সফেদ ধুলো - মজনু এ এলাহী

সফেদ ধুলো - মজনু এ এলাহী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সফেদ ধুলো - মজনু এ এলাহী, Religious Center, খিজিরিয়া চিশতিয়া দরবার শরীফ, Chittagong.

02/07/2026

ইশকে পাক পাঞ্জাতন

গায়ক ও লেখক :- Alahi Majnur Osama

আহলে বাইত এর প্রতি দুশমনি রেখে যত‌ই তুমি নামাজ পড়ো আর রোজা করো না কেন জাহান্নামে যেতেই হবে।মহানবী (সাঃ) বলেছেন, যে ব্যক...
26/03/2026

আহলে বাইত এর প্রতি দুশমনি রেখে যত‌ই তুমি নামাজ পড়ো আর রোজা করো না কেন জাহান্নামে যেতেই হবে।মহানবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি আদমকে তাঁর জ্ঞানে, নূহকে তাঁর ধীশক্তিতে, ইব্রাহিমকে তাঁর দূরদর্শিতায়, ইয়াহিয়াকে তাঁর সংযমশীলতায় আর মুসাকে তাঁর সাহসীকতায় দেখতে চায় সে যেন আলী ইবনে আবি তালিব এর প্রতি লক্ষ্য করে।
(ইমাম আলী ইবনে আবি তালিব ইবনে আসাকির ২:২৮০/৮১১, আল বিদায়া ওয়ান নিহায়া ৭:৩৬)।

মহানবী (সাঃ) বলেছেন, হিকমতের দশ ভাগের নয় ভাগ আলী ইবনে আবি তালিবের কাছে আছে আর এক ভাগ সমস্ত সৃষ্টির মাঝে বিতরণ করা হয়েছে এবং ওই এক ভাগের অংশও আলী ইবনে আবি তালিবের কাছে আছে।
(হিল্লিয়াতুল আওলিয়া ১:৬৪, আল মানাকিব ইবনে মাগাযিলী ২৮৭/৩২৮, কানযুল উম্মাল ১১:৬১৫/৩৯৮২)।

মাওলা আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না
আসতেন তাহলে দ্বীন, ধর্ম এবং আল্লাহর নিয়ামতের
কোনো কিছুই সম্পূর্ণ হতো না।

নবী (সাঃ) এর কাছে হযরত সালমান ফারসী (রাঃ) জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল (সাঃ), "আপনি কি আপনার পর আপনার উত্তরসূরী নিয়োগ করেছে...
24/03/2026

নবী (সাঃ) এর কাছে হযরত সালমান ফারসী (রাঃ) জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল (সাঃ), "আপনি কি আপনার পর আপনার উত্তরসূরী নিয়োগ করেছেন?"
নবী (সাঃ) বললেন, "সালমান তুমি কি উত্তরসূরী সম্বন্ধে কিছু অবগত আছ ?" সালমান ফারসী বললেন, আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ)ই সবচেয়ে বেশি জানেন।"
রাসূল (সাঃ) বললেন, "হযরত আদম (আঃ) এর উত্তরসূরী শীশ (আঃ) ছিলেন, যিনি আদম সন্তানগণের মধ্যে তাঁর গত হওয়ার পর যারা বর্তমান ছিলেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। হযরত নূহ (আঃ) এর উত্তরসূরী শাম (আঃ) ছিলেন, যিনি তাদের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন, যাকে নূহ (আঃ) তাঁর উত্তরসূরী ঘোষণা করে যান, হযরত মুসা (আঃ) এর পর তাদের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন, হযরত সোলাইমান (আঃ) এর উত্তরসূরী আসিফ বিন বারখিয়া ছিলেন, যিনি হযরত সোলাইমান (আঃ) এর পর তাদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন, হযরত ঈসা (আঃ) এর উত্তরসূরী শামউন বিন ফরখিয়া যিনি ঈসা (আঃ) এর পর সকল অপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। আর আমি আমার উত্তরসূরী হিসাবে আলী ইবনে আবু তালিবকে নিযুক্ত করেছি। আমার পর আমি যাদের ছেড়ে যাচ্ছি, তাদের মধ্যে আলীই সর্বাপেক্ষা উত্তম ও শ্রেষ্ঠ জ্ঞানী।"

