Sudristy Aranya kuthir

Sudristy Aranya kuthir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sudristy Aranya kuthir, Buddhist Temple, Khagrachari, Chittagong.

প্রতি শুক্রবারের ন্যায় আজও কৌমলমতি শিক্ষার্থীদেরকে বিভিন্ন পর্যায়ে ধর্ম আচরনের শিক্ষা প্রদান করা হয় ।
14/08/2026

প্রতি শুক্রবারের ন্যায় আজও কৌমলমতি শিক্ষার্থীদেরকে বিভিন্ন পর্যায়ে ধর্ম আচরনের শিক্ষা প্রদান করা হয় ।

👉অনিত্য সংবাদ😭ভাইবোনছড়া সুদৃষ্টি অরন্য কুটিরের ভিক্ষু সঙ্ঘের পরম উপকারি শ্রদ্ধাবতি উপাসিকা শেফালিকা চাকমা (বাউড়াপাড়া স:প...
14/08/2026

👉অনিত্য সংবাদ😭
ভাইবোনছড়া সুদৃষ্টি অরন্য কুটিরের ভিক্ষু সঙ্ঘের পরম উপকারি শ্রদ্ধাবতি উপাসিকা শেফালিকা চাকমা (বাউড়াপাড়া স:প্রা:বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা) গতরাতে ১০.১৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায মারা যান😭।

👉আমরা জানি আজ নাহয় কাল সবাইকে একদিন পৃথক অথবা বিচ্ছিন্ন হতে হবে এটাই জগতের নিয়ম, এই অনিত্য নিয়মকে থেমে রাখা পৃথিবীতে কারোর সামর্থ্য নেই তাই মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই ।

👉যাহোক শ্রদ্ধাবতি উপাসিকা যেখানেই পূনর্জন্ম হোক না কেনো ধার্মিক প্রজ্ঞাবান হয়ে সর্ববিধ পারমি পূর্ণ করে কোনো একজন্মে দুঃখমুক্তি নির্বাণ লাভ করুক, এই আশীর্বাদ মঙ্গল কামনায় কৃতজ্ঞচিত্তে আমার সমস্ত অর্জিত পূণ্যরাশি দান করছি ।

👉জগতে সকল প্রাণী সুখী হোক❇️

👉"একটি ধর্মীয় সুখবর "❇ নির্বাণকামী সকল শ্রদ্ধাবান-শ্রদ্ধাবতী, উপাসক-উপাসিকাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে_আগামী ২০-২১ ন...
09/08/2026

👉"একটি ধর্মীয় সুখবর "
❇ নির্বাণকামী সকল শ্রদ্ধাবান-শ্রদ্ধাবতী, উপাসক-উপাসিকাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে_
আগামী ২০-২১ নভেম্বর ২০২৬ ইং, শুক্রবার-শনিবার, ভাইবোনছড়া সুদৃষ্টি অরণ্য কুটিরে প্রতি বছরের ন্যায়, এবছর ও ৪র্থ বার মহান দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান আয়োজন করা হয়েছে ।

উক্ত মহতি পুণ্যানুষ্ঠানে উপস্থিত থেকে অশেষ পূণ্যঅংশীদার হওয়ার জন্য সুদৃষ্টি অরণ্য কুটির পরিচালনা কমিটি তথা এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে মৈত্রীপূর্ণ চিত্তে অনুরোধ করা হল ।
❇️জগতের সকল প্রাণী সুখী হোক ।

সাধু সাধু সাধু

ক্লাশ শেষে কিছুক্ষণ মৈত্রীভাবনা চর্চা
07/08/2026

ক্লাশ শেষে কিছুক্ষণ মৈত্রীভাবনা চর্চা

07/08/2026

আজ ৭ আগস্ট ২০২৬ইং, শুক্রবার ধর্মক্লাশে---
১/ ত্রিরত্ন কাকে বলে?
২/ গৃহীদের নিত্য পালনীয় পঞ্চ নীতি কি কি?
৩/ বুদ্ধ ধর্মের মূল তত্ত্ব কি?
এই বিষয়কে কেন্দ্র করে মুখস্থ করা হচ্ছে আগামী কোনো একসময় ধর্মীয় পরীক্ষা দিতে হবে, তাই এই প্রচেষ্টা ।
প্রত্যেক অভিভাবকদের প্রতি অনুরোধ প্রতি সপ্তাহে একবার দুই -আড়ি ঘন্টা সময় বরাদ্দ দিয়ে নিজের সন্তানকে বিহারে পাঠান । সাধুবাদ সবাইকে--

