Gazipara Central Jame Mosque - গাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Gazipara Central Jame Mosque - গাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ

Gazipara Central Jame Mosque - গাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gazipara Central Jame Mosque - গাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, Mosque, Gura Meah Chowdhury Bari, Gazipara, East Raozan, Raozan, Chittagong.

আসসালামু আলাইকুম। মসজিদের সকল কার্যক্রম এই অফিশিয়াল পেজে প্রচার করা হবে ইনশাআল্লাহ।

বিঃদ্রঃ এই পেজ ব্যতীত মসজিদের আর কোনো ফেসবুক পেজ নেই। সবাইকে সচেতন থাকার অনুরোধ করা যাচ্ছে।

সম্মানিত মুসল্লীবৃন্দ ও এলাকাবাসীর নিকট বিনীত দোয়ার আবেদন।
05/06/2026

সম্মানিত মুসল্লীবৃন্দ ও এলাকাবাসীর নিকট বিনীত দোয়ার আবেদন।

শোক বার্তা -
30/05/2026

শোক বার্তা -

29/05/2026

আলহামদুলিল্লাহ, গতকাল ২৮/০৫/২০২৬ ইং আমাদের মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে আদায় হয়েছে। উপস্থিত সকল মুসল্লিকে আন্তরিক ধন্যবাদ।

মুসল্লিগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভবিষ্যতে ঈদের নামাজসহ সকল জামাত পূর্বঘোষিত সময় অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর কারো জন্য অপেক্ষা করা হবে না। তাই সকলের প্রতি বিনীত অনুরোধ, সময়মতো অথবা কিছুটা আগে মসজিদে উপস্থিত হয়ে জামাতে শরিক হোন।

আসুন, আমরা সবাই সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানবোধ বজায় রেখে মসজিদের পবিত্র পরিবেশ রক্ষা করি।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম আদব-আখলাক ও সময়ের মূল্যায়ন করার তাওফিক দান করুন। আমিন।

25/05/2026
মৌলার-বাড়ি গ্রামের বাসিন্দা গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান সদর ইউনিয়ন এর সাবেক সভাপতি ও সাবেক মেম্বার মরহুম মকবুল আহম্মদে...
08/05/2026

মৌলার-বাড়ি গ্রামের বাসিন্দা গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান সদর ইউনিয়ন এর সাবেক সভাপতি ও সাবেক মেম্বার মরহুম মকবুল আহম্মদের সহধর্মিনী - জনাব গিয়াসউদ্দিন এর মমতাময়ী মা আজ দুপুর ২:৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রাত ৯ ঘটিকায় মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের আলা মকাম দান করুন।

ভারী বৃষ্টির কারণে আমাদের প্রিয় মসজিদের ওযুখানা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।বিশেষ করে বয়স্ক মুসল...
30/04/2026

ভারী বৃষ্টির কারণে আমাদের প্রিয় মসজিদের ওযুখানা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।
বিশেষ করে বয়স্ক মুসল্লিদের জন্য বিষয়টি কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের সকলের জন্যই অত্যন্ত বেদনাদায়ক।

তবে আলহামদুলিল্লাহ, মুসল্লিদের সাময়িক সুবিধার কথা বিবেচনা করে আপাতত পাইপ লাইনের মাধ্যমে ওযুর ব্যবস্থা চালু করা হয়েছে। এই অ-স্থায়ী ব্যবস্থার মাধ্যমে ইনশাআল্লাহ কিছুটা হলেও কষ্ট লাঘব হবে বলে আমরা আশা করছি।

মসজিদ কমিটির পক্ষ থেকে সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই ওযুখানার পূর্ণাঙ্গ পুনর্নির্মাণ কাজ শুরু করা হবে।

সবাইকে মসজিদের জন্য দোয়া করার আহ্বান জানানো হলো।

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। ভারী বৃষ্টির কারণে আমাদের প্রিয় মসজিদের ওযুখানা ভেঙে যাওয়ায় আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ ক...
28/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
ভারী বৃষ্টির কারণে আমাদের প্রিয় মসজিদের ওযুখানা ভেঙে যাওয়ায় আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে বয়স্ক মুসল্লিদের এ কারণে কষ্ট হচ্ছে যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

মসজিদ কমিটির পক্ষ থেকে সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই ওযুখানার পুনর্নির্মাণ কাজ শুরু করা হবে।

সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং মসজিদের জন্য দোয়া করার আহ্বান জানানো হলো।

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ।দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের প্রিয় মসজিদের রাস্তার কাজ সম্পূর্ণভাবে সমাপ্ত...
26/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ।

দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের প্রিয় মসজিদের রাস্তার কাজ সম্পূর্ণভাবে সমাপ্ত হয়েছে। মসজিদের রাস্তাটি বাস্তবায়নের জন্য আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা করেছেন মাননীয় এমপি জনাব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

এ মহৎ কাজে আরো সহযোগিতা করেছেন ছাত্রদল নেতা জনাব লিমন চৌধুরী বাপ্পা ও সাবেক ইউপি মেম্বার জনাব আবু জাফর। এতে সবসময় কাজের তদারকি করেছেন জনাব আব্দুল জব্বার চৌধুরী।

সকলের প্রতি রইলো কৃতজ্ঞতা ও দোয়া, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন।

25/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ।

আমাদের প্রিয় মসজিদের রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, কিন্তু ইনশাআল্লাহ খুব শিগগিরই একটি সুন্দর ও নিরাপদ পথ আমরা সবাই ব্যবহার করতে পারবো। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

Address

Gura Meah Chowdhury Bari, Gazipara, East Raozan, Raozan
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazipara Central Jame Mosque - গাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category