17/03/2026
লেমুরখালী তপোবন আশ্রমে ২৯তম বাৎসরিক মহতী ধর্মসভা, গীতা হোমযজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন
শঙ্খ নদীর তীরে ফুলে ফুলে সজ্জিত পবিত্র তীর্থভূমিতে অবস্থিত কেন্দ্রীয় তপোবন আশ্রম (শাখা) লেমুরখালী সর্বজনীন শ্রীশ্রী পার্বতী মায়ের মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯তম বাৎসরিক মহতী ধর্মসভা, শ্রীশ্রী গীতা হোমযজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তন।
ঋষি পরম্পরায় আগত স্বর্ণযুগের যুগাবতার এবং শ্রীশ্রী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তনের প্রবর্তক শ্রীশ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজ প্রতিষ্ঠিত তপোবন আশ্রমের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও এই মহতী ধর্মীয় আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি কেন্দ্রীয় তপোবন আশ্রমের আশ্রমাধ্যক্ষ শ্রীশ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজের নির্দেশনায় এবং লেমুরখালী তপোবন আশ্রম শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকল ভক্ত, শিষ্য ও সনাতনী ধর্মপ্রাণ মানুষকে স্ব-বন্ধুসহ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
উৎসব পরিচালনা কমিটির সভাপতি শ্রী কেশব দাশ (বাপ্পি) এবং সাধারণ সম্পাদক শ্রী বিকাশ দাশ জানান, ধর্মীয় এই মহোৎসবে ভক্তদের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ উৎসব অঙ্গনকে আরও সমৃদ্ধ ও প্রেমময় করে তুলবে বলে তারা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানের প্রধান পুরোহিত্য
শ্রীশ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ
আশ্রমাধ্যক্ষ, কেন্দ্রীয় তপোবন আশ্রম, দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম।
অনুষ্ঠানের সময়সূচি
১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ (২৫ মার্চ ২০২৬, বুধবার)
বিকাল ৩:০১ মিনিটে ভক্তিমূলক গানের অনুষ্ঠান “সুরেশ্বরাঞ্জলি” অনুষ্ঠিত হবে।
বিকাল ৫:০১ মিনিটে সংগীত পরিবেশন করবে লেমুরখালী তপোবন সদগুরু সংঘ সংগীত নিকেতন।
সন্ধ্যা ৬:০১ মিনিটে শ্রীশ্রী গীতা হোমযজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস ও সমবেত উপাসনা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মহতী ধর্মসভা অনুষ্ঠিত হবে।
প্রধান ধর্মীয় বক্তা
শ্রীশ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ
আশ্রমাধ্যক্ষ, কেন্দ্রীয় তপোবন আশ্রম, দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম।
শ্রীশ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ
অধ্যক্ষ, পাঁচবিয়া তপোবন আশ্রম, পাঁচবিয়া, পটিয়া, চট্টগ্রাম।
বিশেষ অতিথিবৃন্দ
ডাঃ লক্ষ্মীপদ দাশ, কনসালটেন্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ, আনোয়ারা, চট্টগ্রাম।
বাবু মিলন দাশ, কিউএডি ম্যানেজার, প্যাসিফিক জুট মিল, আনোয়ারা, চট্টগ্রাম।
বাবু শিবলু দাশ, সভাপতি, বাংলাদেশ সনাতনী গীতা সংঘ, বাঁশখালী, চট্টগ্রাম।
বাবু রনজিত দাশ, সিনিয়র সহকারী শিক্ষক, বরুমচড়া নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারা।
বাবু কৃষ্ণ মিলন দাশ (সকাল), বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, আনোয়ারা, চট্টগ্রাম।
১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ (২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার)
ব্রহ্মমুহূর্তে অষ্টপ্রহরব্যাপী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তনের শুভারম্ভ।
সকাল ৮:৩১ মিনিটে শ্রীশ্রী গীতা হোমযজ্ঞের মাতৃঘট স্থাপন ও সমবেত উপাসনা।
সকাল ১০:৩১ মিনিটে গীতা হোমযজ্ঞের শুভারম্ভ।
দুপুর ১২:০১ মিনিটে দীক্ষা প্রদান, শ্রীগুরু মহারাজের রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণ।
দুপুর ১:০১ মিনিটে ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
বিকাল ৫:০১ মিনিটে শ্রীশ্রী গীতা হোমযজ্ঞের পূণ্যাহুতি অনুষ্ঠিত হবে।
১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ (২৭ মার্চ ২০২৬)
ব্রহ্মমুহূর্তে অষ্টপ্রহরব্যাপী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তনের পূণ্যাহুতি অনুষ্ঠিত হবে।
পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তন পরিবেশনায় :
তপোবন শ্রীগুরু সংঘ সম্প্রদায়
রাধা বিনোদ দিন সম্প্রদায়
জগৎগুরু সম্প্রদায়
গৌড় হরি সম্প্রদায়
পথ নির্দেশনা
চট্টগ্রামের শাহ আমানত সেতু থেকে বাঁশখালীগামী বাসে বরুমচড়া চৌরাস্তার মাথায় নেমে দক্ষিণ দিকে সিএনজি যোগে তপোবন আশ্রম (শাখা) লেমুরখালী সর্বজনীন শ্রীশ্রী পার্বতী মায়ের মন্দিরে পৌঁছানো যাবে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই মহতী আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত, শিষ্য ও সনাতন ধর্মাবলম্বীদের সমাগম ঘটবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
#তপোবনটিভি #তপোবন #চট্টগ্রাম