27/05/2026
ত্যাগ, তাকওয়া, ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই মহিমান্বিত দিন আমাদের স্মরণ করিয়ে দেয় হযরত ইবরাহীম আলাইহিস সালামের অনন্য ত্যাগ ও আনুগত্যের ইতিহাস, যা প্রতিটি মুমিনের জীবনে আল্লাহভীতি, আত্মত্যাগ ও মানবতার শিক্ষা জাগ্রত করে।
এই পবিত্র ঈদ উপলক্ষে Baituz Zaman Jame' Masjid-বাইতুজ্জামান জামে' মসজিদ-এর পক্ষ থেকে এলাকাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও ঈদ মোবারক।
ইনশাআল্লাহ, আগামীকাল সকাল ৭টায় বাইতুজ্জামান জামে' মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাআত অনুষ্ঠিত হবে। সকল মুসল্লিকে সময়মতো ঈদের সালাতে অংশগ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানানো যাচ্ছে।
আসুন, ঈদের আনন্দ ধনী-গরিব, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে ছড়িয়ে দিই। হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ইসলামী সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হই। ঈদের প্রকৃত শিক্ষা আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রতিফলিত হোক। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি, ইবাদত ও নেক আমলসমূহ কবুল করুন এবং আমাদের জীবনকে তাঁর সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমীন।