Al-Hadi/ٱلْهَادِي

Al-Hadi/ٱلْهَادِي AL-HADI | Light of Guidance

Sharing beneficial reminders from the Qur’an & Sunnah.

A humble team seeking knowledge.

📌 Disclaimer: If anything is incorrect, please correct us with authentic evidence.

কেউ ১৭ বছরেই বিয়ে করেন।কেউ ১৯ বছরেই বাবা হন।আর আমাদের এডমিন?এখনও رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا...
15/07/2026

কেউ ১৭ বছরেই বিয়ে করেন।
কেউ ১৯ বছরেই বাবা হন।

আর আমাদের এডমিন?
এখনও رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا পড়ে ইনশা-আল্লাহর অপেক্ষায় আছেন 🤲😅

Comparison steals your peace. Trust Allah's timing.

❐ প্রথমে বলবে, "তোমার ইসলাম খুব ভালো লাগে, আমি মুসলিম হবো।" এরপর শুরু হবে প্রেম। তারপর আবেগ, বিশ্বাস আর দুর্বলতার সুযোগ ...
30/06/2026

❐ প্রথমে বলবে, "তোমার ইসলাম খুব ভালো লাগে, আমি মুসলিম হবো।" এরপর শুরু হবে প্রেম। তারপর আবেগ, বিশ্বাস আর দুর্বলতার সুযোগ নেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায়, সম্পর্কের আড়ালে প্রতারণা, ব্ল্যাকমেইল, শারীরিক শোষণ, এমনকি মানবপাচার বা হত্যার মতো ভয়াবহ অপরাধও ঘটে।

❐ তাই অভিভাবকদের প্রতি অনুরোধ - সন্তানদের প্রতি আরও যত্নশীল হোন। তারা কার সঙ্গে মিশছে, কী করছে এবং অনলাইনে কাদের সঙ্গে যোগাযোগ রাখছে, সেদিকে খেয়াল রাখুন।

❐ মুসলিম হিসেবে আমাদের ঈমান, চরিত্র ও ইসলামী আদর্শ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেগ নয়, বিবেক ও শরিয়তের আলোকে সিদ্ধান্ত নেওয়াই নিরাপদ।

❐ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের ফিতনা, প্রতারণা ও বিপদ থেকে হেফাজত করুন। আমীন।

প্রতিদিন উপকারী ইসলামিক রিমাইন্ডার পেতে ফলো করুন -
Al-Hadi/ٱلْهَادِي
Al-Hadi | Light of Guidance

#টিমআলহাদী

সম্ভব হলে আগামীকাল (বৃহস্পতিবার) এবং পরশু জুমাবার আশুরার রোজা রাখুন। অথবা জুমাবার এবং শনিবার রাখুন। যারা আরাফার রোজা সৌদ...
24/06/2026

সম্ভব হলে আগামীকাল (বৃহস্পতিবার) এবং পরশু জুমাবার আশুরার রোজা রাখুন। অথবা জুমাবার এবং শনিবার রাখুন। যারা আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন, তারা কি আশুরার রোজা সৌদির সাথে মিলিয়ে রাখছেন?

https://t.me/teamalhadii/23 👈 আরো বিস্তারিত দেখুন।

প্রতিদিন উপকারী ইসলামিক রিমাইন্ডার পেতে ফলো করুন -
Al-Hadi/ٱلْهَادِي
Al-Hadi | Light of Guidance

#টিম_আলহাদী

হে ধর্মপ্রাণ মুসলমান! কার সমর্থনে তুমি উন্মাদ হচ্ছ?আজকের পৃথিবীতে এমন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্র রয়েছে, যাদের কর...
19/06/2026

হে ধর্মপ্রাণ মুসলমান! কার সমর্থনে তুমি উন্মাদ হচ্ছ?

