রাজাপুর পূজা উদযাপন মৈত্রী সংসদ

রাজাপুর পূজা উদযাপন মৈত্রী সংসদ ॐ জয় মা দূর্গা ॐ
This is the official online site of ''Rajapur Puja Udjapon Moitry Songsod'', ANDERKILLA, Chittagong ''

🙏|| শ্রী শ্রী শনি দেবের পুজো ||🙏আগামীকাল ২৩ই মে সন্ধ্যা ৭ ঘটিকায় শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দিরে শ্রী_শ্রী_শনি_দেবের_পুজো ...
22/05/2026

🙏|| শ্রী শ্রী শনি দেবের পুজো ||🙏

আগামীকাল ২৩ই মে সন্ধ্যা ৭ ঘটিকায় শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দিরে শ্রী_শ্রী_শনি_দেবের_পুজো অনুষ্ঠিত হবে। যাঁরা যাঁরা বড়ঠাকুর শ্রী শ্রী শনি দেবের পুজো দিতে ইচ্ছুক, তাঁদের সকলকে শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দিরে যোগাযোগ করার আহ্বান রইলো। উক্ত পুজোতে সকলের আমন্ত্রণ রইলো 🙏

তারিখ : ২৩/০৫/২০২৬ (শনিবার)
সময় : সন্ধ্যা ৭ ঘটিকা
স্থান : শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দির, রাজাপুর লেইন, আন্দরকিল্লা চট্টগ্রাম

21/05/2026

রাজাপুর পূজা উদযাপন মৈত্রী সংসদের উদ্যোগে জ্যৈষ্ঠ মাসের ৪র্থ বড় মঙ্গলবারে আয়োজিত হতে যাচ্ছে সম্মিলিতভাবে হনুমান চল্লিশা পাঠ ও ভজন কীর্তন।
আসুন, আমরা সকলে মিলে ভক্তিভরে বজরংবলীর চরণে নিজেকে নিবেদন করি এবং জগতের মঙ্গল কামনা করি।
🗓 তারিখ: ২৬ মে, ২০২৬ (মঙ্গলবার)
⏰ সময়: সন্ধ্যা ৭:৩০ মিনিট
📍 স্থান: শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দির, রাজাপুর লেইন, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
উক্ত পুণ্যতিথিতে আপনার উপস্থিতি কামনা করছি।
জয় শ্রী রাম | জয় বজরংবলি 🙏

আজ ৩য় বড় মঙ্গলবারের এই পরম পবিত্র তিথিতে বজরংবলির অসীম কৃপা আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদা বজায় থাকুক। বজরংবলির আ...
19/05/2026

আজ ৩য় বড় মঙ্গলবারের এই পরম পবিত্র তিথিতে বজরংবলির অসীম কৃপা আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদা বজায় থাকুক। বজরংবলির আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা দূর হোক, আপনি সুস্থ ও রোগমুক্ত থাকুন এবং আপনার মনের সমস্ত সৎ ইচ্ছা পূরণ হোক।
জয় শ্রী রাম 🙏🙏🙏
জয় বজরংবলি 🙏🙏🙏

শুভ সন্ধ্যা...তারা মায়ের অপরূপ দর্শন...জয় মা তারা ❤️
18/05/2026

শুভ সন্ধ্যা...
তারা মায়ের অপরূপ দর্শন...জয় মা তারা ❤️

16/05/2026

"ফলহারিণী কালিকা অমাবস্যা"পূজা
শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দির, রাজাপুর লেইন, আন্দরকিল্লা, চট্টগ্রাম প্রাঙ্গণ

আগামীকাল ১৬ই মে  (শনিবার ) সন্ধ্যা ৭:৩০ ঘটিকা হইতে শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দির প্রাঙ্গণে  "শ্রী শ্রী ফলহারিনি" অমাবস্যা...
15/05/2026

আগামীকাল ১৬ই মে (শনিবার ) সন্ধ্যা ৭:৩০ ঘটিকা হইতে শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দির প্রাঙ্গণে "শ্রী শ্রী ফলহারিনি" অমাবস্যা পুজো অনুষ্ঠিত হবে। যাঁরা যাঁরা অমাবস্যা পুজো দিতে ইচ্ছুক, তাঁদের সকলকে শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দির, রাজাপুর লেইন, আন্দরকিল্লা, চট্টগ্রাম যোগাযোগ করার আহ্বান রইলো। উক্ত পুজোতে সকলের আমন্ত্রণ রইলো 🙏

