Isaal-e-Sawab Network

Isaal-e-Sawab Network “আমরা মুসলিম ও মু’মিন কবরবাসীর দুনিয়ার কন্ঠস্বর। আমরা একমাত্র আল্লাহ’র সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কবরবাসীর প্রতিনিধিত্ব করি।”

সাপ্তাহিক রিপোর্টঃ (পঞ্চম সপ্তাহ)⭐ সর্বমোট মেম্বার সংখ্যাঃ ৪৯ জন।⭐ প্রিয়জনদেরকে স্মরণে রেখেছেনঃ ০৭ জন।⭐ প্রিয়জনদেরকে ভ...
25/07/2025

সাপ্তাহিক রিপোর্টঃ (পঞ্চম সপ্তাহ)

⭐ সর্বমোট মেম্বার সংখ্যাঃ ৪৯ জন।
⭐ প্রিয়জনদেরকে স্মরণে রেখেছেনঃ ০৭ জন।
⭐ প্রিয়জনদেরকে ভুলে গিয়েছেনঃ ৪২ জন।
⭐ উপকৃত মরহুম সংখ্যাঃ ৪১২+ জন।

21/07/2025

প্রতিষ্ঠার মাত্র ১ মাসের মধ্যেই আমরা ৩০০ জনেরও অধিক ব্যক্তির কবরের সাথে সাপ্তাহিক কানেকশন তৈরি করেছি, আলহামদুলিল্লাহ।

গতকালের বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত আনুমানিক ১৫০ জন ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যকার শহীদদেরকেও আমরা আমাদের প্ল্যাটফর্মের তালিকায় যোগ করে দিচ্ছি।

কারণ, নতুন ইস্যু আসলে সবাই সব ভুলে যাবে দু’দিন‌‌ পর, কিন্তু Isaal-e-Sawab Network ভুলবে না কোনো কবরবাসীকেই, ইন শা আল্লাহ।

আপনিও যোগ দিন আমাদের সঙ্গে, মৃত্যুকে স্মরণে রাখতে, কবরবাসীদের সাথে সাওয়াবের কানেকশন রক্ষা করতে।

ফেসবুক গ্রুপঃ Isaal-e-Sawab Network: স্মরণে প্রিয়জন - সাওয়াবের সেতুবন্ধন

সাপ্তাহিক রিপোর্টঃ (চতুর্থ সপ্তাহ)⭐ সর্বমোট মেম্বার সংখ্যাঃ ৪৪ জন।⭐ প্রিয়জনদেরকে স্মরণে রেখেছেনঃ ১১ জন।⭐ প্রিয়জনদেরকে ...
19/07/2025

সাপ্তাহিক রিপোর্টঃ (চতুর্থ সপ্তাহ)

⭐ সর্বমোট মেম্বার সংখ্যাঃ ৪৪ জন।
⭐ প্রিয়জনদেরকে স্মরণে রেখেছেনঃ ১১ জন।
⭐ প্রিয়জনদেরকে ভুলে গিয়েছেনঃ ৩৩ জন।
⭐ উপকৃত মরহুম সংখ্যাঃ ৩০০+ জন।

সাপ্তাহিক রিপোর্টঃ (তৃতীয় সপ্তাহ)⭐ সর্বমোট মেম্বার সংখ্যাঃ ৩৮ জন।⭐ প্রিয়জনদেরকে স্মরণে রেখেছেনঃ ১০ জন।⭐ প্রিয়জনদেরকে ...
14/07/2025

সাপ্তাহিক রিপোর্টঃ (তৃতীয় সপ্তাহ)

⭐ সর্বমোট মেম্বার সংখ্যাঃ ৩৮ জন।
⭐ প্রিয়জনদেরকে স্মরণে রেখেছেনঃ ১০ জন।
⭐ প্রিয়জনদেরকে ভুলে গিয়েছেনঃ ২৮ জন।
⭐ উপকৃত মরহুম সংখ্যাঃ ৩০০ জন।

তাসবীহ লিস্টঃ (২য় সপ্তাহ)Isaal-e-Sawab Network: স্মরণে প্রিয়জন - সাওয়াবের সেতুবন্ধন প্ল্যাটফর্মের দ্বিতীয় সপ্তাহে আম...
05/07/2025

তাসবীহ লিস্টঃ (২য় সপ্তাহ)
Isaal-e-Sawab Network: স্মরণে প্রিয়জন - সাওয়াবের সেতুবন্ধন প্ল্যাটফর্মের দ্বিতীয় সপ্তাহে আমলকৃত তাসবীহসমূহের লিস্টঃ

