আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন-ডাবুয়া শাখা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন-ডাবুয়া শাখা

আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন-ডাবুয়া শাখা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন-ডাবুয়া শাখা, Religious organisation, Raozan, Chittagong.

আওলাদে রাসূল ﷺ সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী (ক.)–এর ত্বরিকতের আলোকে গঠিত
আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন, পশ্চিম ডাবুয়া শাখা—
যার মূল লক্ষ্য তরিকত,তাসাউফ , আখলাক, মানবতা ও সমাজসেবার মাধ্যমে আদর্শ মানুষ গঠন।

বিশিষ্ট মাইজভান্ডারি লেখক ও গবেষক আল্লামা গোলাম মোস্তফা মুহাম্মদ শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকালে আশেকানে মাইজভান্ডারি এস...
07/05/2026

বিশিষ্ট মাইজভান্ডারি লেখক ও গবেষক আল্লামা গোলাম মোস্তফা মুহাম্মদ শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকালে আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন হলদিয়া ও ডাবুয়া পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
04/05/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

🌿 কবিয়াল রমেশ শীল — লোকসঙ্গীত, আধ্যাত্মিকতা ও সংগ্রামের এক দীপ্ত নাম 🌿আজ ৬ এপ্রিল, মাইজভাণ্ডারী গানের কিংবদন্তি সাধক কবি...
06/04/2026

🌿 কবিয়াল রমেশ শীল — লোকসঙ্গীত, আধ্যাত্মিকতা ও সংগ্রামের এক দীপ্ত নাম 🌿

আজ ৬ এপ্রিল, মাইজভাণ্ডারী গানের কিংবদন্তি সাধক কবিয়াল রমেশ শীলের ৫৯তম প্রয়াণ দিবস। তিনি শুধু একজন কবিয়াল ছিলেন না—তিনি ছিলেন সময়ের কণ্ঠস্বর, মানুষের বেদনা ও চেতনার অনুবাদক। 🎶

✨ তাঁর জীবন আমাদের শেখায়—
দারিদ্র্য, কষ্ট, সংগ্রাম—এসব কোনো বাধা নয়, বরং এগুলোই মানুষকে গড়ে তোলে। ছোটবেলায় পিতৃহারা হয়ে জীবনের দায়ভার কাঁধে তুলে নিয়েও তিনি হার মানেননি। বরং নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করে হয়ে উঠেছেন এক অনন্য সাধক।

🕊️ আধ্যাত্মিক দৃষ্টিতে তাঁর শিক্ষা:
রমেশ শীলের গান শুধু বিনোদন ছিল না—তা ছিল আত্মশুদ্ধির আহ্বান। মাইজভাণ্ডারী তরিকার প্রেম, মানবতা ও আল্লাহভক্তি তাঁর গানের মূল সুর। তিনি দেখিয়েছেন—
👉 সত্যিকারের আধ্যাত্মিকতা মানে মানুষের পাশে দাঁড়ানো
👉 জুলুমের বিরুদ্ধে কণ্ঠ তোলা
👉 নিজের আত্মাকে পরিশুদ্ধ করা

🔥 সংগ্রামী চেতনা ও মানবপ্রেম:
তিনি ছিলেন নিপীড়িত মানুষের কণ্ঠ। দুর্ভিক্ষ, শোষণ, অন্যায়—সবকিছুর বিরুদ্ধে তাঁর গান ছিল প্রতিবাদের ভাষা। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার চেতনা—সবখানেই তাঁর সুর ছিল প্রেরণার আলো।

💭 গভীর উপলব্ধি:
যে মানুষ নিজের অন্তরের আলো জ্বালাতে পারে, সেই মানুষই সমাজকে আলোকিত করতে পারে। রমেশ শীল সেই আলোর পথিক ছিলেন।

🌱 আমাদের জন্য শিক্ষা:
আজকের দিনে তাঁর জীবন থেকে আমরা শিখতে পারি—
✔️ কৃতজ্ঞতা ও ধৈর্য
✔️ আত্মউন্নয়ন ও সচেতনতা
✔️ সত্যের পথে অবিচল থাকা
✔️ মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করা

📌 উপসংহার:
রমেশ শীল আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ, তাঁর গান, তাঁর চেতনা আজও জীবন্ত। আমাদের অন্তরে যদি সেই চেতনা জাগ্রত হয়—তবেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে। 🤍

#রমেশশীল 🎤 #মাইজভাণ্ডারী 🌙 #আধ্যাত্মিকতা 🕊️ #লোকসঙ্গীত 🎶 #সংগ্রামী_চেতনা 🔥 #মানবতা ❤️ #আত্মউন্নয়ন 🌱 #ইতিহাসের_আলো 📖 #সত্যের_পথ ✨

আমিন আমিন ধ্বনিতে মুখরিত মাইজভান্ডার দরবার শরীফ।আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হল মহান ২২চৈত্র ৫ই এপ্রিল পবিত্র বাষিক ওরশ শ...
06/04/2026

আমিন আমিন ধ্বনিতে মুখরিত মাইজভান্ডার দরবার শরীফ।
আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হল
মহান ২২চৈত্র ৫ই এপ্রিল পবিত্র বাষিক ওরশ শরীফ।

ইউসুফের সানি জামালে মোস্তফা হুজুর
গাউছুল আজম শাহসূফি সৈয়দ গোলামুর রহমান ( প্রকাশ বাবা ভান্ডারী ) কেবলা কাবা'র পবিত্র বাষিক ওরশ শরীফ।

