26/06/2026
সম্মানিত সদস্যবৃন্দ,
সম্প্রতি ‘দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, কদলপুর শাখা’-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হয়েছে। উক্ত তথ্যের সত্যতা যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।
আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দয়া করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করুন।
barua.717207 নামের আই ডি থেকে যিনি পোষ্ট দিয়েছেন তিনি একজন পলাতক দি বিসিসিইউএল প্রতিষ্ঠানের লোন খেলাপী। তিনি ২০১৭ সালে লোন নিয়ে ফ্রান্সে পাড়ি জমান এবং দেশ ত্যাগ করে যে প্রতিষ্ঠানের টাকা নিয়ে প্রবাসে গিয়েছেন তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। যার ভিত্তি আপনি এই পোষ্ট এর সাথে সংযু্ক্তিতে আছে। এমনি স্ব-বিরোধী আচরন আমাদের বৌদ্ধ জাতির কলঙ্ক।
প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে আমরা সর্বদা সচেতন। যেকোনো ধরনের গুজব বা মিথ্যা প্রচার থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (বিসিসিইউএল)