সূত্রঃ ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃঃ ৪০৭ (উর্দ্দু, শেয়খ সুলাইমান কান্দুজী হানাফী) ; ফাজায়েলে মুর্তুজাওয়ি, পৃঃ ২২০ (মোহাঃ সালে কাসাফী) ; মুয়াদ্দাতুল কুরবা, পৃঃ ৭০ (সৈয়দ আলী হামদানী শাফায়ী সুন্নী) ।

হযরত আবু হুরায়রা, হযরত সালমান ফারসী থেকে বর্ণনা করেছেন, হযরত সালমান ফারসী বলেন, "ইয়া রাসূল (সাঃ), আল্লাহ যে নবীকেই প্রেরণ করেছেন, তাঁকেই বলে দিয়েছেন যে, কে তাঁর উত্তরসূরী হবে। তবে কি আল্লাহ আপনাকেও বলেছেন যে, কে আপনার উত্তরসূরী হবে ?"

নবী করিম (সাঃ) বললেন, "আমার উত্তরসূরী, আলী ইবনে আবু তালিব হবে।"

সূত্রঃ শারহে বুখারী, খঃ ১৮, পৃঃ ১০৫ (ইবনে হাজার আসকালানী)।

মাওলা আলীর (আঃ) একটি আমলই কিয়ামত পর্যন্ত সকল মানুষ ও জ্বীনের সমস্ত আমল থেকে শ্রেষ্ঠ।প্রিয় নবী করীম (সাল্লাল্লাহু আলাইহ...
22/03/2026

মাওলা আলীর (আঃ) একটি আমলই কিয়ামত পর্যন্ত সকল মানুষ ও জ্বীনের সমস্ত আমল থেকে শ্রেষ্ঠ।

প্রিয় নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলেহিস সালাম) বলেনঃ
لَضَرْبَةُ عَلِيٍّ يَوْمَ اَلْخَنْدَقِ أَفْضَلُ مِنْ عِبَادَةِ اَلثَّقَلَيْنِ
খন্দকের (যুদ্ধের) দিন আলীর (আঃ) (তলোয়ারের) একটি আঘাত সমস্ত জ্বীন ও মানুষের আমল থেকে শ্রেষ্ঠ।

আহলে সুন্নাতের প্রসিদ্ধ মুফাসসির ফখরুদ্দিন রাজী (মৃত্যু ১২১০ সন) তিনি নিজ গ্রন্থ মাফাতিহুল গাইব (مفاتيح الغيبবা আত-তাফসিরুল কাবির ( التفسير الكبير') উপরোক্ত বর্ণনাটি এভাবে এনেছেনঃ
لَمُبَارَزَةُ عَلِيٍّ عَلَيْهِ السَّلَامُ مَعَ عَمْرِو بْنِ عَبْدِ وُدٍّ [الْعَامِرِيِّ] «أَفْضَلُ مِنْ عَمَلِ أُمَّتِي إِلَى يَوْمِ الْقِيَامَةِ» ،
فَلَمْ يَقُلْ مِثْلُ عَمَلِهِ بَلْ قَالَ: أَفْضَلُ كَأَنَّهُ يَقُولُ: حَسْبُكَ هَذَا مِنَ الْوَزْنِ والباقي جزاف.

