জশনে নবী আউলিয়া

জশনে নবী আউলিয়া প্রিয় নবীজি ﷺ ও আল্লাহর বন্ধু আউলিয়াদের ভালোবাসা ও স্মৃতিকে জীবন্ত রাখতে আমাদের এই প্রয়াস।

26/06/2026

ইমাম হোসাইন (রাঃ) কে নিয়ে
যুবকের আত্নঘাতী প্রশ্ন।

#জশনে_নবী_আউলিয়া

কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাতইসলামের ইতিহাসে ১০ মহররম, ইয়াওমে আশুরা, এক গভীর শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দি...
25/06/2026

কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাত
ইসলামের ইতিহাসে ১০ মহররম, ইয়াওমে আশুরা, এক গভীর শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে আমাদের রাসূল (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.) কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন।

৬১ হিজরিতে উমাইয়া শাসক এজিদ এর প্রতি আনুগত্যের (বাইআত) প্রশ্নে মতবিরোধ দেখা দেয়। ইমাম হোসাইন (রা.) অন্যায় ও জুলুমের কাছে মাথা নত করতে অস্বীকৃতি জানান। এ সময় কুফার বহু মানুষ তাঁকে সমর্থনের আহ্বান জানায়। তিনি পরিবার-পরিজন ও সঙ্গীদের নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে কারবালা নামক স্থানে তাঁকে অবরুদ্ধ করা হয়। তাঁর কাফেলার ওপর পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কয়েক দিন তীব্র তৃষ্ণা ও কষ্টের মধ্যে থাকার পর ১০ মহররমে সংঘটিত যুদ্ধে ইমাম হোসাইন (রা.)-এর অধিকাংশ সঙ্গী ও পরিবারের সদস্য শহীদ হন।

অবশেষে তিনি নিজেও আল্লাহর পথে শাহাদাত বরণ করেন। তাঁর এই আত্মত্যাগ ইসলামের ইতিহাসে সত্য, ন্যায়, মানবিক মর্যাদা ও আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক হয়ে আছে।
কারবালার ঘটনা আমাদের শিক্ষা দেয় যে, অন্যায়ের সঙ্গে আপস না করে সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকা একজন মুমিনের অন্যতম কর্তব্য। ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাত আজও মুসলিম উম্মাহকে ত্যাগ, ধৈর্য ও আদর্শের শিক্ষা দিয়ে চলেছে।
"কারবালা কেবল একটি যুদ্ধের নাম নয়; এটি সত্যের জন্য আত্মত্যাগের এক অমর ইতিহাস।"

#জশনে_নবী_আউলিয়া #কারবালা #ইমাম #হোসাইন #তৃষ্ণা #পানি #ধৈর্য #বাইয়াত #মানবিকতা

07/06/2026

ওহা বীর হালাল গান.....

ভন্ড রফিকুল ইসলাম মাদানীর
নিজ মুখে গাওয়া হালাল গান।

#জশনে_নবী_আউলিয়া #ভন্ড #গান

30/05/2026

আব্দুল গফুর হালির নিজ কন্ঠে গাওয়া গান।

#জশনে_নবী_আউলিয়া #অরজিনাল

18/05/2026

শহর কুতুব.....

শাহসূফি হযরত আমানত শাহ রহঃ এর
ওরশ শরীফ সফল হোক।

#জশনে_নবী_আউলিয়া #চট্টগ্রাম #মাজার #শরীফ #ওরশ #মোবারক #অরজিনাল

17/05/2026

জাতির জনক শেখ মুজিবুর রহমান
পবিত্র মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত করছেন—
এ এক স্মরণীয় ও ঐতিহাসিক মুহূর্ত। 🤍

আধ্যাত্মিক ভালোবাসা, শ্রদ্ধা ও মানবতার
বার্তা ছড়িয়ে যাক সর্বত্র।

#জশনে_নবী_আউলিয়া #বঙ্গবন্ধু #মাইজভান্ডার #জিয়ারত #ঐতিহাসিক_মুহূর্ত #চট্টগ্রাম

16/05/2026

মাহফিলের মন্ঞে.....