আজকের পৃথিবীতে এমন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্র রয়েছে, যাদের কর্মকাণ্ডের কারণে নিরীহ মানুষের রক্ত ঝরছে, মুসলিম দেশগুলো ধ্বংস হচ্ছে, এবং অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে।

তবুও আমরা তাদেরই কিছু তারকা, খেলোয়াড় কিংবা সেলিব্রিটিকে এমনভাবে অনুসরণ করি, যেন তারা আমাদের জীবনের আদর্শ।

একটু ভেবে দেখো!যাকে তুমি আইডল বানিয়েছ, তার বিশ্বাস, চরিত্র, জীবনধারা ও মূল্যবোধ কি সত্যিই অনুসরণ করার মতো? বিনোদন এক জিনিস, কিন্তু অন্ধ ভক্তি আরেক জিনিস।

সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন, যখন কিছু দ্বীনদার ভাইদেরও একই উন্মাদনায় মেতে থাকতে দেখি। একজন মুসলিম হিসেবে আমাদের উচিত মানুষকে তার খ্যাতি দিয়ে নয়, বরং তার চরিত্র, নীতি ও সত্যের প্রতি অবস্থান দিয়ে মূল্যায়ন করা।

আবেগ নয়, বিবেক দিয়ে ভাবো।এই সংস্করণটি আগের লেখার তুলনায় বেশি পরিপাটি, শক্তিশালী এবং পাঠকের মধ্যে চিন্তার খোরাক তৈরি করবে।

প্রতিদিন উপকারী ইসলামিক রিমাইন্ডার পেতে ফলো করুন --
Al-Hadi/ٱلْهَادِي
Al-Hadi | Light of Guidance


বিশ্বকাপের উন্মাদনা একদিন শেষ হবে, ট্রফিও একদিন ইতিহাস হয়ে যাবে।কিন্তু যে জিহ্বা আল্লাহর স্মরণে অভ্যস্ত, সেই হৃদয়ের প্রশ...
13/06/2026

বিশ্বকাপের উন্মাদনা একদিন শেষ হবে, ট্রফিও একদিন ইতিহাস হয়ে যাবে।

কিন্তু যে জিহ্বা আল্লাহর স্মরণে অভ্যস্ত, সেই হৃদয়ের প্রশান্তি কখনো শেষ হয় না।

যাদের বিশ্বকাপ খেলা নিয়ে কোনো আগ্রহ নেই, তাদের নিয়ে ঠাট্টা নয় - হয়তো তারা অন্য এক আনন্দ খুঁজে পেয়েছে।

একবার মন থেকে বলুন - আলহামদুলিল্লাহ। 🤍

প্রতিদিন উপকারী ইসলামিক রিমাইন্ডার পেতে ফলো করুন—
Al-Hadi/ٱلْهَادِي
Al-Hadi | Light of Guidance

তুমি করেই বলি? বলেন!— দেনমোহর কতো চাও? — আপনি কতো দিতে পারবেন? — সব কথাই তো তোমাকে বললাম!— ৩০হাজার টাকা নগদ চাই এই টাকা ...
07/06/2026

তুমি করেই বলি? বলেন!
— দেনমোহর কতো চাও?
— আপনি কতো দিতে পারবেন?
— সব কথাই তো তোমাকে বললাম!
— ৩০হাজার টাকা নগদ চাই এই টাকা বাবাকে দিবো বিয়েতে খরচ করতে আর ২০হাজার টাকার বই কেনার জন্য এই টাকা আপনার বাড়িতে যাওয়ার পরে দিবেন মোট ৫০হাজার!
— স্বর্ণালংকার হিসেবে কি চাও?
— আমার স্বর্ণালঙ্কারের প্রয়োজন নেই এই টাকা রেখে দিন বিয়ের পরে ওমরা করতে যাবো দু'জন এক সাথে! ইনশা- আল্লাহ ✨

গল্পটা যদি এমন হয়, অপেক্ষায়!💛

প্রতিদিন উপকারী ইসলামিক রিমাইন্ডার পেতে ফলো করুন—
Al-Hadi/ٱلْهَادِي
Al-Hadi | Light of Guidance

✍️ #টিম_আলহাদী


সমস্যা কি আল্লাহর অস্তিত্বে, নাকি আমরা তাঁর থেকে দূরে সরে গেছি?এক ব্যক্তি নাপিতের দোকানে চুল কাটাতে গেলেন। চুল কাটার সময়...
06/06/2026

সমস্যা কি আল্লাহর অস্তিত্বে, নাকি আমরা তাঁর থেকে দূরে সরে গেছি?

এক ব্যক্তি নাপিতের দোকানে চুল কাটাতে গেলেন। চুল কাটার সময় নাপিত বললেন, আমি আল্লাহকে মানি না। লোকটি জিজ্ঞেস করলেন, কেন?

