ধর্মচক্র CMC

ধর্মচক্র CMC 'ধর্মচক্র CMC' চট্টগ্রাম মেডিকেল কলেজের সনাতনী শিক্ষার্থীদের একটি ধর্মচর্চার মঞ্চ।

সাদা অ্যাপ্রোনের পবিত্রতায় মোড়ানো নতুন এক পথচলার সূচনা...​মেডিকেল জীবনের আঙিনায় পা রাখা আমাদের সবচেয়ে প্রিয় অনুজ, ব্যাচ-...
26/06/2026

সাদা অ্যাপ্রোনের পবিত্রতায় মোড়ানো নতুন এক পথচলার সূচনা...

​মেডিকেল জীবনের আঙিনায় পা রাখা আমাদের সবচেয়ে প্রিয় অনুজ, ব্যাচ-৬৮/৩৭-কে জানাই আমাদের প্রাণের স্পন্দন এই ক্যাম্পাসে সুস্বাগতম!

​গতকাল এক বর্ণিল, সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম। অনুজদের সুন্দরভাবে বরণ করে নিতে এই উৎসবমুখর মুহূর্তটির নেপথ্য কারিগর ছিল তাদেরই ইমিডিয়েট সিনিয়র ব্যাচ-৬৭/৩৬। তাদের সুনিপুণ পরিকল্পনা ও অক্লান্ত পরিশ্রম পুরো আয়োজনটিকে করেছে প্রাণবন্ত ও স্মরণীয়।

​অনুষ্ঠানে আমাদের পরম সৌভাগ্য ছিল বিভিন্ন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের উপস্থিতি। তাঁদের স্নেহমাখা সান্নিধ্য এবং দিকনির্দেশনামূলক উপদেশ আমাদের আগামী দিনের মানবিক চিকিৎসক হওয়ার স্বপ্নকে আরও দৃঢ় করেছে।

​নবীনদের এই পথচলা হোক জ্ঞান, মানবিকতা ও পরম সেবার ব্রতে উজ্জ্বল। লালিত স্বপ্নগুলো ডানা মেলুক সাফল্যের আকাশে।

আবিরের এই রঙিন দিনে, সব অন্ধকার মুছে গিয়ে জীবনে আসুক খুশির জোয়ার। আপনাকে এবং আপনার পরিবারকে দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্...
03/03/2026

আবিরের এই রঙিন দিনে, সব অন্ধকার মুছে গিয়ে জীবনে আসুক খুশির জোয়ার। আপনাকে এবং আপনার পরিবারকে দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা।

🕉️ শুভ শিব চতুর্দশী 🕉️ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রি হল শিবরাত্রি— যে রাত্রিতে ভক্তিভরে উপবাস ও পূজা কর...
15/02/2026

🕉️ শুভ শিব চতুর্দশী 🕉️
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রি হল শিবরাত্রি— যে রাত্রিতে ভক্তিভরে উপবাস ও পূজা করলে মহাদেব অতি সন্তুষ্ট হন।
দেবী পার্বতী-কে ভগবান শিব বলেছিলেন
একটি বিল্বপত্রের ভক্তি স্বর্ণ-মুক্তার অর্পণের চেয়েও শ্রেষ্ঠ।

শিবরাত্রির মাহাত্ম্যে এক পাপী ব্যাধও অজান্তে উপবাস ও বিল্বপত্র অর্পণের ফলে পাপমুক্ত হয়ে শিবকৃপা লাভ করেছিল।

মহাদেব সকলের জীবনে শান্তি, শক্তি ও কল্যাণ বর্ষণ করুন।
ওঁ নমঃ শিবায়। 🕉️

বাণী অর্চনা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার কিছু মুহূর্ত। 🤍
25/01/2026

বাণী অর্চনা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার কিছু মুহূর্ত। 🤍

বাণী অর্চনার পবিত্র ক্ষণেরঙ-তুলিতে আঁকা জ্ঞানের গল্প।🤍চিত্রাঙ্কন প্রতিযোগিতা।।।(বাণী অর্চনা উদযাপন পরিষদ,চট্টগ্রাম মেডিক...
24/01/2026