বাংলাদেশ সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি ও শান্তি কামনায় আখেরী মোনাজাত পরিচালনা করেছেন..গাউসিয়া রহমানিয়া মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন, শাহসুফি হযরত সৈয়দ মুজিবুল বশর আল্ হাচানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মা.জি.আ) বাবাজান কেবলা।

আগামী  ২২ চৈত্র  ৫ এপ্রিল ২০২৬ রোজ রবিবার হুজুর গাউসুল আযম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারী...
27/03/2026

আগামী ২২ চৈত্র ৫ এপ্রিল ২০২৬ রোজ রবিবার হুজুর গাউসুল আযম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর ৯০ তম মহান ওরশ শরীফ মাইজভান্ডার দরবার শরীফ অনুষ্ঠিত হবে ।
আল্লাহ যেন সকল আশেকানে মাইজভান্ডারীকে মহান ওরশ শরীফে হাজির হওয়ার তাউফিক দান করেন। আমিন🤲

মহান ২২ চৈত্র পবিত্র ওরশ শরীফ উপলক্ষে আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন পশ্চিম ডাবুয়া শাখার পক্ষ হতে প্রচারণার একাংশ —সকল ভ...
27/03/2026

মহান ২২ চৈত্র পবিত্র ওরশ শরীফ উপলক্ষে আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন
পশ্চিম ডাবুয়া শাখার পক্ষ হতে
প্রচারণার একাংশ —
সকল ভক্ত আশেকানের দোআ কাম্য।

🌿 মাইজভান্ডারী তরিকতের বাণীআল্লাহর প্রেমই হলো জীবনের আসল পথ।মুর্শিদের নির্দেশ মানলেই অন্তর পবিত্র হয়।অহংকার ত্যাগ করো, ত...
26/03/2026

🌿 মাইজভান্ডারী তরিকতের বাণী
আল্লাহর প্রেমই হলো জীবনের আসল পথ।
মুর্শিদের নির্দেশ মানলেই অন্তর পবিত্র হয়।
অহংকার ত্যাগ করো, তবেই আল্লাহর নৈকট্য লাভ করবে।
মানুষের সেবা করাই ইবাদতের একটি বড় অংশ।
সত্যের পথে চললে আল্লাহ নিজেই সাহায্য করেন।
দুনিয়ার মোহ ছেড়ে দিলে অন্তরে শান্তি আসে।
ধৈর্য আর শোকর—এই দুই-ই মুমিনের শক্তি।
জিকিরে অন্তর জীবন্ত হয়, গাফলতে অন্তর মরে যায়।
ভালোবাসা দিয়েই আল্লাহকে পাওয়া যায়।
মুর্শিদের ভালোবাসা আল্লাহর ভালোবাসার দরজা খুলে দেয়।

কালামে সৈয়দ মুজিবুল বশর আল-মাইজভাণ্ডারী বাবাজান-প্রত্যেকের একটা আইডেন্টিটি আছে। আমরা মাইজভাণ্ডারীটা হচ্ছে আমাদের আইডেন্ট...
23/03/2026

কালামে সৈয়দ মুজিবুল বশর আল-মাইজভাণ্ডারী বাবাজান-

প্রত্যেকের একটা আইডেন্টিটি আছে। আমরা মাইজভাণ্ডারীটা হচ্ছে আমাদের আইডেন্টিটি। অনেকে মাইজভাণ্ডারী বলে আমাদেরকে এঙ্কার করে, আমরা কিন্তু মাইজভাণ্ডারী হিসেবে গর্ব অনুভব করি। 🤍

আজ পবিত্র ২৪ রমজান১৫তম ওফাত বার্ষিকীবহু গুণে গুণান্বিত, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, গাউছে জমান হযরত শফিউল বশর মাইজভান্...
14/03/2026

আজ পবিত্র ২৪ রমজান
১৫তম ওফাত বার্ষিকী
বহু গুণে গুণান্বিত, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, গাউছে জমান হযরত শফিউল বশর মাইজভান্ডারী কেবলা (রহ.)–এর একনিষ্ঠ আশেক, মানবসেবায় নিবেদিত প্রাণ, ভক্তসমাজের প্রিয় অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বনামধন্য রাজনীতিবিদ আলহাজ্ব আবদুল ওহ্হাব বি.এ, বি.এড মাইজভান্ডারী (রহ.)–এর পবিত্র ফাতেহা শরীফ আজ
তাঁর কর্মময় জীবন, দ্বীন ইসলামের প্রতি দরবারে গাউসুল আজম মাইজভান্ডারীর প্রতি গভীর ভালোবাসা, শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে নিরলস অবদান এবং অসংখ্য প্রতিষ্ঠানের মাধ্যমে রেখে যাওয়া খেদমত আজও মানুষকে অনুপ্রেরণা জোগায়।
মহান আল্লাহ তায়ালা মরহুমের কবরকে নূরের বাগিচায় পরিণত করুন, তাঁর সকল খেদমত কবুল করুন এবং জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
আমিন।

আলহামদুলিল্লাহ, আজকের ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে যাঁরা প...
26/02/2026

আলহামদুলিল্লাহ, আজকের ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সেই সঙ্গে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করেছেন—সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Address

Raozan
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন-ডাবুয়া শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share