খন্দকের যুদ্ধের দিনে আলী ইবনে আবি তালিব ও আমর ইবনে আবদুদের মধ্যে যে লড়াই হয়েছে তা কিয়ামত পর্যন্ত আমার সমগ্র উম্মতের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠতর আমল। এই বর্ণনায় আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া আলেহিস সালাম) বলেননি যে (আলীর আমল) এটা আমার উম্মতের আমলের মতো; বরং তিনি বলেছেন: এটা আমার উম্মতের সর্বোত্তম আমল হতে শ্রেষ্ঠ, আর একথার অর্থ হলো হজরত আলী (আ.)-এর এই একটি আমলই তার জন্য যথেষ্ট এবং বাকি আমলগুলো আলীর (আঃ) বাড়তি ওজনের আমল।

সূত্র; ফখরুদ্দিন আর রাযি (মৃত্যু ১২১০ সন), আল-তাফসীর আল-কাবীর ও মাফাতিহু আল-গায়ব, ৩২ তম খন্ড, 32, ৩১ নম্বর পৃষ্ঠা।

এক মজ্জুব ছিলেন। 'মজ্জুব' এসেছে 'জযব' শব্দ থেকে। আকর্ষণ,  শুষে নেওয়া। যার চাওয়া সব সীমা পার হয়ে গেছে। সেই মজ্জুব গলিতে দ...
22/03/2026

এক মজ্জুব ছিলেন। 'মজ্জুব' এসেছে 'জযব' শব্দ থেকে। আকর্ষণ, শুষে নেওয়া। যার চাওয়া সব সীমা পার হয়ে গেছে।

সেই মজ্জুব গলিতে দাঁড়িয়ে থাকতেন। প্রত্যেক পথচারীকে জিজ্ঞেস করতেন, "ঈদ কডাঁ? ঈদ কডাঁ?" অর্থাৎ ঈদ কবে? ঈদ কবে?

লোকেরা বলত, "আরে ভাই, ঈদ তো মাত্র গত মাসেই শেষ হলো। তুমি সারাক্ষণ একই প্রশ্ন কর কেন?"

একদিন সেই গলি দিয়ে কোট মিঠুন শরীফের হযরত খাজা গোলাম ফরিদ (রহ.) যাচ্ছিলেন। সেই মজ্জুব তাকেও একই প্রশ্ন করলেন, "ঈদ কডাঁ?" (ঈদ কবে?)। খাজা সাহেব তার কথার মর্ম বুঝতে পারলেন। উত্তর দিলেন, "ইয়ার কডাঁ" (প্রিয় যখন আসবে)।

পাগলের চোখে এক অদ্ভুত চমক খেলে গেল। সে সাথে সাথে প্রশ্ন করল, "ইয়ার কডাঁ?" (বন্ধুর দেখা কবে মিলবে?)।

হযরত উত্তর দিলেন: "ম্যায় মরে চডাঁ" (যখন এই 'আমি' বা অহংবোধ মরবে)। অর্থাৎ, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের অহংবোধ বা 'আনা'কে বিসর্জন না দেবে, ততক্ষণ প্রিয়র দেখা মিলবে না।

পাগলের চোখ আরও উজ্জ্বল হয়ে উঠল। সে বুঝে গেল তাঁর প্রশ্নের উত্তর জানা মানুষ পাওয়া গেছে। সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, "ম্যায় মরে কডাঁ?" (এই 'আমি' বা অহংবোধ কীভাবে মরবে?)।

হযরত জবাবে বললেন, "ইয়ার তাকে জডাঁ" (যখন প্রিয় তোমার দিকে তাকাবেন)।

যখনই তোমার দিদার হবে
তখনই আমার ঈদ হবে।
(তেরি জব কে দিদ হোগি
মেরি জব হি ঈদ হোগি)

