মঙ্গল সংঘ

মঙ্গল সংঘ "অন্ধকারে আলোর পরিস্ফুটন করতে"

স্থাপিত- ২০১৮ ইং

আনিচ্চা বত্ সাংখারা। বাংলাদেশ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহ-সভাপতি, বাথুয়া হিতসাধনী বিহারের অধ্যক্ষ স্মৃতিভাস্বর ভদন্ত শীলভ...
02/09/2026

আনিচ্চা বত্ সাংখারা।
বাংলাদেশ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহ-সভাপতি, বাথুয়া হিতসাধনী বিহারের অধ্যক্ষ স্মৃতিভাস্বর ভদন্ত শীলভদ্র মহাথের মহোদয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ICU তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩:৪৫ মিনিটে প্রয়াণ লাভ করেন এবং পিঙ্গলা সার্বজনীন বিহারের অধ্যক্ষ,শিক্ষাবিদ পরম পূজনীয় শ্রীমৎ শ্রদ্ধাতিষ্য মহাস্হবির রাত মিনিট ১১:১৫ প্রয়াণ লাভ করেন।

আমরা মঙ্গলসংঘ পরিবার পক্ষে থেকে পূজণীয় ভান্তের উদ্দেশ্য প্রার্থনা এবং আমাদের জন্মজন্মান্তরের সঞ্চিত সকল পূণ্য রাশি পূজনীয় ভান্তের উদ্দেশ্যে দান করছি।
আনিচ্চা বত সাংখারা

A heartbreaking tragedy that reminds us how fragile life can be. In just moments, homes, dreams, and countless memories ...
27/08/2026

A heartbreaking tragedy that reminds us how fragile life can be. In just moments, homes, dreams, and countless memories can turn into devastation. May those who have lost everything find strength, hope, and the courage to rise again. Our hearts and prayers are with Nepal. 🇳🇵🙏

“বিদ্বেষ কখনো বিদ্বেষে শান্ত হয় না; মৈত্রী ও করুণাই বিদ্বেষকে শান্ত করে।”বুদ্ধের বাণীর আলোয় আমাদের হৃদয় ভরে উঠুক মৈত্রী...
27/08/2026

“বিদ্বেষ কখনো বিদ্বেষে শান্ত হয় না; মৈত্রী ও করুণাই বিদ্বেষকে শান্ত করে।”

বুদ্ধের বাণীর আলোয় আমাদের হৃদয় ভরে উঠুক মৈত্রী, করুণা ও প্রজ্ঞায়।
জীবন থেকে দূর হোক হিংসা, ক্রোধ ও অশান্তি—প্রতিটি প্রাণে জাগুক শান্তি ও শুভবোধ।

শ্রাবণী পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও মৈত্রীময় প্রীতি।

#মঙ্গল

26/08/2026

আলোর পথে, মৈত্রীর বন্ধনে, আসুন একসাথে পথ চলি।
বুদ্ধের বাণীকে হৃদয়ে ধারণ করে গড়ে তুলি শান্তি ও কল্যাণের সমাজ।
মানবতার সেবায়, সত্য ও অহিংসার চর্চায় হোক আমাদের প্রতিটি পদক্ষেপ।
মঙ্গলসংঘের এই সুন্দর যাত্রায় আপনার অংশগ্রহণ হোক নতুন এক অধ্যায়ের সূচনা।

আমাদের এই পথযাত্রায় সংযুক্ত হতে চাইলে আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

“শান্তি কোনো বাহ্যিক জিনিস নয়—শান্তি বাস করে আমাদের নিজের অন্তরে। বুদ্ধের পথে সেই শান্তির সন্ধান। 🪷” #মঙ্গল
25/08/2026

“শান্তি কোনো বাহ্যিক জিনিস নয়—শান্তি বাস করে আমাদের নিজের অন্তরে। বুদ্ধের পথে সেই শান্তির সন্ধান। 🪷”