বাণী অর্চনার পবিত্র ক্ষণে
রঙ-তুলিতে আঁকা জ্ঞানের গল্প।🤍

চিত্রাঙ্কন প্রতিযোগিতা।।।
(বাণী অর্চনা উদযাপন পরিষদ,
চট্টগ্রাম মেডিকেল কলেজ)

22/01/2026

নমস্কার।
কালকের অনুষ্ঠানসূচী:

সকালের অনুষ্ঠানসূচী:

পুষ্পাঞ্জলি: সকাল ১০.০০ টা
চিত্রাঙ্কন প্রতিযোগিতা: সকাল ১১:০০ টা
গীতা পাঠ: সকাল ১১:৩০ টা
বিদ্যাসামগ্রী বিতরণ: দুপুর ১২ টা
অন্নপ্রসাদ বিতরণ: দুপুর ১২:৩০ টা

সন্ধ্যার অনুষ্ঠানসূচী:

সন্ধ্যাআরতি: সন্ধ্যা ৬ টা
সাংস্কৃতিক অনুষ্ঠান: সন্ধ্যা ৭ টা

সকলের উপস্থিতি কাম্য।।।

21/01/2026

অপেক্ষার বাকি আর মাত্র একদিন।
#বানীঅর্চনা #সরস্বতীপূজা

বানী অর্চনা ১৪৩২ পূজোয় আমাদের পরিচালক স্যার, প্রিন্সিপাল স্যার ও ভাইস প্রিন্সিপাল স্যারকে নিমন্ত্রণপত্র প্রদান।
21/01/2026

বানী অর্চনা ১৪৩২ পূজোয় আমাদের পরিচালক স্যার, প্রিন্সিপাল স্যার ও ভাইস প্রিন্সিপাল স্যারকে নিমন্ত্রণপত্র প্রদান।

🌼শ্বেতশুভ্র জ্ঞানের আরাধনায় এক পবিত্র আহ্বান🌼“সরস্বতী নমস্তুভ্যংবরদে কামরূপিণী।বিদ্যারম্ভং করিষ্যামিসিদ্ধির্ভবতু মে সদা॥...
14/01/2026

🌼শ্বেতশুভ্র জ্ঞানের আরাধনায় এক পবিত্র আহ্বান🌼

“সরস্বতী নমস্তুভ্যং
বরদে কামরূপিণী।
বিদ্যারম্ভং করিষ্যামি
সিদ্ধির্ভবতু মে সদা॥”

বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতার অধিষ্ঠাত্রী
মা সরস্বতীর পবিত্র আশীর্বাদ প্রার্থনায়
চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে
আয়োজিত হতে যাচ্ছে
সরস্বতী পূজা ১৪৩২।

📅 তারিখ: ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)

📍 স্থান: চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস

জ্ঞানচর্চা, শুদ্ধ চিন্তা ও মানবসেবার মহান আদর্শে
গড়ে ওঠা এই বিদ্যাপীঠে
মা সরস্বতীর চরণে
শ্রদ্ধা ও ভক্তির অর্ঘ্য নিবেদনের এই শুভক্ষণে
চট্টগ্রাম মেডিকেল কলেজের
সম্মানিত শিক্ষকবৃন্দ,
প্রিয় শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
এবং সকল শুভানুধ্যায়ীদের সশ্রদ্ধ উপস্থিতিতে
এই পূজানুষ্ঠানকে সার্থক, সৌন্দর্যমণ্ডিত ও স্মরণীয় করে তুলতে বিনীত আমন্ত্রণ জানানো যাচ্ছে।
আসুন—
অজ্ঞানতার অন্ধকার অতিক্রম করে
বিদ্যার নির্মল আলোয়
নিজেদের, আমাদের প্রতিষ্ঠান
ও সমাজকে সমৃদ্ধ করি।

🦢📚
শুভ সরস্বতী পূজা ১৪৩২

বাণী অর্চনা উদযাপন পরিষদ
চট্টগ্রাম মেডিকেল কলেজ

Address

Chittagong Medical College Hospital
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধর্মচক্র CMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share