19/06/2026
পূজনীয় ভান্তের মৃত্যু নিয়ে যে প্রশ্ন ও সংশয় আজও বৌদ্ধ সমাজের মনে রয়ে গেছে, তার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।
এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় নয় এটি সত্য, ন্যায়বিচার এবং একটি সম্প্রদায়ের আস্থার প্রশ্ন!
দেশের সকল বৌদ্ধ, শুভাকাঙ্ক্ষী এবং ন্যায়বিচারে বিশ্বাসী মানুষকে আহ্বান জানানো সময়ের দাবি। এবং সকলে নেমে সত্য জানার অধিকার রাখে।
আবেগ নয়, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সত্য উদ্ঘাটনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
আমরা কারও বিরুদ্ধে নয়, আমরা সত্যের পক্ষে।
বুদ্ধের বাণী আমাদের শিক্ষা দেয় সত্যকে গোপন রাখা যায় না।
তাই সবাই মিলে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ন্যায়বিচারের স্বার্থে সোচ্চার হলেই সত্য উদ্ঘাটন হবে।
প্রিয় জ্ঞাতিগণ সর্বপ্রথমে আমার নমস্কার গ্রহণ করুন।
আপনাদের প্রত্যেকর প্রতি আমার বিনীত অনুরোধ এই পোস্টটি সবাই শেয়ার করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিন যেনো আমাদের বর্তমান সরকার জনাব তারেক রহমানের নজরে আমাদের এই তথ্য পৌঁছে যায়।
আমরা চাই পুনরায় শান্তিপূর্ণ একটি মানববন্ধন কর্মসূচি সাথে চাই পুনরায় মানসম্মত পোস্টমর্টেম রিপোর্ট ✊✊✊