❇️ সুদৃষ্টি কুটিরে প্রতি শুক্রবারের ন্যায় আজকেও ১টায় ধর্মক্লাশে আসা কৌমলমতি শিক্ষার্থীরা ক্লাশের শেষ পূর্বমূহুর্তে কিছুক...
31/07/2026

❇️ সুদৃষ্টি কুটিরে প্রতি শুক্রবারের ন্যায় আজকেও ১টায় ধর্মক্লাশে আসা কৌমলমতি শিক্ষার্থীরা ক্লাশের শেষ পূর্বমূহুর্তে কিছুক্ষণ ভাবনা চর্চা ।
তাদের সকলের ধর্মজ্ঞান লাভ হোক 👌

❇️আজ সুদৃষ্টি অরণ্য কুটিরে শুভ আষাঢ়ী পূর্ণিমা ধর্মীয়ভাব গাম্ভীর্য্যে অনুষ্ঠান উৎযাপন করা হয় । 💠জগতের সকল প্রাণী সুখী হোক...
29/07/2026

❇️আজ সুদৃষ্টি অরণ্য কুটিরে শুভ আষাঢ়ী পূর্ণিমা ধর্মীয়ভাব গাম্ভীর্য্যে অনুষ্ঠান উৎযাপন করা হয় ।
💠জগতের সকল প্রাণী সুখী হোক💠

আগামী ২৯জুলাই ২০২৬ইং, বুধবার, সুদৃষ্টি কুটিরে আষাঢ়ী পূর্ণিমা অনুষ্ঠান  উৎযাপন করা হবে । আপনাদের সকলের উপস্থিতি একান্ত কা...
26/07/2026

আগামী ২৯জুলাই ২০২৬ইং, বুধবার,
সুদৃষ্টি কুটিরে আষাঢ়ী পূর্ণিমা অনুষ্ঠান উৎযাপন করা হবে । আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য ।
(একবেলা অনুষ্ঠান)

👉আজ খাগড়াছড়ি, পেরাছড়া নবনির্মিত সুখী হোতু বনবিহারে নানাবিধ কর্মসূচি নিয়ে দেবমানবের সুখার্থে সকাল-বিকাল গুনোত্তম পূজনীয় ম...
25/07/2026

👉আজ খাগড়াছড়ি, পেরাছড়া নবনির্মিত সুখী হোতু বনবিহারে নানাবিধ কর্মসূচি নিয়ে দেবমানবের সুখার্থে সকাল-বিকাল গুনোত্তম পূজনীয় মহান ভিক্ষুসঙ্ঘের উপস্থিতিতে মাঙ্গলিক পূণ্যানুষ্ঠান সুসম্পাদন করা হয় । এ বিহারে অধ্যক্ষ হিসেবে দায়িত্বে থাকবেন-ত্রিপাসো প্রতিষ্ঠাতা পরম কল্যাণমিত্র ভদন্ত করুণাবংশ মহাথের মহোদয় ভান্তে ।
তাং- ২৫/০৭/২০২৬ ইং, রোজ-শনিবার ।
👉সব্বেসত্ত্বা সুখীতা হোন্তু 👌

আজ চেঙ্গি করল্যাছড়ি নিবাসী পূজনীয় নারদ মহাথের ভান্তের গৃহি আপন ভাবি (বুজি) শ্রদ্ধাবতি উপাসিকা অনিবালা চাকমা (সাধন মা) এর...
24/07/2026

আজ চেঙ্গি করল্যাছড়ি নিবাসী পূজনীয় নারদ মহাথের ভান্তের গৃহি আপন ভাবি (বুজি) শ্রদ্ধাবতি উপাসিকা অনিবালা চাকমা (সাধন মা) এর সৎগতি ও মঙ্গল কামনায় দাহক্রীয়া উপলক্ষ করে ভিক্ষু সঙ্ঘের সম্মুখে বিবিধ কর্মসূচি নিয়ে বিশেষ পূণ্যানুষ্ঠান সম্পাদন করা হয় ।
আপনারাও সাধুবাদ দিয়ে পূণ্যরাশি দান করুণ ।
তাং-২৪/০৭/২০২৬ ইং, শুক্রবার ।

Address

Khagrachari
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sudristy Aranya kuthir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share