20/04/2026
SSC/দাখিল ২০২৬ পরীক্ষার্থীদের করণীয় ও বর্জনীয়
প্রিয় পরীক্ষার্থীরা,
পরীক্ষা শুধু প্রস্তুতির নয়, বরং আল্লাহর উপর ভরসা ও সঠিক আমলেরও সময়।
👉 করণীয়:
🔹 প্রতিদিন নিয়মিত পড়াশোনা ও রিভিশন করো
🔹 রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করো
🔹 প্রয়োজন হলে সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও
🔹 বেশি বেশি দোয়া করো—“رَبِّ زِدْنِي عِلْمًا”
🔹 ঘর থেকে বের হওয়ার দোয়া পড়ো:
"بِسْمِ اللّٰهِ تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ"
🔹 পরীক্ষার খাতায় রোল নাম্বর ও রেজিস্ট্রেশন নাম্বর সঠিকভাবে লিখো
🔹 উত্তরপত্র জমা দেওয়ার আগে ভালোভাবে চেক করে নাও
❌ বর্জনীয়:
🔸 অযথা দুশ্চিন্তা ও ভয় করা
🔸 রাত জেগে অতিরিক্ত চাপ নেওয়া
🔸 নকল বা অসৎ কোনো পথ অবলম্বন করা
🔸 সময় নষ্ট করা (মোবাইল/অপ্রয়োজনীয় কাজে)
🔸 অন্যের সাথে তুলনা করে হতাশ হওয়া
📍 মনে রেখো—
আল্লাহ পরিশ্রমকারীদের কখনো নিরাশ করেন না। তোমার চেষ্টা আর দোয়া একসাথে হলে সফলতা আসবেই, ইনশাআল্লাহ।
✒️পক্ষেঃ
دار الاتقان الصوتي