Ahle Hadeeth Movement Bangladesh, Chattogram District

Ahle Hadeeth Movement Bangladesh, Chattogram District A revolutionary movement & unique organization of bearing the standard of Pure Tawheed.

নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬। বিজ্ঞপ্তিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন,অথবা এই নাম্বারে কল 01781-860904  দিবেন। অফিস থেকে যোগায...
18/07/2026

নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬।
বিজ্ঞপ্তিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন,অথবা এই নাম্বারে কল 01781-860904 দিবেন।
অফিস থেকে যোগাযোগ করা হবে ইন শা আল্লাহ,
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম

আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্।
14/07/2026

আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্।

13/07/2026
12/07/2026

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসা, পতেঙ্গা চট্টগ্রাম এর সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শুভানুধ্যায়ীগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, অত্র মারকাযের প্রিন্সিপাল জনাব আরজু হোসেন সাব্বির গত ১লা জুলাই থেকে ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে অত্র প্রতিষ্ঠান থেকে অব্যাহতি নিয়েছেন এবং কতৃপক্ষ তাহা অনুমোদন করেছেন।বর্তমানে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল জনাব আব্দুল্লাহ আল মামুন অত্র প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ এবং যথারীতি পাঠদান অব্যাহত আছে।দ্রুত সময়ের মধ্যে একজন যোগ্য প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হবে ইন্শাআল্লাহ। সম্মানিত অভিভাবকগণকে কোন নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
অতএব ইতিপূর্বের ন্যায় প্রতিষ্ঠানের উন্নয়নে সুপরামর্শ ও আর্থিক অনুদান প্রদান অব্যাহত রেখে সার্বিক সহযোগিতায় সচেষ্ট থাকার বিশেষ অনুরোধ করা যাচ্ছে। মাদ্রাসার একাডেমিক, হিফয ও নাযেরা বিভাগসহ আবাসিক থাকার যাবতীয় কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। আল্লাহ আমাদের সহায় হৌন-আমীন!

ধন্যবাদান্তে
বাহারুল ইসলাম
সভাপতি
আলমারকাযুল ইসলামী আস-সালাফী, পতেঙ্গা, চট্টগ্রাম।

যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন, আল্লাহ সহজ করে দিন।
10/07/2026

যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন,
আল্লাহ সহজ করে দিন।

08/07/2026

জনৈক রাজস্ব কর্মকর্তা ইবনুল লুৎবিয়াহ (রঃ) ছাদাক্বা আদায় করতে গিয়ে নিজের জন্য হাদিয়া গ্রহণ করেন। এ বিষয়ে আবু হুমায়েদ সা'এদী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) আযূদ গোত্রের ইবনুল লুৎবিয়াহকে ছাদাক্বা আদায়ের দায়িত্বশীল হিসাবে নিয়োগ দান করেন। অতঃপর যখন তিনি ফিরে আসেন, তখন বলেন, الَكُمْ وَذاً أهدى لى 'এটি তোমাদের জন্য এবং এটি আমাকে হাদিয়া প্রদান করা হয়েছে'।
(৯৬৫. কুরতুবী, তাফসীর সূরা হুজুরাত ৪-৫ আয়াত, যাদুল মা'আদ ৩/৪৪৬: ইবনু হিশাম ২/৫৬২, ৫৮০ তিরমিযী হা/৩২৬৭)

একথা শুনতে পেয়ে রাসূলুল্লাহ (ছাঃ) মিম্বরে দাঁড়িয়ে যান এবং হামদ ও ছানার পরে বলেন, فما بال العامل تستعمله فيأتِنا فَيَقُولُ هَذَا مِنْ عَمَلِكُمْ وَهَذَا أَهْدِي لِي আদায়কারীর কি হয়েছে? যাকে আমরা নিয়োগ দিলাম। অতঃপর সে আমাদের কাছে এল আর বলল, এটি তোমাদের এবং এটি আমাকে হাদিয়া দেওয়া হয়েছে'। فَهَلاً خَلَسَ فِي بَيْتِ أبيه أو بيت أمه، فينظر يهدى له أم لا والذي نفسي بيده لا يَأخُذُ أَحَدٌ مِنْهُ شَيْئًا إِلَّا جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ তাহ'লে কেন সে তার পিতা বা মাতার গৃহে বসে থাকেনা?