#মঙ্গল

খেলাধুলায় ভ্রাতৃত্ব, বন্ধনে মঙ্গলসংঘনগরীর চকবাজার সিটি গ্রাউন্ড টার্ফে মঙ্গলসংঘের সদস্যদের নিয়ে আয়োজন করা হয় এক আনন্দঘন ...
23/08/2026

খেলাধুলায় ভ্রাতৃত্ব, বন্ধনে মঙ্গলসংঘ

নগরীর চকবাজার সিটি গ্রাউন্ড টার্ফে মঙ্গলসংঘের সদস্যদের নিয়ে আয়োজন করা হয় এক আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচ। মাঠজুড়ে ছিল প্রাণবন্ত প্রতিযোগিতা, উচ্ছ্বাস আর বন্ধুত্বপূর্ণ পরিবেশ। জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে এই আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধনকে আরও দৃঢ় করেছে। 💚⚽

মঙ্গলসংঘের সম্মানিত উপদেষ্টা স্নেহাশীষ বড়ুয়া সিন্টু এবং প্রিয় রাজবীর আকাশ দাদা’র সঙ্গে রাঙামাটি ভ্রমণের কিছু সুন্দর ও স্...
16/08/2026

মঙ্গলসংঘের সম্মানিত উপদেষ্টা স্নেহাশীষ বড়ুয়া সিন্টু এবং প্রিয় রাজবীর আকাশ দাদা’র সঙ্গে রাঙামাটি ভ্রমণের কিছু সুন্দর ও স্মরণীয় মুহূর্ত।

সংগঠনের একেবারে শুরু থেকেই যাঁরা সবসময় আমাদের পাশে থেকেছেন, উৎসাহ দিয়েছেন এবং পথচলায় সাহস জুগিয়েছেন—তাঁদের সঙ্গে কাটানো এই সময়গুলো আমাদের জন্য সত্যিই বিশেষ।সম্পর্কের এই বন্ধন ও ভালোবাসা আমাদের মঙ্গলসংঘের পথচলাকে আরও সুন্দর ও শক্তিশালী করুক। ❤️

গত ১৪ই আগস্ট,শুক্রবার 'মঙ্গলসংঘ' এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংগঠনের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য  সাবেক সহ-অর্থ সম্পাদক ...
15/08/2026

গত ১৪ই আগস্ট,শুক্রবার 'মঙ্গলসংঘ' এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংগঠনের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য সাবেক সহ-অর্থ সম্পাদক প্রয়াত প্রত্যয় বড়ুয়ার মৃত্যুবার্ষিকী 'র স্মরণে পারলৌকিক সদগতি কামনায় মহতী অষ্টপরিষ্কারসহ সংঘদানানুষ্ঠান রাংগামাটি রাজবন বিহারে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টাবৃন্দ ও প্রতিষ্ঠাতাকালীন সদস্যসহ সংগঠনের সকল সদস্য এবং পূন্যার্থীদের আন্তরিক প্রচেষ্টায় সুন্দর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে অনুষ্ঠানটি সু-সম্পন্ন করা হয়।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী  সংগঠন 'মঙ্গলসংঘ' এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংগঠনের প্রতিষ্ঠ কালীন অন্যতম সদস্য  সাবেক সহ-অর্থ ...
11/08/2026

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন 'মঙ্গলসংঘ' এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংগঠনের প্রতিষ্ঠ কালীন অন্যতম সদস্য সাবেক সহ-অর্থ সম্পাদক প্রয়াত প্রত্যয় বড়ুয়ার মৃত্যুবার্ষিকী 'র স্মরণে পারলৌকিক সদগতি কামনায় মহতী অষ্টপরিষ্কারসহ সংঘদান।

শুভ আষাঢ়ী পূর্নিমা ☸️
29/07/2026

শুভ আষাঢ়ী পূর্নিমা ☸️

Address

Nandankanan Buddhist Monastery
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when মঙ্গল সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share