Chillax Zone BD

Chillax Zone BD Discover Chill Products
just Scroll. Smile. Vibe & Buy :)

09/09/2026

আমি কেমন মৃত্যু চাই?

আমি জানি না, আমার জীবনের শেষ দিনটি কবে। জানি না... কোন সকালটা হবে আমার শেষ সকাল, কোন রাতটা হবে আমার শেষ রাত, কোন নিঃশ্বাসের পর আর কোনো নিঃশ্বাস নেওয়ার সুযোগ থাকবে না।

তবে আমি জানি, আমি কেমন মৃত্যু চাই।

- আমি এমন মৃত্যু চাই, যে মৃত্যুর সময় আমার রব আমার ওপর অসন্তুষ্ট থাকবেন না। আমার জীবনের ভুল, গুনাহ আর অপূর্ণতার পরও যেন তিনি আমাকে ক্ষমা করে বলেন, “ফিরে এসো, আমি তোমার প্রতি সন্তুষ্ট।”

- আমি এমন মৃত্যু চাই, যে মৃত্যুর আগে আমার চিকিৎসার কারণে আমার পরিবারের কাউকে যেন অসহায় হয়ে পড়তে না হয়। আমার জন্য যেন আমার পরিবারকে ঋণের বোঝা মাথায় নিতে না হয়, কিংবা আমার চিকিৎসার খরচ জোগাতে গিয়ে প্রিয় মানুষগুলোর চোখে যেন অশ্রু না আসে।

- আমি এমন মৃত্যু চাই, যে মৃত্যুর সময় আমার জন্য কারও মনে জমে থাকা কোনো অভিমান না থাকে। যাদের কষ্ট দিয়েছি, তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। যাদের সঙ্গে অন্যায় করেছি, তারা যেন মন থেকে বলে “আমি তাকে মন থেকে ক্ষমা করে দিলাম।”

কারণ আমি চাই না, আমার মৃত্যুর পরও আমার কোনো ভুল কারও হৃদয়ে বোঝা হয়ে থেকে যাক।

- আমি এমন মৃত্যু চাই, যে মৃত্যুর পর আমাকে আফসোস করে বলতে না হয়, “হে আমার রব! আমাকে আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দিন। আমি এবার নামাজ ঠিকভাবে পড়বো। এবার গুনাহ ছেড়ে দেবো। এবার ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো। এবার আপনার জন্য বাঁচবো।”

আমি চাই না, তখন ফিরে আসার জন্য আকুল হয়ে কাঁদতে কাঁদতে বুঝতে হোক।

- আমি এমন মৃত্যু চাই, যে মৃত্যুর সময় আমাকে বলা হবে, “হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো।”

09/09/2026

মনটা এতটাই নরম হয়ে গেছে যে, কেউ মন থেকে ১ টাকার একটা চকোলেট দিলেও চোখেমুখে জ্বলজ্বল করে আনন্দ ফুটে ওঠে। চকোলেটটার দাম কত, সেটা তখন আর গুরুত্বপূর্ণ মনে হয় না; গুরুত্বপূর্ণ হয়ে ওঠে... কেউ একজন আমাকে মনে করে, মন থেকে কিছু দিতে চেয়েছে।

আবার ঠিক তার বিপরীতে কারও সামান্য খোঁচা দেওয়া একটা কথাতেই কখনো কখনো মনের অবস্থা বারোটা বেজে যায়। কথাটা হয়তো বলার পর মানুষটা ভুলেও গেছে, অথচ আমি সেটা নিয়ে অনেকক্ষণ ভাবি। একটা ছোট্ট কথার খোঁচা আমি না চাইতেও যে আমার মনে গেথে থাকবে, সেটা কে-ইবা জানতো!

অদ্ভুত ব্যাপার হলো, এই দুটো অনুভূতিই একই মানুষের মধ্যে... আমার মধ্যে।

একসময় হয়তো এতটা অনুভূতিপ্রবণ ছিলাম না। ছোটখাটো বিষয়গুলোকে এতটা গুরুত্বও দিতাম না। কিন্তু সময়ের সঙ্গে মানুষ বদলায়, তার অনুভূতিগুলোও বদলায়। কখনো কখনো নিজের ভেতরের পরিবর্তনটা এত নিঃশব্দে ঘটে যে, বাইরে থেকে কেউ বুঝতেই পারে না।

আসলে মানুষ যে কতটা পরিবর্তনশীল... আমি নিজেকে না দেখলে হয়তো সেটা এত গভীরভাবে কখনো উপলব্ধিই করতে পারতাম না। 😅

22/08/2026

Rate me out of 10 👀

12/06/2026
Don’t be fooled…The finish line isn’t the moon of Eid.The finish line is the momentyour eyes close for the last time…and...
20/03/2026

Don’t be fooled…
The finish line isn’t the moon of Eid.

The finish line is the moment
your eyes close for the last time…
and your heart still holds Imaan.

17/03/2026

রমাদানে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ কী ছিল? সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা?
না। সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল, অভ্যাসগুলো ছাড়া। বছর জুড়ে যত খারাপ অভ্যাস আমরা গড়েছি, সেগুলো থেকে এক মাস লাগাতার বিরত থাকার সংগ্রাম করা।
হোক সেটা গান শোনা, মানুষের বদনাম করা, হারাম কিছু দেখা, কিংবা হারাম খাওয়া। পেটের ক্ষুধার চেয়েও মনের এই ক্ষুধাকে নিয়ন্ত্রণ করাটাই আসল লড়াই।
আসলে রমাদান আমাদের শেখাতে আসে যে, আমরা চাইলে পারি। যে হাতটা গত ১১ মাস হারামের দিকে অনায়াসেই বাড়ত, সেই হাতটা রমাদানে থমকে দাঁড়িয়েছে। এটাই তো বিজয়ের শুরু।
জাবির ইবনে আব্দুল্লাহ (রা.) একটি চমৎকার কথা বলতেন—
"তুমি যখন রোজা রাখবে, তখন যেন তোমার কান, চোখ এবং জিহ্বাও মিথ্যে আর পাপাচার থেকে রোজা রাখে। তোমার রোজার দিনে যেন একটা গাম্ভীর্য থাকে। আর তোমার সাধারণ দিন আর রোজার দিন যেন এক না হয়ে যায়।" (ইবনুল মুবারক, কিতাবুজ জুহদ: ১৩০৮)
তাই রমাদান বিদায় নিলেও সেই লড়াইটা যেন থেমে না যায়। রমাদানে যদি আমরা পছন্দের সিনেমা না দেখে থাকতে পারি, তবে বাকি দিনগুলোতে কেন পারব না? যদি রমাদানে সারাদিন গিবত ছাড়া কাটাতে পারি, তবে কেন সারা বছর অন্যকে নিয়ে পড়ে থাকব?
রমাদান আসলে আমাদের দেখিয়ে দেয় যে আমাদের সীমাবদ্ধতাগুলো কেবল আমাদের মনের ভুল ছিল। এই অভ্যাস পরিবর্তনের জয়যাত্রা যেন ঈদের পরেও অব্যাহত থাকে।

লিখেছেন: মহিউদ্দিন রূপম

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chillax Zone BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share