নাপিত বললেন, চারদিকে এত অসহায় ও কষ্টে থাকা মানুষ! আল্লাহ থাকলে তাদের এমন অবস্থা হতো না। চুল কাটা শেষে লোকটি বাইরে বের হয়ে দেখলেন, একজন মানুষের চুল অনেক অগোছালো ও এলোমেলো।

তিনি আবার নাপিতের কাছে ফিরে এসে বললেন, এই পৃথিবীতে কোনো নাপিত নেই! নাপিত অবাক হয়ে বললেন, আমি তো আছি!

লোকটি বললেন, নাপিত থাকলে ওই লোকটির চুল এমন হতো না। নাপিত উত্তর দিলেন, সমস্যা হলো, মানুষ নাপিতের কাছে আসে না।

তখন লোকটি বললেন, ঠিক তেমনি, আল্লাহ তাআলা আছেন। কিন্তু মানুষ তাঁর দিকে ফিরে আসে না। যদি মানুষ আল্লাহর হিদায়াতের পথে ফিরে আসে, তাহলে তার জীবনেও পরিবর্তন আসতে পারে।

আসুন, আমরা নিজেরা আল্লাহর দিকে ফিরে আসি এবং অন্যদেরও কল্যাণের পথে আহ্বান করি।

— একটি শিক্ষণীয় গল্প (সংগৃহীত)

#আল্লাহর_দিকে_ফিরে_আসি #হিদায়াত

জেমস যেহেতু করেছে, বিষয়টা অনেকের কাছেই কিউট ও স্বাভাবিক মনে হচ্ছে।কিন্তু বাস্তবতা হলো, একাধিক বিয়ে যদি কোনো সেলিব্রিটি, ...
01/06/2026

জেমস যেহেতু করেছে, বিষয়টা অনেকের কাছেই কিউট ও স্বাভাবিক মনে হচ্ছে।

কিন্তু বাস্তবতা হলো, একাধিক বিয়ে যদি কোনো সেলিব্রিটি, শিল্পী বা তথাকথিত আধুনিক সমাজের কেউ করে, তখন সেটাকে "ব্যক্তিগত স্বাধীনতা" বলা হয়।

অথচ কোনো আলেম, হুজুর বা দ্বীনদার ব্যক্তি একই কাজ করলে শুরু হয়ে যায় ট্রল, সমালোচনা এবং জবাবদিহিতা দাবি।

ব্যক্তি নয়, একই বিষয়ের ক্ষেত্রে সমাজের এই দ্বিমুখী মানদণ্ডই প্রশ্নের বিষয়।

মাঝেমধ্যে ভাবি, আল্লাহ কেন কুকুর সৃষ্টি করলেন?কুকুর খাওয়া যায় না, বিনা কারণে পালাও নিষেধ। নামাযের সামনে দিয়ে গেলে নামায ...
31/05/2026

মাঝেমধ্যে ভাবি, আল্লাহ কেন কুকুর সৃষ্টি করলেন?

কুকুর খাওয়া যায় না, বিনা কারণে পালাও নিষেধ। নামাযের সামনে দিয়ে গেলে নামায ভেঙে যায়। খাবার পাত্রে মুখ দিলে সাত সাতবার ধুতে হয়। শেষে মাটি দিয়ে আবারও ঘষতে হয়। চামড়া প্রক্রিয়াজাত করে ব্যবহার করা যায় না। মাংস-দুধ খাওয়া যায় না। এরপরও আল্লাহ কেন কুকুর সৃষ্টি করলেন?

আল্লাহর কোন সৃষ্টিই হিকমতের বাইরে নয়। আমরা দেখি আসহাবে কাহফের সঙ্গী হয়েছে একটি কুকুর। একটি তেজস্বী কালো ঘোড়া, বলবান মহিষ কিংবা বনের রাজা সিংহও তো তাঁদের সঙ্গী হতে পারতো। হলো না। কেন?

