28/03/2021
আমরা যদি তিন ধরনের মানুষ দেখি - ১. নিয়মিত মুসলিম কিন্তু ঈমানে ফাটল আছে। ২. নামে মুসলিম, কাজে যে কি, সে নিজেও জানে না। ৩. বাইরে মুসলিম ভিতরে ইসলামবিদ্বেষী, এদের আলাদা করার জন্য আল্লাহ তাআলা নানা ধরনের পরীক্ষা দেন। সেই পরীক্ষাগুলো সময় কষ্টের হয়। কিন্তু এ পরীক্ষাগুলোর মধ্য দিয়ে তাদের ঈমানের যাচাই হয়ে যায়। তাদের ভেতরে আসলে কি আছে তা বেরিয়ে আসে।
কুরআনে শুধু একটি আয়াত নয়, এরকম আরো অনেক আয়াত রয়েছে, যা আমাদের হতাশার অবসাদ, অস্থিরতা, অপ্রাপ্তির কষ্ট কাটিয়ে উঠতে সাহায্য করবে। জীবনে কেন একটি কষ্ট এসেছে , তা বুঝতে সাহায্য করবে। কুরআন আমাদের আত্মার জন্য একটি নিরাময়। আল্লাহ পাঠিয়েছেন যেন দিশেহারা মানবজাতির পথ খুঁজে পায়। অনেক আয়াত আছে যেখানে আল্লাহ আমাদের জীবনের নানা সমস্যা মোকাবেলা করার পথ দেখিয়ে দিয়েছেন।
চারদিকে এতো কষ্ট আর এতো কান্না দেখে ভাবছেন আপনার কি দোষ?
নিশ্চয়ই তিনিই আমাদের হাসান এবং কাদান। তিনি মৃত্যু দেন এবং জীবন দেন। ( সূরা নাজমঃ- আয়াত ৪৩)
তারা কি লক্ষ্য করে না, প্রতিবছর তাদের উপর দুই-একবার বিপদ আসছে? এরপরও তারা তওবা করে না, উপলব্ধি করার চেষ্টা করে না। ( সূরা তাওবা আয়াত 126)
জীবনটা অতিরিক্ত কষ্টের মনে হচ্ছে? আর পারছিনা সহ্য করতে?
আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা কখনো চাপিয়ে দেন না। প্রত্যেকে যা ভালো করেছে তার পুরস্কার পায়, যা খারাপ করেছে তার পরিণাম ভোগ করে। (সূরা বাকারা আয়াত 286)
জীবনটা কি শুধু কষ্ট আর কষ্ট? কোনো ভালো কিছু নেই?
নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। (সূরা ইনশিরাহ আয়াত 5, 6)
আপনি সালাত, সিয়াম, যাকাত সব নিয়ম মেনে চলেন। তারপরও আপনার জীবনে কেন এত কষ্ট?
মানুষ কি মনে করে যে, আমরাই ঈমান এনেছি, একথা বললে তাদেরকে কোন পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে। (সূরা আনকাবুত আয়াত 2)
তোমরা কি ভেবেছিলে, তোমাদের মধ্য থেকে কারা আল্লাহ যুদ্ধ করে এবং কারা ধৈর্যের সাথে চেষ্টা করে সেটা আল্লাহ যাচাই না করার আগেই তোমরা জান্নাতে প্রবেশ করবে? (সূরা আলে ইমরান আয়াত 142)
যে আমার স্মরণ থেকে দূরে সরে যাবে, তারাই জীবন হয়ে উঠবে ভীষণ কষ্ট দায়ক। ( সূরা ত হা আয়াত ১২৪)
অশান্তিতে ছটফট করছেন? রাতে ঘুমাতে পারছেন না? ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা অসুস্থ হয়ে যাচ্ছেন? ওষুধ খেয়েও মনে শান্তি আসছে না?
যারা ঈমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয়, মনে রেখো, আল্লাহর স্মরণে অবশ্যই মন প্রশান্ত হয়। ( সূরা রাদ আয়াত 28)
তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ, ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে সাহায্য চাও। কারণ আল্লাহ তাদের সাথে আছেন, যারা ধৈর্যের সাথে চেষ্টা করে। ( সূরা বাকারা আয়াত 153)
দেশে অরাজকতা, অশান্তি, অপরাধ দেখে সব সময় অকালে মৃত্যুর ভয়ে কাবু হয়ে আছেন? ভাবছেন বিদেশে চলে যাবেন?
তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদের গ্রাস করবেই।তোমরা যদি সুরক্ষিত দুর্গ বানিয়েও থাকো। সূরা নিসা আয়াত 78
চাকরি হারিয়ে আপনার মাথায় হাত কেন আপনার সাথে এমন টা হল?কেন আপনার সন্তান এবং গুরুতর অসুস্থ হল? কেন আপনার মা অসুস্থ?
আমি তোমাদের ভয়, ক্ষুধা এবং সম্পত্তি, জীবন ও ফসল হারানো দিয়ে পরীক্ষা করবই।তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা বিপদের সম্মুখীন হলে বলে, আমরা তো আল্লাহরই। আর আমরা আল্লাহর কাছে ফিরে যাবো। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিশেষ অনুগ্রহ। এ ধরনের মানুষেরাই সঠিক পথে আছে। (সূরা বাকারা আয়াত ঃ- ১৫৫-১৫৭)