02/10/2026
হে আল্লাহ! দুর্বল ও নিপীড়িতদের, আপনার পথে সংগ্রামরতদের, সীমান্তে প্রহরারতদের এবং সীমান্তরক্ষীদের সাহায্য করুন। হে আল্লাহ! আমাদের দেশ ও ঘরবাড়িতে নিরাপত্তা দান করুন, শাসক ও দায়িত্বশীল ব্যক্তিদের সংশোধন করে দিন এবং আমাদের নেতৃত্ব এমন ব্যক্তিদের হাতে অর্পণ করুন, যারা আপনাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে এবং আপনার সন্তুষ্টির অনুসরণ করে। হে বিশ্বজগতের প্রতিপালক! হে আল্লাহ! আমাদের শাসক, দুই পবিত্র মসজিদের খাদেমকে এমন কথা ও কাজ করার তাওফিক দিন, যা আপনি ভালোবাসেন ও যাতে আপনি সন্তুষ্ট হন। হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক ও পরিচালনাকারী! হে আল্লাহ! তাঁর যুবরাজকে আপনার হেদায়েত ও তাকওয়া অনুযায়ী চলার তাওফিক দিন। হে আল্লাহ! ফিলিস্তিনে এবং পৃথিবীর সর্বত্র আমাদের ভাইদের সাহায্যকারী ও সহায়ক হয়ে যান। হে বিশ্বজগতের প্রতিপালক! তাদের দুশ্চিন্তা দূর করে দিন, তাদের কষ্ট ও সংকট লাঘব করুন, তাদের পারস্পরিক সম্পর্ক সংশোধন করে দিন, তাদের জন্য কল্যাণকর ব্যবস্থা করুন এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে দেবেন না। হে আল্লাহ! আমাদের নবী মুহাম্মদ ﷺ, তাঁর পরিবারবর্গ ও সকল সাহাবির ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন।
শাইখ ড. ফয়সাল গাজ্জাওয়ি হাফিজাহুল্লাহ