সম্প্রতি জনাব সাদেক মিয়ানমারের একটি গ্রাম থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তার সাথের পোষা কুকুরটিও না খেয়ে দীর্ঘ পথ মাড়িয়ে এসেছে। বার্মার বর্বর সৈন্যরা যখন তাদের আক্রমন করে, সাদেকের পাহারাদার কুকুরটি তেড়ে গিয়েছিল। কিন্তু গুলির সামনে একটি কুকুর কিইবা করতে পারে। নাফ নদীর পারে তারা পাঁচদিন বসে ছিল। এতটুকু পখ কুকুরটি তাদের সাথেই হেঁটে হেঁটে এসেছে। ট্রলারে উঠে তারা যখন শাহপরীর দ্বীপ রওনা হয়েছেন, কুকুরটি পাড়ে ডাকাডাকি শুরু করেছে। অবশেষে নদীর স্রোত ঠেলে একাই সাঁতড়ানো শুরু করেছে। শেষে ট্রলার ঘুরিয়ে এনে বাড়তি একজন যাত্রীর ভাড়া দেয়ার শর্তে ‍কুকুরটিকে দেশে নিয়ে আসা হয়েছে।

আমার আসহাবে কাহফের কুকুরটির কথা খুব মনে পড়ছে। মাওলানা রুমি বলেছেন,
شد سر شیران عالم جمله پست ** چون سگ اصحاب را دادند دست‌‌
বিশ্বে যখন বাঘ-সিংহের মাথা হেঁট হলো, তখন আসহাবে কুকুর ভাগ্যে এগিয়ে গেলো।

چه زیان استش از آن نقش نفور ** چون که جانش غرق شد در بحر نور
ঘৃণ্য আকৃতির জন্য আসহাবে কাহফের কুকুরের আর কি ক্ষতি, যখন তার আত্মা ডুবে আছে নুরের সমুদ্রে।

হাচিকো নামের একটি কুকুর ছিল জাপানের এক প্রফেসরের। একদিন প্রেন স্টেশনে হাচিকোকে বিদায় জানিয়ে তিনি আর ফিরে আসেননি। আসলে তিনি বিশ্ববিদ্যালয়ে হার্ট এটাক করে মারা গিয়েছিলেন। পরবর্তী নয়টি বছর ঝড়বৃষ্টি সব উপেক্ষা করে হাচিকো তার মালিকের অপেক্ষা করেছে- শিবুয়া স্টেশনে। একদিন সেখানেই প্রাণত্যাগ করেছে।

আরেকটি কুকুর ছিল অস্ট্রেলিয়ার রেড ডগ। তার মালিক মারা যাওয়ার পর তার খোঁজে সে পুরো অস্ট্রেলিয়ার উপকূল চষে ফেলেছিল। এমন উদাহরণ ভুরি ভুরি আছে। আমরা কতটুকু শিক্ষা নেই, সেটাই হলো কথা।

শিবলিকে বলা হয়েছিল, আপনি তাসাউফ শিখলেন কিভাবে? তিনি বললেন, আমি এক রাতে দেখেছিলাম একটি কুকুর মনিবের দরজার সামনে বসে আছে। মনিব বারবার তাকে তাড়িয়ে দিচ্ছে। সে আবারও এসে বসছে। আমি বললাম, কুকুরকি কি নির্লজ্জ। তখন কুকুরটি বলে উঠল, আমি কোথায় যাবো? সে যে আমার মনিব!’

আশ্চর্যের বিষয় হলো যুন-নূন তাসাউফের সংজ্ঞায় বলেছেন, আল ইনাখাতু ইলা বাবিল হাবিব, ওয়া ইন তুরিদা আনহু অর্থাৎ তাড়িয়ে দেয়া হলেও প্রেমাষ্পদের দরজায় পড়ে থাকা। এর প্রকৃষ্ট উদাহরণ ছাড়া বর্তমানে কুকুর ছাড়া আর কোথাও দেখা যায় কি? আসলে আল্লাহ যা বানিয়েছেন, সবকিছুতেই বিরাট প্রজ্ঞা আছে, আমরা বুঝি আর না বুঝি।

@আবদুল্লাহ যুবায়ের।

 #জুমাবার_রিমাইন্ডার 🔔প্রতিদিন উপকারী ইসলামিক রিমাইন্ডার পেতে ফলো করুন--Al-Hadi/ٱلْهَادِي Al-Hadi | Light of Guidance✍️ ...
22/05/2026

#জুমাবার_রিমাইন্ডার 🔔

প্রতিদিন উপকারী ইসলামিক রিমাইন্ডার পেতে ফলো করুন--
Al-Hadi/ٱلْهَادِي
Al-Hadi | Light of Guidance

✍️ #টিম_আলহাদী


Address

Chattogram
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Al-Hadi/ٱلْهَادِي posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share