12/07/2025
"প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ,
জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ।" #চান্দিনার বিএনপির কি অবস্থা একটু খবর লইয়া দেখেন
➖➖➖➖➖ বাংলাদেশ জিন্দাবাদ ➖➖➖➖➖
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে যা বিগত কিছুদিন যাবত লক্ষ করা যাচ্ছে। দলীয় হাইকমান্ড থেকে সর্বো স্তরের নেতা কর্মীদের সর্বোচ্চ দিক নির্দেশনা ও সতর্ক বার্তা দেওয়ার পর ও বিএনপির নাম করে কিছু অপশক্তি নানাবিধ অপকর্ম করে সাধারণ জনগণের মধ্যে বিএনপির বিরুদ্ধে বিরুপ মনোভাব সৃষ্টি করার চেষ্টা করছে, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে গভীর নীল নকশা ও চক্রান্ত বলেই আমরা মনে করি।দলীয় শৃঙ্খলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির নিকট বিনীত অনুরোধ করছি, ত্যাগী নেতাদের যথাযথ মূল্যয় করুন এবং উড়ে এসে জুড়ে বসাদের ত্যাগ করুন। আমরা বিগত ২০ বছর যাবত এতো পরিমান নির্যাতিত হয়েছি যে এখনো নিজ নিজ বাড়িতে, এলাকায় অনেকেই ফিরতে পারছিনা। আমি নিজেও এখনো ও এলাকার বাহিরে আছি কারন এখনো ও তিনটি মামলা চলমান আছে। লক্ষ লক্ষ নির্যাতিতদের মূল্যায়ন না করেই বহিরাগত দের প্রধান্য দেওয়া হচ্ছে এবং যারা বিগত ২০ বছর দলের জন্য কিছুই করে নাই বরং আওয়ামীলীগ এর সুবিধা নিয়েছে তারাই এখন দাপট দেখাচ্ছে।এভাবে চলতে থাকলে আমরা ধ্বংস হয়ে যাবো, মরে যাবো। দলীয় হাইকমান্ড এর নিকট বিনীত অনুরোধ মাঠ পর্যায়ে যাচাই করে মূল্যায়ন করুন। জাতীয়তাবাদী দলে কোন সন্ত্রাসবাদীর জায়গা নেই,।