⭐ হেভিওয়েট তাসবীহসমূহঃ
1️⃣ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। (১০০ বার)
لا إلهَ إلاَّ اللَّه وحْدهُ لاَ شَرِيكَ لهُ، لَهُ المُلْكُ، ولَهُ الحمْدُ، وَهُو عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ.
ফযিলতঃ
১. ১০ জন ক্রীতদাস মুক্তির সাওয়াব।
২. ১০০ টি সাওয়াব।
৩. ১০০ টি গুরুতর গুনাহ মাফ।
৪. সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে নিরাপদ থাকার ইলাহী প্রতিশ্রুতি।
৫. দিনের সর্বোচ্চ সাওয়াব অর্জনকারীদের তালিকায় নাম।

2️⃣ সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী (১০০ বার)
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
ফযিলতঃ
দৈনিক ১০০ বার পাঠকারী ব্যক্তির সমস্ত (ছগীরা) গুনাহ ক্ষমা করে দেয়া হবে, যদি তা সমুদ্রের ফেনারাশি পরিমাণও হয়।

3️⃣ সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী আদাদা খালকিহী, ওয়া রিদা নাফসিহী, ওয়া যিনাতা আরশিহী, ওয়া মিদাদা কালিমাতিহী। (৭ বার)
سُبحانَ اللهِ وبحَمْدِه عَدَدَ خَلْقِه، ورِضا نَفْسِه، وزِنةَ عَرْشِه، ومِدادَ كَلِماتِه
ফযিলতঃ
এই দুয়াটি মাত্র তিনবার পড়লে, আনুমানিক এক ঘণ্টা অন্যান্য যিকির-তাসবীহ করার চাইতেও বেশি সাওয়াব পাওয়া যায়।

4️⃣ ইয়া রাব্বি লাকাল-হামদু, কামা ইয়ামবাগী‌ লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলত্বানিকা। (১০ বার)
يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ
ফযিলতঃ এই তাসবীহ পাঠের সাওয়াব কত পরিমাণ তা আমলনামা লেখার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণেরও জানা নেই। এর প্রতিদান আল্লাহ নিজের পক্ষ থেকে দেবেন।

5️⃣ লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল-হামদু, ইয়ুহ'য়ী ওয়া ইয়ুমীতু, ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামূতু, বিইয়াদিহী'ল-খাইর, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। (৩ বার)
لَا إِلَهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
ফযিলতঃ
বাজারে প্রবেশ করার পর এই দুয়াটি যতবার পাঠ করা হবে, প্রত্যেকবার আল্লাহ, পাঠকারীর জন্য ১০ লক্ষ নেকী লিপিবদ্ধ করবেন, ১০ লক্ষ গুনাহ মাফ করবেন, তাকে ১০ লক্ষ গুণ মর্যাদায় অধিষ্ঠিত করবেন এবং জান্নাতে তার জন্য একটি গৃহ নির্মাণ করবেন।

⭐ সম্পূরক তাসবীহসমূহঃ
1️⃣ সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহিল আযীম। (১০ বার)
سُبْحَانَ اللَّهِ ، وبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ .
ফযিলতঃ
দয়াময় আল্লাহ’র কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ আর (আমলের) পাল্লায় অত্যন্ত ভারী।

2️⃣ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার প্রতিটি ১০০ বার করে।
ফযিলতঃ
২.১. জিহাদের জন্য ১০০টি ঘোড়া দানের চেয়ে উত্তম।
২.২. ১০০ টি উট দানের চেয়ে উত্তম।
২.৩. ১০০ জন গোলাম আযাদ করার চেয়ে উত্তম।

3️⃣ আল্লাহু আকবার কাবীরা, ওয়াল'হামদু লিল্লাহি কাছীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা।
اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً
ফযিলতঃ
৩.১. এই তাসবীহ পাঠের সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে যায়।
৩.২. এই তাসবীহের শব্দগুলো (রূপকভাবে) মাটিতে পড়ার আগেই ১২ জন ফেরেশতা তুলে নেন।

4️⃣ ১০ বার দরূদে ইব্রাহিম পাঠ।

5️⃣ আসতাগফিরুল্লাহ ১০০ বার পড়া।

⭐ হেভিওয়েট তাসবীহসমূহের দলীলঃ
১. সহীহ বুখারী ৩২৯৩
২. সহীহ বুখারী ৬৪০৫,৬৪০৬, তিরমিযী ৩৪৬৬, ৩৯৫৬
৩. তিরমিযী ৩৫৫৫, নাসায়ী ১৩৫২, ইবনে মাজাহ ৩৮০৮
৪. ইবনে মাজাহ ৩৮০১
৫. তিরমিযী ৩৪২৮, ৩৪২৯, ইবনে মাজাহ ২২৩৫

