25/08/2026
।। গ ণে শ ব ন্দ না ২ ০ ২ ৬ ।।
"শুভারম্ভ "
প্রতিটি শুরুর মাঝেই লুকিয়ে থাকে একটি নতুন সম্ভাবনা।
একটি নতুন পথ, নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়—আর সেই শুরুকে যদি আশীর্বাদ করেন সিদ্ধিদাতা গণেশ, তবে সেই পথচলা হয়ে ওঠে আরও মঙ্গলময়, আরও সুন্দর।
“শুভারম্ভ” মানে শুধু কোনো উৎসবের শুরু নয়।
এটি হতে পারে একটি স্বপ্নের শুরু, একটি সম্পর্কের শুরু, একটি উদ্যোগের শুরু, একটি সুন্দর পরিবর্তনের শুরু। ছোট্ট একটি পদক্ষেপ থেকেই যেমন বড় কোনো পথচলার জন্ম হয়, তেমনি আমাদের এই ছোট্ট আয়োজনও হয়ে উঠুক আগামী দিনের আরও অনেক সুন্দর উদ্যোগের প্রথম অধ্যায়।
গণেশের আশীর্বাদে দূর হোক সকল বাধা, পূর্ণ হোক সকল শুভ সংকল্প।
আমাদের চারপাশ ভরে উঠুক আনন্দে, সম্প্রীতিতে ও ভালোবাসায়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এই আয়োজন হয়ে উঠুক মানুষের সঙ্গে মানুষের বন্ধনের একটি সুন্দর উপলক্ষ।
রূপায়নে: বিশ্বজিৎ পাল
ভাবনা ও সৃজনে :- নবোদয় সংঘের সদস্যবৃন্দ
আয়োজনে:- নবোদয় সংঘ
পুজা প্রাঙ্গণ : চট্টল বিতান, ১নং হাজারী লেইন,আন্দরকিল্লা, চট্টগ্রাম।
প্রচ্ছদ : অরণ্য সেনগুপ্ত