Foisal Mansur

Foisal Mansur “নিশ্চয় সালাত অশ্লীল ও নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে।”
(২৯-সূরা আনকাবূতঃ আয়াত-৪৫)

10/06/2026

*জীবনের সব অহংকার এখানেই শেষ..*

31/05/2026

সাঁতার না জানা ব্যক্তি সাগরে যেমন অসহায়,
তেমন একটা মৃত মানুষ কবরে এমন অসহায়।

আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুন, আমীন

কলকাতা বিমানবন্দরের রানওয়ে লাগোয়া শত বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ ঘিরে নতুন ইস্যু তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। বিজেপি ক্ষমত...
30/05/2026

কলকাতা বিমানবন্দরের রানওয়ে লাগোয়া শত বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ ঘিরে নতুন ইস্যু তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। বিজেপি ক্ষমতায় আসার পরপরই ঐতিহ্যবাহী এই মসজিদ স্থানান্তরের উদ্যোগ শুরু হয়েছে প্রশাসনিক স্তরে।

১৯২৪ সালে কলকাতা বিমানবন্দর চালু হওয়ার আগেই এই মসজিদের অস্তিত্ব ছিল। পরে বিমানবন্দর সম্প্রসারণের সময় আশপাশের বহু জমি অধিগ্রহণ করা হলেও মসজিদটি থেকে যায়। সেই থেকেই বিমানবন্দরের পাঁচিলের ভেতরে রানওয়ের পাশেই দাঁড়িয়ে রয়েছে এই পুরনো ধর্মীয় স্থাপনা।

26/05/2026

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 🖤

আরাফাহ’র দিনের শ্রেষ্ঠ দু’আ! 💖

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাই’ইন কাদীর।

ইয়া আল্লাহ, বেশি বেশি পড়ার তাওফীক দান করুন।

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌউচ্চারণ: রাব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকীর অর...
26/05/2026

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
উচ্চারণ:
রাব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকীর
অর্থ (বাংলা):
“হে আমার প্রতিপালক! তুমি আমার প্রতি যে কল্যাণই নাযিল করো না কেন, আমি তারই মুখাপেক্ষী (অত্যন্ত অভাবগ্রস্ত)।”

26/05/2026

যিলহজ্জের প্রথম ১০ দিন — বছরের সেরা দিনগুলো
রাসূল ﷺ বলেছেন,
“এই দিনগুলোর নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।”
তাই কুরবানির আগের দিনগুলোকে অবহেলায় নষ্ট না করে
নিজেকে আল্লাহর আরও কাছে নিয়ে যান… 🤍

যিলহজ্জের প্রথম ১০ দিনের গুরুত্বপূর্ণ আমল

বেশি বেশি তাকবীর পড়ুন
"আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার,
আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ"

রোজা রাখুন
বিশেষ করে আরাফার দিনের রোজা
যা এক বছর আগের ও এক বছর পরের গুনাহের কাফফারা হয়।

তাহাজ্জুদ পড়ুন
শেষ রাতে উঠে কান্না নিয়ে দোয়া করুন…
হয়তো এই যিলহজ্জই বদলে দেবে আপনার জীবন।

বেশি বেশি তওবা ও ইস্তিগফার করুন
"আস্তাগফিরুল্লাহ"
কারণ আল্লাহর কাছে ফিরে আসার জন্য
সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি এটি।

কুরআন তিলাওয়াত করুন
প্রতিদিন অন্তত কিছু আয়াত হলেও পড়ুন।
হৃদয়ের মরিচা দূর হবে ইনশাআল্লাহ।

দান-সদকা করুন
ছোট আমলও এই দিনগুলোতে অনেক বড় হয়ে যায় আল্লাহর কাছে।

কুরবানির নিয়ত থাকলে নখ-চুল না কাটা
যিলহজ্জ শুরু হওয়ার পর কুরবানিদাতা
কুরবানি করার আগ পর্যন্ত নখ ও চুল না কাটবেন।

একটু ভাবুন…
হয়তো এই যিলহজ্জই আপনার জীবনের শেষ যিলহজ্জ…
তাহলে কেন এই দিনগুলোকে
গাফেলতিতে হারিয়ে ফেলবেন?

আল্লাহর দিকে ফিরে আসুন… কারণ এই দিনগুলো রহমত, মাগফিরাত আর নাজাতের দিন।।”

16/05/2026

“নিশ্চয়ই তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে উত্তম।”

[সূরা: আদ দুহাঃ ৯৩:৪]

Address

Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Foisal Mansur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share