তারিখ : ১৬/০৫/২০২৬ (শনিবার)
সময় : সন্ধ্যা ৭:৩০ ঘটিকা
স্থান : শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দির, রাজাপুর লেইন, আন্দরকিল্লা চট্টগ্রাম

আজ ১২ই মে, ২০২৬, অতি পবিত্র একটি দিন। আজ জ্যৈষ্ঠ মাসের ২য় বড় মঙ্গলবার। বজরংবলির ভক্তদের কাছে এই দিনটির মাহাত্ম্য অপরিস...
12/05/2026

আজ ১২ই মে, ২০২৬, অতি পবিত্র একটি দিন। আজ জ্যৈষ্ঠ মাসের ২য় বড় মঙ্গলবার। বজরংবলির ভক্তদের কাছে এই দিনটির মাহাত্ম্য অপরিসীম।
বজরংবলি শুধু শারীরিক শক্তির প্রতীক নন। তিনি ভক্তি বিশ্বাস আর সমর্পণের এক অফুরন্ত উৎস। বিজ্ঞানের মাপকাঠিতে বা যুক্তিতে তাঁর মহিমা মাপা সম্ভব নয়; কারণ ভক্তি হলো হৃদয়ের বিষয়, যা কেবল অনুভবের মাধ্যমেই বোঝা যায়।কথায় আছে, যেখানেই রাম নাম সংকীর্তন হয়, সেখানেই তিনি অদৃশ্যভাবে উপস্থিত থাকেন। তাঁর সেই অসীম শক্তি যখন ভক্তের মনে ভরসা হয়ে জাগে, তখনই সেটা সত্যিকারের উপলব্ধি হয়ে ওঠে।

যিনি সকল জীবের মধ্যে মাতৃরূপে অবস্থান করেন, সেই দেবী দুর্গাকে জানাই শতকোটি প্রণাম। পৃথিবীর সকল মায়েদের জানাই মা দিবসের ব...
10/05/2026

যিনি সকল জীবের মধ্যে মাতৃরূপে অবস্থান করেন, সেই দেবী দুর্গাকে জানাই শতকোটি প্রণাম। পৃথিবীর সকল মায়েদের জানাই মা দিবসের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের ত্যাগ ও মমতায় টিকে আছে এই সুন্দর পৃথিবী।

পূজা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনোই একা নই, ঈশ্বর সর্বদা আমাদের সাথে আছেন।বীর হনুমানজীর আশীর্বাদে আপনার জীবন সুখ ও শ...
09/05/2026

পূজা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনোই একা নই, ঈশ্বর সর্বদা আমাদের সাথে আছেন।বীর হনুমানজীর আশীর্বাদে আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক।
জয় শ্রী রাম জয় বজরংবলি 🙏🙏🙏

🙏|| শ্রী শ্রী শনি দেবের পুজো ||🙏বৈশাখ মাসের শেষ শনিবার (কৃষ্ণপক্ষ) আগামীকাল ৯ই মে সন্ধ্যা ৭ ঘটিকায় শ্রী শ্রী দশমহাবিদ্যা...
08/05/2026

🙏|| শ্রী শ্রী শনি দেবের পুজো ||🙏

বৈশাখ মাসের শেষ শনিবার (কৃষ্ণপক্ষ) আগামীকাল ৯ই মে সন্ধ্যা ৭ ঘটিকায় শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দিরে শ্রী_শ্রী_শনি_দেবের_পুজো অনুষ্ঠিত হবে। যাঁরা যাঁরা বড়ঠাকুর শ্রী শ্রী শনি দেবের পুজো দিতে ইচ্ছুক, তাঁদের সকলকে শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দিরে যোগাযোগ করার আহ্বান রইলো। উক্ত পুজোতে সকলের আমন্ত্রণ রইলো 🙏

তারিখ : ০৯/০৫/২০২৬ (শনিবার)
সময় : সন্ধ্যা ৭ ঘটিকা
স্থান : শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দির, রাজাপুর লেইন, আন্দরকিল্লা চট্টগ্রাম

Address

আন্দরকিল্লা, রাজাপুর লেইন, চট্টগ্রাম
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 23:59
Tuesday 09:00 - 23:59
Wednesday 09:00 - 23:59
Thursday 09:00 - 23:59
Friday 09:00 - 23:59
Saturday 09:00 - 23:59
Sunday 09:00 - 23:59

Telephone

+8801923828501

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজাপুর পূজা উদযাপন মৈত্রী সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share