Satsang-kendra Raozan

Satsang-kendra Raozan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Satsang-kendra Raozan, Religious organisation, Raozan, Chittagong.

11/10/2024
বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎযাপিত হল.. যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকুল চন্দ্রের শুভ ১৩৬ তম আবি...
24/09/2023

বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎযাপিত হল.. যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকুল চন্দ্রের শুভ ১৩৬ তম আবির্ভাব তিথি।।

রোগগ্রস্থ ব্যাক্তির প্রতি, পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের সতর্ক বাণী -----                      —— রোগে——রোগগ্...
16/04/2020

রোগগ্রস্থ ব্যাক্তির প্রতি, পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের সতর্ক বাণী -----

—— রোগে——

রোগগ্রস্থ যখন তুমি জন-সংসর্গ হইতে যতদুর সম্ভব দূরে থাকিও,— নজর রাখিও, তোমা হইতে কেহ সংক্রামিত না হয়; যাঁহারা তোমার সেবা-শুশ্রূষায় নিরত আছেন তাঁহারা যেন শুদ্ধ ও পরিচ্ছন্ন না হইয়া জন-সংসর্গে না যান; আর, শোওয়া, বসা, আলাপ ইত্যাদিতেও খুব সাবধান থাকিও,— যেন ইহাতে তোমার রোগ অন্যে সংক্রামিত না হয় — তোমার এই রোগগ্রস্ত অবস্থা কাটিয়া গেলেই পুনরায় আক্রান্ত হইবার ভয় কমই থাকিবে; তাই বলিয়া রোগত্রস্ত হইয়া থাকিও না! ২৩৮। গ্রন্থঃ চলার সাথী।।

""জয়গুরু""
14/04/2020

""জয়গুরু""

আজ ০৩/০৪/০২০ইং সৎসঙ্গ কেন্দ্র রাউজানের উদ্যোগে করোনা ভাইরাসে অক্ষম, হত দরিদ্র খেটে-খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতর...
03/04/2020

আজ ০৩/০৪/০২০ইং সৎসঙ্গ কেন্দ্র রাউজানের উদ্যোগে করোনা ভাইরাসে অক্ষম, হত দরিদ্র খেটে-খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ হয় ।।

রাউজান সৎসঙ্গ কেন্দ্র কর্তৃক আয়োজিত প্রিয় পরমের ১৩২ তম জন্ম মহোৎসব সম্পন্ন হলো বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ।।
28/12/2019

রাউজান সৎসঙ্গ কেন্দ্র কর্তৃক আয়োজিত প্রিয় পরমের ১৩২ তম জন্ম মহোৎসব সম্পন্ন হলো বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ।।

মা আমার আবার ফিরে গেলেন তাঁর স্বামীর সংসারে। মা প্রতি বছর স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি আসেন। আসলে মা'কে  আমরা শক্তি রূপ...
09/10/2019

