05/01/2026
আপনি গান শুনেন না কিন্তু পরিবারের অন্য সদস্যরা আপনার সামনে গান শুনছে। আপনার শোনার ইচ্ছা না থাকা সত্ত্বেও শুনতে হচ্ছে। এর ফলে গান শোনার আগ্ৰহ আসে কারণ হেদায়েতের আগে গান শোনার অভ্যাস ছিল।
পরিবারের সবাই দাওয়াত বা অনুষ্ঠান যেকোনো যায়গায় যাওয়ার সময় সবাই সাজগোজ করছে কিন্তু আপনি সহীহ পর্দা করছেন এটা নিয়ে আত্নীয় স্বজন এমনকি নিজের পরিবারের মানুষরাও কথা শোনাতে ছাড় দেয় না।
নন মাহরামের সামনে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হয় পরিবারের জোরাজুরিতে। চাচাত, মামাত, খালাত, দুলাভাইয়ের সাথে কথা না বললে সামনে না গেলে অহংকারী ট্যাগ দিয়ে দেয়।
সদ্য দ্বীনের পথে ফেরা একজন প্রাক্টিসিং-কে প্রতিদিন এ রকম কত কিছু ফেইস করতে হয় আল্লাহ মালুম। এক সময় এতকিছু সাফার করতে করতে ধৈর্যহীন হয়ে অনেক মানুষ দ্বীন থেকে ছিটকে যায়.. বেদ্বীন পরিবেশে দ্বীন পালন করা আর জ*লন্ত কয়লা হাতে রাখা একই কথা।
- Ink of Haya