাতগুলোতে (২১, ২৩, ২৫, ২৭ ও ২৯তম রাত) আমাদের এই মহিমান্বিত রাতকে খুঁজে নিতে হবে। অবহেলায় বা ঘুমিয়ে কাটিয়ে না দিয়ে আসুন এই রাতগুলোতে:
✅ বেশি বেশি নফল নামাজ ও তাহাজ্জুদ পড়ি।
✅ পবিত্র কুরআন তিলাওয়াত করি।
✅ জিকির ও তাসবিহ পাঠ করি।
✅ চোখের পানি ফেলে বিগত জীবনের গুনাহের জন্য তওবা করি।
রাসূলুল্লাহ (সা.) এই রাতের জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছেন:
"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি"
(হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করাকে পছন্দ করেন। অতএব আমাকে ক্ষমা করুন)। [তিরমিজি]
আসুন, আমরা নিজের জন্য, পরিবারের জন্য এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের পূর্ণ বরকত নসিব করুন এবং আমাদের ইবাদত কবুল করুন। আমিন। 🤲🏻✨
#লাইলাতুল_কদর #রমজান #ইসলামিক_পোস্ট
------------------------------

আজকের খুতবা দিচ্ছেন মোকামবাড়ী শাহী জামে মসজিদ এর সম্মানিত খতিব মাওলানা মোসাদ্দেকুর রহমান আশরাফী, কুমিল্লা।।আজকের খুতবার...
13/03/2026

আজকের খুতবা দিচ্ছেন মোকামবাড়ী শাহী জামে মসজিদ এর সম্মানিত খতিব মাওলানা মোসাদ্দেকুর রহমান আশরাফী, কুমিল্লা।।
আজকের খুতবার বিষয়: রমজান মাসের ফজিলত এবং করণীয়। দরুদ শরীফ এর গুরুত্ব।

আত্মশুদ্ধির শ্রেষ্ঠ সময় হলো রমজান মাস। মহান রাব্বুল আলামীন এর নিকট দোয়া করি তিনি যেন সবাইকে রমজানের ঐ পবিত্র মাসে এটির...
18/02/2026

আত্মশুদ্ধির শ্রেষ্ঠ সময় হলো রমজান মাস। মহান রাব্বুল আলামীন এর নিকট দোয়া করি তিনি যেন সবাইকে রমজানের ঐ পবিত্র মাসে এটির পবিত্রতা ও মহিমা বুঝে তিনার সন্তুষ্টি মতো চলার তৌফিক দান করেন।।।। আমীন

মোকামবাড়ী শাহী জামে মসজিদ এর পক্ষ থেকে সবাইকে জানাই রমজানুল মোবারক এর শুভেচ্ছা।।💗💗

আগামীকাল সকাল ১০ টায় সকলে মোকামবাড়ী শাহী ঈদগাঁ ময়দানে উপস্থিত থাকবেন।  একটা দিন নয় সব বন্ধ রাখলেন।  এই গন*হ*ত্যা*র তীব্র...
06/04/2025

আগামীকাল সকাল ১০ টায় সকলে মোকামবাড়ী শাহী ঈদগাঁ ময়দানে উপস্থিত থাকবেন।
একটা দিন নয় সব বন্ধ রাখলেন। এই গন*হ*ত্যা*র তীব্র প্রতিবাদ ত করতে পারেন। ওরা ও ত আপনার ভাই আপনার বোন!!!

ঈদ মোবারক।  মোকামবাড়ী শাহী ঈদগাঁ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত।
31/03/2025

ঈদ মোবারক। মোকামবাড়ী শাহী ঈদগাঁ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত।

30/03/2025

মোকামবাড়ী শাহী ঈদগাঁ ময়দানে ঈদের প্রথম জামাত
সকাল ৮ : ৩০ঘটিকায়।
দ্বিতীয় জামাত ৯: ৩০ ঘটিকায়।

Address

Chandina
Comilla

Alerts

Be the first to know and let us send you an email when Mokambari Sahi Jame Mosque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share