মা আমার আবার ফিরে গেলেন তাঁর স্বামীর সংসারে। মা প্রতি বছর স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি আসেন। আসলে মা'কে আমরা শক্তি রূপে, দুর্গতিনাশিনী হিসেবে আরাধনা করে থাকি । কিন্তু, এই পূজো করে আমাদের কী লাভ হচ্ছে? আসলে লাভ-ক্ষতির হিসাবটা আমরা আগেই করি তো তাই বললাম। শুধু শুধু টাকার শ্রাদ্ধ করা। সারা বছরই আমাদের প্রতি ঘরে-ঘরে দুঃখ, দুর্দশা তো লেগেই থাকে। তার থেকেও মনে বড় কষ্ট লাগে, যখন শুনি আমার ভাই-বোনেরা অন্য সম্প্রদায়ের ভাই-বোনের হাত ধরে চলে যায়। কেন এমন হয়। এক বারও ভাবি না, যে মা দশ মাস দশ দিন তার পেটে বহন করে অতিকষ্টে সংসারের সকল কাজ সম্পাদন করেছেন। এক দিন হাঁড় ভাঙ্গা কষ্ট নিয়ে প্রসব করেছেন। তিলতিল করে বড় করেছেন। যখন তোমাদের এই দিনটি আসবে তখন একবার হলেও তাদের কষ্টের দিনগুলোর কথা চিন্তা করে দেখো। তারা তোমাদের জন্য কত কষ্ট করেছেন। আসলে সমস্যা হলো গোঁড়াতে, বীজ ভালো না হলে পক্ষ চারা কোথা থেকে জন্ম নেবে? তার কারন হলো আমরা কেউ দশবিধ সংস্কার মানছি না। যেটুকু করতেছি তা নিজের খেয়াল খুশি মতো। এর বড় সমস্যা হলো বিবাহ সংস্কার। যারা জাতপাত ভুলে বিয়ের পরামর্শ দিচ্ছেন তারা একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। একটা পরিপক্ষ গাছের সাথে বেশ কয়েকটি হাতিও বেধে রাখা যায়। কিন্তু নড়বড়ে গাছের সাথে তা পারা যায়না। তেমনি একজন আদর্শ সন্তান তার পরিবারের, দশের এবং দেশের জন্য সুফল বয়ে আনে। নড়বড়ে সন্তান জন্ম দেওয়া/পালন করা মানে হিংস্র জানোয়ার বা বিষধর সাপ জন্ম দেওয়া/পালন করা। প্রতিলোম জাত সন্তানকে শাস্ত্রে চণ্ডাল বলা হয়। আবার যদি ভালো গাছ না হয় ফলও ভালো হয় না। আমরা অনেক অনেক কিছু জানি বুঝি, তবে কেউ তা মানি না। যদি কেউ সমাজের গোড়ার কথা বলে, তখন একদল উঠে এসে বলে বেশি জ্ঞান দিতে এসো না। এমনিতেই আমাদের সংখ্যা দিনদিন কমতেছে। তাদের বলি, ভাই আগে সমস্যাটা বুঝতে চেষ্টা কর। বাস্তবে তা উপলব্ধি কর, তাহলেই বুঝতে পারবে। দুর্গা পূজো সবে মাত্র শেষ হলো। এ পূজোতে আমাদের আনন্দের সীমা ছিলো না। এতোই আনন্দিত হয়ে গিয়েছিলাম যে, মা'য়ের সামনে বা গাড়িতে বা রাস্তায় বা কার সাথে বা কার সামনে লাফালাফি করতেছি ভুলেগেছি । বিশেষ করে আমার মায়েরা যে ভাবে নাচানাচি করেছেন তা একদম ঠিক নই। কামুকরা হয়তো তোমাদের সমর্থন করবে। কারন সে তার কামনা বাসনা চরিতার্থ করার জন্যই করবে। মা দুর্গার এমন একটা সাজানো গোছানো সংসার আমাদের শিক্ষা দেয় না? তিনি কীভাবে স্বামী, ছেলে-মেয়ে এবং হিংস্র জন্তু-জানোয়ার নিয়ে এক সাথে বেঁধে সুন্দর এক পরিবেশ সৃষ্টি করেছেন। এ পৃথিবীটা হল কর্ম ক্ষেত্র। এখানে কর্ম ছাড়া কেষ্ট মেলে না। শুধু মার পুজো করলেই যে মা এসে হাতে কড়ি দিয়ে শিখিয়ে দেবেন বা মা এসে রক্ষা করবেন এটা স্বপ্নেও ভাববেন না। নিজেকে সেই ভাবে পরিচালিত করতে হবে। তবেই তো দেবতুল্য সংসার হবে। আপনারা একবার শাস্ত্র বা অতীত খুঁজে দেখবেন কেমন সংসারে ঐ রকম দেব তুল্য সন্তানরা জন্মে ছিলো। দেব তুল্য সন্তান প্রসব করতে হলে দেব সংসার গঠন করতে হবে। তার জন্য দরকার একজন আদর্শ। আর সে আদর্শ হলেন বর্ত্তমান যুগ পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকুল চন্দ্র। আসুন, একবার তাঁর চরণ তলে, যাচাই করে দেখি তাঁর কেমন জীবন বিধান। একমাত্র শ্রীশ্রীঠাকুর দিয়ে গিয়েছেন যুগোপযোগী জীবন বিধান। ধরতে পারলে মানব জীবন সার্থক। নইলে কালচক্রে ঘুরতে হবে।
" জয়গুরু", "শারদ শুভেচ্ছা"।

শুভ তালনবমী। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩২ তম আবির্ভাব তিথি তালনবমী তিথি, ১৩২ টি প্রদ...
07/09/2019

শুভ তালনবমী।
যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩২ তম আবির্ভাব তিথি তালনবমী তিথি, ১৩২ টি প্রদীপ প্রজ্বলন,শংখ ধ্বনি, বন্দে পুরুষোত্তম ধ্বনি, উলুধ্বনির ও বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উৎযাপিত হচ্ছে সৎসঙ্গ কেন্দ্র রাউজানে।।

০৬/০৫/২৬ বাংলা ২৩/০৮/১৯ শুক্রবার,মাস ব্যাপী ভাদ্র যাজন পরিক্রমার ৬ষ্ঠ তম দিবসে আয়োজিত সৎসঙ্গ ও নাম সংকীর্তন। আয়োজকঃ সকাল...
24/08/2019

০৬/০৫/২৬ বাংলা ২৩/০৮/১৯ শুক্রবার,
মাস ব্যাপী ভাদ্র যাজন পরিক্রমার ৬ষ্ঠ তম দিবসে আয়োজিত সৎসঙ্গ ও নাম সংকীর্তন। আয়োজকঃ সকাল ১১ঃ৫৫ টা ডাঃ তরুণ শংকর রায় চৌধুরী, নতুন রাস্তা রাউজান ও সন্ধ্যা ০৬ঃ২১ টা অগ্নিবীণা সংসদের দাদা ও মায়েরা, সৎসঙ্গ কেন্দ্র রাউজান ।।

০৪/০৭/২০১৪ ইং তারিখে সৎসঙ্গ কেন্দ্র রাউজান শ্রীমন্দির-এর প্রথম ছাদ ঢালাই'র কাজের কিছু মুহুর্ত। আজ ০৫ বছর পর একটু একটু এগ...
05/07/2019

০৪/০৭/২০১৪ ইং তারিখে সৎসঙ্গ কেন্দ্র রাউজান শ্রীমন্দির-এর প্রথম ছাদ ঢালাই'র কাজের কিছু মুহুর্ত। আজ ০৫ বছর পর একটু একটু এগিয়ে যাওয়া শ্রীমন্দির-এর দৃশ্যমান কাজ। আসুন, আমরা প্রত্যেকে নিজের এবং পরিবারের সবার মঙ্গলের জন্য এ মহান কর্ম যজ্ঞের আবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করি।

শুভ রথযাত্রা #
04/07/2019

শুভ রথযাত্রা #

Address

Raozan
Chittagong
ZIPCODE

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satsang-kendra Raozan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share