অতঃপর সে দেখুক তাকে কেউ হাদিয়া দেয় কি না? যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, তোমাদের যে কেউ আদায়কৃত মাল থেকে যতটুকু গ্রহণ করবে, ততটুকু কিয়ামতের দিন তাকে স্বীয় স্কন্ধে বহন করে নিয়ে উঠতে হবে। যদি তা উট হয়, গরু হয় বা ছাগল হয়'। অতঃপর তিনি তাঁর দু'হাত উঁচু করলেন। এমতাবস্থায় আমরা তাঁর দুই বগলের সাদা অংশ দেখতে পেলাম। অতঃপর তিনি তিনবার বলেন, اللَّهُمَّ هَلْ تلقث 'হে আল্লাহ! আমি কি পৌছে দিলাম?' (বুখারী হা/২৫৯৭, ৬৬৩৬। মুসলিম হা/১৮৩২)।

(শিক্ষণীয়: (১) জনগণের প্রয়োজনে ও রাষ্ট্রীয় সমৃদ্ধির জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন একান্ত ভাবেই যরূরী। সেকারণ কেন্দ্রীয় বায়তুল মাল ফান্ডে ছাদাক্বা প্রদানে অস্বীকারকারীদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করা জায়েয। (২) বায়তুল মাল আদায়কারী ও হিসাব সংরক্ষণকারীর জন্য তাকে প্রদত্ত বেতন-ভাতার বাইরে কোনরূপ হাদিয়া গ্রহণ করা নিষিদ্ধ।।
সীরাতুর রাসুল (ছঃ)
ডঃ আসাদুল্লাহ আল গালীব
পৃষ্ঠা ৬৫৮-৬৯৯

প্রচারে,
মোহাম্মদ মিনহাজুর রহমান
সাংগঠনিক সম্পাদক,আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম যেলা।

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, সকলের প্রতি দাওয়াত রইলো, যার যার অবস্থান থেকে অংশ গ্রহণ করবেন।
05/07/2026

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ,
সকলের প্রতি দাওয়াত রইলো,
যার যার অবস্থান থেকে অংশ গ্রহণ করবেন।

আস্ সালামু আলাইকুম। ১১ই জুলাই ২০২৬ ইং বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কর্মী সম্মেলন সফল হোক।
04/07/2026

আস্ সালামু আলাইকুম। ১১ই জুলাই ২০২৬ ইং বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কর্মী সম্মেলন সফল হোক।

আলহামদুলিল্লাহ! আজকেদীর্ঘ ২৫ বছর পর আহলেহাদীছদের কাছে পুনরায় ফিরে এসেছে বগুড়ার শারিয়াকান্দি উপজেলার নারূলী এলাকার আহলেহা...
12/06/2026

আলহামদুলিল্লাহ! আজকে
দীর্ঘ ২৫ বছর পর আহলেহাদীছদের কাছে পুনরায় ফিরে এসেছে বগুড়ার শারিয়াকান্দি উপজেলার নারূলী এলাকার আহলেহাদীছ জামে মসজিদ। আজ মসজিদটিতে আহলেহাদীছদের ব্যবস্থাপনায় প্রথম জুমু'আর খুৎবা ও সালাত অনুষ্ঠিত হয়েছে।

জুমু'আর খুৎবা প্রদান করেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান এবং কেন্দ্রীয় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক, 🎙️ ড. আহমাদ আবদুল্লাহ ছাকীব (হাফিযাহুল্লাহ)।

দীর্ঘ সময় পর মসজিদটি পুনরায় আহলেহাদীছদের তত্ত্বাবধানে আসায় স্থানীয় তাওহীদপন্থী মুসল্লিদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

মহান আল্লাহর নিকট দোয়া, তিনি যেন এই মসজিদকে কুরআন ও সহীহ সুন্নাহর দাওয়াত প্রচারের একটি উত্তম মাধ্যম হিসেবে কবুল করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করেন। আমীন।

📍স্থান: আহলেহাদীছ জামে মসজিদ, নারূলী, শারিয়াকান্দি, বগুড়া।

আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ,চট্টগ্রাম সাংগঠনিক যেলার বালুচরা শাখা কর্তৃক আয়োজিত ১৫/০...
18/05/2026

আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ,চট্টগ্রাম সাংগঠনিক যেলার বালুচরা শাখা কর্তৃক আয়োজিত ১৫/০৫/২৬ তালিমী বৈঠক ও শাখা কমিটি গঠনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম যেলা আন্দোলন এর সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ শেখ সাদী ও সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এবং চট্টগ্রাম যেলা যুবসংঘের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসেন প্রমুখ।
এতে দ্বীনের উপর অটল থাকাসহ বিভিন্ন বিষয় নিয়ে গভীর আলোকপাত হয়।

সেই সাথে বালুচরা শাখার আন্দোলন, যুবসংঘ, মহিলা সংস্থা ও সোনামণির ২৭/২৯ সেশনের কমিটি গঠন করা হয়।

নিবেদক,
মিনহাজুর রহমান
সাংগঠনিক সম্পাদক
চট্টগ্রাম যেলা।

Address

Raham Ali Sowdagor Goli Or Moon Bekary Goli. North Patenga. Hossain Ahamad Para, Steel Mills Bazar Chittagong
Chittagong
4204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahle Hadeeth Movement Bangladesh, Chattogram District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share