আমাদের ষ্টেইজে জিকির চললে হারাম,
তাদের ষ্টেইজে কুস্তি চললে আরাম।

#জশনে_নবী_আউলিয়া #মাহফিল #জিকির #কুস্তি #হালাল #হারাম

বাবা ভান্ডারীর চেহলাম শরীফ.....প্রেমের জোয়ারে যিনি লাখো মুমিন-আশেকদের অন্তরকে আল্লাহর জিকিরে জিন্দা করেছেন, সেই বিশ্বজনী...
14/05/2026

বাবা ভান্ডারীর চেহলাম শরীফ.....

প্রেমের জোয়ারে যিনি লাখো মুমিন-আশেকদের অন্তরকে আল্লাহর জিকিরে জিন্দা করেছেন, সেই বিশ্বজনীন আধ্যাত্মিক সম্রাট, শাহানশাহে তরিকত গাউছুল আজম হযরত শাহসূফী সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (ক.) এর আজ পবিত্র 'চেহলাম শরীফ'।

দেখতে দেখতে তার ওরশ শরীফের ৪০টি দিন পূর্ণ হলো। সুফিবাদ ও তরিকতের এই মহান দিশারীর পবিত্র চেহলাম শরীফের উদ্দেশ্যে দরবার শরীফে আজ ফাতিহা, খতমে কোরআন, মিলাদ-তাওয়াল্লাদে গাউছিয়া এবং জিকিরে সেমার বিশেষ নূরানী আয়োজন করা হয়েছে।

হে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি গাউছুল আজম বাবা ভাণ্ডারীর উসিলায় আমাদের অন্তরকে হেদায়েতের আলোয় আলোকিত করুন এবং হাশরের ময়দানে ওলী-আউলিয়াদের নেক ছায়াতলে আমাদের শামিল করুন। আমিন। 🤲✨

"মওলা রহমান রহমান, বাবা ভাণ্ডারী রহমান..." 💚

#জশনে_নবী_আউলিয়া #মাইজভান্ডার #দরবার #শরীফ #ইসলাম #ইতিহাস

📢 জরুরি ঘোষণা.....মুফতী গিয়াস উদ্দিন তাহেরী হুজুরের ডায়েরির ১৩টি পাতা খুলে হারিয়ে গিয়েছে।উক্ত পাতাগুলোতে ৪ ডিসেম্বর থেকে...
02/05/2026

📢 জরুরি ঘোষণা.....

মুফতী গিয়াস উদ্দিন তাহেরী হুজুরের ডায়েরির ১৩টি পাতা খুলে হারিয়ে গিয়েছে।

উক্ত পাতাগুলোতে ৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২৬/২০২৭ পর্যন্ত নির্ধারিত মাহফিলের তালিকা ছিল। যাদের এই সময়ের মধ্যে মাহফিল নির্ধারিত আছে, তাদেরকে অনুরোধ করা যাচ্ছে অতি দ্রুত হুজুরের সাথে যোগাযোগ করার জন্য।

⚠️ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দেরি না করে দ্রুত যোগাযোগ করুন।

— সকলে শেয়ার করে সহযোগিতা করুন।

#জশনে_নবী_আউলিয়া #তাহেরী #হুজুর #শেয়ার #প্লিজ
M***i Gias Uddin Tahery

16/04/2026

সাবিদের ১০ বছর.......

মাইনুদ্দীন সাবিদের গায়কীতে শুধু সুর নয়, আছে ভক্তি, অনুভূতি আর আধ্যাত্মিকতার অপূর্ব মিশ্রণ। তিনি যখন কাওয়ালী পরিবেশন করেন, তখন মনে হয় যেন হৃদয়ের ভেতরে এক অন্য জগতের দরজা খুলে যায়। সংগীত জগতে সে আজ ১০ বছর পার করলো।

🌿 আল্লাহ পাক তাঁকে সুস্থ রাখুক,
🌿 তাঁর কণ্ঠে আরো নূর ও বরকত দান করুক,
🌿 এবং আমাদেরকে তাঁর কাওয়ালীর মাধ্যমে ইমানি শক্তি অর্জনের তাওফিক দিক।

🤲 আমিন🤲

#জশনে_নবী_আউলিয়া #ভান্ডারী #গান #আধ্যাত্মিক #বাংলাদেশ Mainuddin Sabid Hossain fans Group Mainuddin sabid official Fans club

Address

Chittagong
Chittagong
4210

Website

Alerts

Be the first to know and let us send you an email when জশনে নবী আউলিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share