Rozayee TV - রজায়ী টিভি

Rozayee TV - রজায়ী টিভি ওষখাইন রজায়ী দরবার শরীফের নিয়মিত আপডেট পেতে আমার সাথে থাকুন।

📌official page

মহাকবি আল্লামা আলী রজা (রা:) এর কবিতার এক লাইন ব‍্যাখ‍্যা সহকারে দেওয়া হল।
30/04/2026

মহাকবি আল্লামা আলী রজা (রা:) এর কবিতার এক লাইন ব‍্যাখ‍্যা সহকারে দেওয়া হল।

আনোয়ারায় শাহ সুফি একরামুল হক (রহ.)'র বার্ষিক ফাতেহা শরীফ ১১ মে অনুষ্ঠিত হবে____________আনোয়ারায় হযরত শাহ সুফি একরা- মুল ...
23/04/2026

আনোয়ারায় শাহ সুফি একরামুল হক (রহ.)'র বার্ষিক ফাতেহা শরীফ ১১ মে অনুষ্ঠিত হবে_
___________

আনোয়ারায় হযরত শাহ সুফি একরা- মুল হক শাহ রজায়ী (রহ.)'র বার্ষিক ফাতেহা শরীফ আগামী ১১ মে, সোমবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওষখাইন রজায়ী দরবার শরীফ বিশ্ব নূর মঞ্জিলে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব এবং মোনাজাত পরিচালনা করবেন রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ-এর চেয়ারম্যান পীরজাদা মো. খোরশেদ উল্লাহ রজায়ী। সার্বিক দিকনির্দেশনায় থাকবেন পীরজাদা মাও- লানা মো. নাঈম উদ্দীন রজায়ী ও শাহজাদা ইমাম উদ্দিন রজায়ী।

21/04/2026
ওষখাইন রজায়ী দরবার শরীফে আগামী ১১ মে ২০২৬, সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র বার্ষিক ফাতেহা শরীফ। বাংলাদেশের অন্যতম ঐতিহ...
15/04/2026

ওষখাইন রজায়ী দরবার শরীফে আগামী ১১ মে ২০২৬, সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র বার্ষিক ফাতেহা শরীফ। বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী আধ্যাত্মিক কেন্দ্র এই দরবারে প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে (ইনশাআল্লাহ)।

এই ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয় আউলাদে সিদ্দিকে আকবর, পাঁচ তরীকতের পীর, আধ্যাত্মিক সাধক এবং ১৮শ শতকের প্রখ্যাত কবি হযরত শাহ্ সূফী সৈয়দ আল্লামা আলী রজা (প্রকাশ কানু শাহ্ রহঃ)-এর বংশধর, ওষখাইন রজায়ী শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাহ্ সূফী সৈয়দ একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-এর স্মরণে। তিনি ছিলেন একজন বিশিষ্ট আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যার স্মৃতিকে ধারণ করে প্রতিবছর এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানস্থল:
ওষখাইন রজায়ী দরবার শরীফ, বিশ্ব নূর মঞ্জিল, আনোয়ারা, চট্টগ্রাম।

সময়:
১১ মে ২০২৬ (সোমবার), দিনব্যাপী।

কর্মসূচি:
অনুষ্ঠানে থাকছে খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ (হযরত শাহ্ সূফী আলী রজা প্রকাশ কানু শাহ্ রহঃ-এর রচিত), খতমে খাজাগান, ইসমে আজম, মিলাদ মাহফিল এবং আখেরী মোনাজাত। অনুষ্ঠান শেষে আগত ভক্তদের মাঝে তাবারুক বিতরণ করা হবে।

পরিচালনা ও তত্ত্বাবধান:
অনুষ্ঠান পরিচালনা ও আখেরী মোনাজাত করবেন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী (রজায়ী হুজুর)। সার্বিক দিকনির্দেশনায় থাকবেন শাহজাদা মাওলানা নাঈম উদ্দিন রজায়ী এবং শাহজাদা মোহাম্মদ ইমাম উদ্দিন রজায়ী।

ব্যবস্থাপনা:
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে রজায়ী যুব তরিকত কমিটি, বাংলাদেশ।

আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানকে এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আলহামদুলিল্লাহ! পরম করুণাময়ের অশেষ মেহেরবানীতে সম্পন্ন হলো হযরত আলী রজা প্রকাশ কানু শাহ (র.)-এর পবিত্র বিষু মোবারক।​মরমী...
17/01/2026

আলহামদুলিল্লাহ! পরম করুণাময়ের অশেষ মেহেরবানীতে সম্পন্ন হলো হযরত আলী রজা প্রকাশ কানু শাহ (র.)-এর পবিত্র বিষু মোবারক।
​মরমী সাধক, আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র হযরত শাহছুফী আলী রজা প্রকাশ কানু শাহ (র.)-এর বার্ষিক বিষু মোবারক অত্যন্ত ভক্তি ও তায়াজ্জিমের সাথে সম্পন্ন হয়েছে।
​হাজারো আশেকান ও ভক্তবৃন্দের উপস্থিতিতে জিকির, মিলাদ-কিয়াম এবং বিশেষ দোয়ার মাধ্যমে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। আল্লাহ পাক এই মহান অলির উসিলায় আমাদের সকলের জীবন বরকতময় করুন এবং আমাদের নেক মাকসুদ কবুল করুন। আমিন।
​যাঁরা দূর-দূরান্ত থেকে এসে এই মাহফিলে শরিক হয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সকলের প্রতি দরবার এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা।
​"অলি-আল্লাহর সান্নিধ্যই অন্তরের প্রশান্তি।"
​আয়োজনে: রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ।

শিরোনাম: মহান ত্বরিকত সম্মেলনের পবিত্র দাওয়াত              ​বিসমিল্লাহির রহমানির রাহিম।আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।...
10/01/2026

শিরোনাম: মহান ত্বরিকত সম্মেলনের পবিত্র দাওয়াত
​বিসমিল্লাহির রহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
​আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র, বেলায়েতের সম্রাট, ১৮ শতকের অমর কবি ও কালজয়ী দার্শনিক, ইমাম হযরত শাহ্সূফী পীর মীর নূর মোহাম্মদ আল্লামা আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহ.)-এর বার্ষিক বিশ্ব মহান রজায়ী ত্বরিকত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
​রজায়ী ত্বরিকতের পুনর্জীবন দানকারী, বিশিষ্ট সাধক পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী (মা.জি.আ.) হুজুর কেবলার পবিত্র ছদারতে এই নূরানী মাহফিল অনুষ্ঠিত হবে।
​তারিখ: ১৪ই জানুয়ারি ২০২৬ ইং, রোজ বুধবার।
​সময়: সকাল ১০ ঘটিকা হতে।
​স্থান: রজায়ী দরবার শরীফ, বিশ্ব নূর মঞ্জিল, ওষখাইন, আনোয়ারা, চট্টগ্রাম।
​উক্ত রূহানি সম্মেলনে ত্বরিকতপন্থী আশেকান ও ধর্মপ্রাণ মুসলিম ভাইদের ঈমানী দাওয়াত রইল। মহান আল্লাহ পাক আমাদের সকলকে এই বরকতময় মজলিশে শরীক হওয়ার তৌফিক দান করুন।
​নিবেদক,
শাহজাদা ইমাম উদ্দিন রজায়ী
নায়েবে সাজ্জাদানশীন, রজায়ী দরবার শরীফ।

Address

Anwara
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Rozayee TV - রজায়ী টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share