20/03/2026

ঈদ মানে কেবল নতুন জামা গায়ে জড়ানো আর বাহারি খাবারের উৎসব নয়।
'ঈদ' শব্দের অর্থ হলো আনন্দ, যা বারবার ফিরে আসে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে, দীর্ঘ এক মাস নফসকে (কুপ্রবৃত্তিকে) নিয়ন্ত্রণ করে, আত্মশুদ্ধি অর্জনের পর আল্লাহর নৈকট্য লাভের যে প্রশান্তি— সেটাই হলো প্রকৃত ঈদ।
আসল ঈদ তো সেদিন, যেদিন মানুষ তার ভেতরের অহংকার আর স্বার্থপরতাকে দূরে ঠেলে দিয়ে অন্যের ব্যথায় সমব্যাথী হতে শেখে।

আমরা যখন ঈদের সকালে নতুন পোশাকে সেজেগুজে হাসিমুখে প্রিয়জনদের সাথে কোলাকুলি করি, তখন একটু আড়ালেই হয়তো কোনো এতিম শিশুর চোখে শ্রাবণের বৃষ্টি নামে। তার তো নতুন জামার চেয়েও বেশি প্রয়োজন ছিল বাবার শক্ত আঙুল ধরে ঈদগাহে যাওয়া কিংবা মায়ের পরম মমতায় এক চামচ সেমাই মুখে দেওয়া।
ধনীর ঘরে যখন পোলাও-কোরমার সুবাসে চারপাশ ম-ম করে, তখন রাস্তার ধারের কোনো গরিবের জীর্ণ কুটিরে হয়তো একবেলা ভালো খাবারের চিন্তায় দীর্ঘশ্বাস পোড়ে। চারপাশের এতো আলোর রোশনাইয়ের মাঝেও তাদের কাছে ঈদ আসে না-পাওয়ার আরেকটা শূন্যতা নিয়ে। তাদের কাছে ঈদের চাঁদ যেন আনন্দের নয়, বরং একাকিত্বের এক নীরব সাক্ষী।

নবীজি (সা.) ও তাঁর পবিত্র আহলে বায়াতের (নবী পরিবারের) পুরো জীবনই ছিল গরিব, অসহায় আর এতিমদের সেবায় নিবেদিত। যে আনন্দে পাশের বাড়ির অভুক্ত মানুষটি বা চোখের সামনের এতিম শিশুটি শামিল হতে পারলো না, সেই জাঁকজমকপূর্ণ আনন্দে কি সত্যিই আল্লাহর সন্তুষ্টি থাকে?
তাই এই ঈদে আমাদের আনন্দ যেন শুধু নিজেদের মাঝে সীমাবদ্ধ না থাকে। আসুন, আমাদের অন্তরের দরদি হাতটি বাড়িয়ে দিই সেইসব অসহায় মানুষদের দিকে। অন্তত একটি এতিম শিশুর মুখে হাসি ফোটাতে পারলেই হয়তো আমাদের সত্যিকারের "ঈদ মোবারক" সার্থক হবে।

ঈদের খুশি তখনই সার্থক হয়, যখন অন্তরে মাশুকের (আল্লাহ ও তাঁর রাসুলের) প্রেম বিরাজ করে। আর সেই প্রেমের দরজাই হলেন নবী পরিবার (আহলে বায়াত)। হাসান-হুসাইনের স্মরণে রাঙানো কলিজা আর ফাতেমাতুজ্জোহার প্রতি শ্রদ্ধায় নত শির-এটাই তো একজন আশিকের ঈদের সম্পদ। আল্লাহর ইশকে ফানা হয়ে সবার জীবন আনন্দময় হোক।

ঈদ মোবারক।

#ঈদমোবারক #ঈদুলফিতর #প্রকৃতঈদ
#সুফিবাদ #তাসাওউফ #আহলেবায়াত #ইশকেএলাহী #মাওলাআলী
#মানবতা #এতিমদেরঈদ #গরিবেরহাসি
#সফেদধুলো #মজনুএএলাহী

Address

খিজিরিয়া চিশতিয়া দরবার শরীফ
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when সফেদ ধুলো - মজনু এ এলাহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share