⭐ সম্পূরক তাসবীহসমূহের দলীলঃ
১. সহীহ বুখারী ৬৬৮২, ৭৫৬৩
২. মুসনাদে আহমদ ২৬৯৪১
৩. নাসায়ী ৮৮৫, ৮৮৬

📣 ঘোষণাঃ
এই লিস্ট প্রতি সপ্তাহে সংযোজন-বিয়োজন করে আপডেট করা হবে। আপনিও তাসবীহ সাজেস্ট করতে পারেন।

সাপ্তাহিক রিপোর্টঃ (প্রথম সপ্তাহ)আলহামদুলিল্লাহ, ১৪৪৭ হিজরী সনের প্রথম দিনেই আমাদের প্রথম সপ্তাহের কার্যক্রম যথাসময়ে পর...
27/06/2025

সাপ্তাহিক রিপোর্টঃ (প্রথম সপ্তাহ)

আলহামদুলিল্লাহ, ১৪৪৭ হিজরী সনের প্রথম দিনেই আমাদের প্রথম সপ্তাহের কার্যক্রম যথাসময়ে পরিচালিত হয়েছে।

✅ প্রথম সপ্তাহের কার্যক্রম পর্যন্ত রেজিস্টার্ড মরহুম প্রিয়জন সংখ্যাঃ মোট ৩২ জন।

আপনার মরহুম প্রিয়জনদের নাম যোগ করতে চাইলে অবশ্যই মেম্বারশিপ ফর্ম পূরণ করুন।
#সাপ্তাহিক_রিপোর্ট

জীবনের শত ব্যস্ততার মাঝেও মরহুম প্রিয়জনদের স্মরণে রাখুন। ধারাবাহিকতা বজায় রাখতে যুক্ত হোন আমাদের সুন্দর এই প্ল্যাটফর্ম...
26/06/2025

জীবনের শত ব্যস্ততার মাঝেও মরহুম প্রিয়জনদের স্মরণে রাখুন। ধারাবাহিকতা বজায় রাখতে যুক্ত হোন আমাদের সুন্দর এই প্ল্যাটফর্মে।

📍 প্রজেক্টে অংশগ্রহণের নিয়মাবলীঃ
✅ প্রজেক্টের কার্যক্রম সাপ্তাহিক ১ দিন অনুষ্ঠিত হবে।
✅ প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার আসরের আযানের আগ পর্যন্ত সময়ের মধ্যে মাত্র ১০ মিনিট সময় প্রজেক্টের কাজে ব্যয় হবে।
✅ মেম্বারগণ হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক গ্রুপ ও মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকবেন।
✅ প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রজেক্টের করণীয় সম্পর্কে রিমাইন্ডার দেয়া হবে। রিমাইন্ডার দেখার পর মেম্বারগণ হোয়াটসঅ্যাপ চ্যানেল ও ফেসবুক গ্রুপে পোস্টকৃত কিছু ফযিলতপূর্ণ আমলের তালিকা থেকে কমপক্ষে ১০ মিনিট সময় ব্যয় করে নিজের প্রিয়জনদের পাশাপাশি প্রজেক্টে রেজিস্টার্ড অন্য সকল মরহুম ব্যক্তিবর্গের আমলনামায় পৌঁছানোর নিয়তে আমল করবেন।
✅ শুক্রবার আসরের নামাযের পর প্রজেক্টের পক্ষ থেকে মুনাজাতের মাধ্যমে সাপ্তাহিক কার্যক্রম সমাপ্ত হবে।

👉 বিশেষ দ্রষ্টব্যঃ
একসাথে সকল গ্রুপে জয়েন করা বাধ্যতামূলক নয়। তবে সাপ্তাহিক রিমাইন্ডার মিস না করতে চাইলে মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের যেকোনো একটিতে জয়েন করা বাঞ্ছনীয়।

প্রজেক্ট সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া লিংকসমূহঃ
১. Facebook Group: https://www.facebook.com/share/g/1XzDaiG6T9/

২. page: https://www.facebook.com/share/12MbXKZLthz/

৩. WhatsApp Group: https://chat.whatsapp.com/CqvZAKW6AHy9oJkSnSxKHa?mode=ac_c

৪. WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VbARUNDADTOD5ugn8Y42

৫. Messenger Group: https://m.me/j/Aba7BXam3fbwFnrN/

📍প্রজেক্ট পরিচালনাকারী প্রতিষ্ঠানঃ
AtTaqwa-SAFF Foundation, Bangladesh.

📍ব্যবস্থাপনা পরিচালকঃ
Abdur Rahman Tawfir

✅ মেম্বারশিপ ফরম লিংকঃ
https://forms.gle/FUuCCGMkKyMzqMVo7

Address

Chittagong

Opening Hours

Thursday 18:00 - 12:00
Friday 00:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Isaal-e-Sawab Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share