09/07/2026
কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ (এই মহৎ কাজে অংশগ্রহণকারী সকল তরুণকে)
আলহামদুলিল্লাহ।
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে আমাদের বৌ বাজার জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট-এর পুকুরের পানি উপচে পড়ে মসজিদে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছিল। এমন সংকটময় মুহূর্তে আমাদের এলাকার একদল উদ্যমী তরুণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে
টানা দুই দিন ধরে তরুণরা কঠোর পরিশ্রম করে মাটি খনন, নতুন ড্রেন তৈরি, বড় আকারের পিভিসি পাইপ স্থাপন এবং পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করেছে। তাদের এই নিঃস্বার্থ শ্রম, সময় ও আন্তরিকতার ফলে বৃষ্টির অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশিত হয়েছে এবং আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রিয় মসজিদ জলাবদ্ধতা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
এই ছবিগুলো তাদের সেই নিরলস পরিশ্রমেরই কিছু মুহূর্তের সাক্ষী।
বৌ বাজার জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট পরিবারের পক্ষ থেকে এই মহৎ কাজে অংশগ্রহণকারী সকল তরুণ ভাইদের জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও দোয়া। মহান আল্লাহ তাআলা আপনাদের এই খেদমত কবুল করুন, উত্তম প্রতিদান দান করুন এবং দ্বীনের সেবায় আরও বেশি কাজ করার তাওফীক দান করুন।
জাযাকুমুল্লাহু খাইরান।