04/08/2026
🌸 শুভ জন্মদিনের পুষ্পাঞ্জলি 🌸
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ মনীষা, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাননীয় সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি, বিশ্ব বৌদ্ধ সৌভাতৃত্ব সংঘের সহ-সভাপতি, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার-এর মহাধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার বুদ্ধগয়া'র-এর মহাধ্যক্ষ, অতীশ দীপঙ্কর মেমোরিয়াল বিহার কমপ্লেক্স, বজ্রযোগিনীর মহাধ্যক্ষ এবং নব পণ্ডিত বিহার, চট্টগ্রামের মহাধ্যক্ষ—
পরম পূজনীয় ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের মহোদয়ের শুভ জন্মদিনে জানাই পুষ্পিত বন্দনা, বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা।
আপনার প্রজ্ঞা, শীল, করুণা ও অক্লান্ত ধর্মসেবায় অসংখ্য মানুষ বুদ্ধের কল্যাণময় বাণীতে অনুপ্রাণিত হয়েছে। বুদ্ধশাসনের সংরক্ষণ, প্রসার এবং মানবকল্যাণে আপনার অনন্য অবদান যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।
ত্রিরত্নের অশেষ আশীর্বাদে আপনি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও নিরাময় লাভ করুন। আপনার পবিত্র জীবন আরও দীর্ঘদিন সকল প্রাণীর হিত-সুখ, বৌদ্ধধর্মের বিকাশ এবং বিশ্বশান্তির জন্য নিবেদিত থাকুক—এই আন্তরিক প্রার্থনা জানাই।
"সব্বে সত্তা সুখিতা হোন্ত, সব্বে সত্তা ভবন্তু সুখিতত্তা।"
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-যুব
On the auspicious birthday of the Most Venerable Buddhapriya Mahathera—internationally renowned Buddhist scholar; Honorable President of Bangladesh Bouddha Kristi Prachar Sangha; Vice President of the Bangladesh Bouddha Bhikkhu Mahasabha and the World Fellowship of Buddhists (WFB) —we offer our deepest respect, heartfelt greetings, and sincere best wishes.
May the blessings of the Triple Gem grant you good health, long life, peace, happiness, and continued strength to serve the Buddha Sasana and humanity.
"May all beings be happy. May all beings be blessed with happiness and inner peace."
Sabbe Sattā Bhavantu Sukhitattā.
©Publicity Cell
Bangladesh Bouddha Kristi Prachar Sangha-Youth