28/03/2026
বর্ণিল আয়োজনে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের বাসন্তী পূজার মহানবমী অনুষ্ঠান সম্পন্ন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা আয়োজিত বাসন্তী পুজোয় বসন্ত উৎসব ও মিলন মেলার ৪র্থ দিন মহানবমীতে আলোচনা ও সংবর্ধনা সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নিবাস দাশ সাগরের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক প্রবীর পালের সঞ্চালনায় ২৭ মার্চ ২০২৬ শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাৎ হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলার প্রাক্তন সভাপতি দীলিপ কুমার মজুমদার ও অধ্যাপক নারায়ন কান্তি চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিসি (সাউথ)-চট্টগ্রাম ও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত,
সাবেক কাউন্সিলর সুনীল ঘোষ, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, অর্থ সম্পাদক দীপক তালুকদার, বিকাশ মজুমদার, নিউটন সরকার, কাঞ্চন আচার্য্য, সুভাষ সরকার, প্রকৌশলী কাজল শীল, রণজিৎ শীল, অনিরুদ্ধ চৌধুরী জয়, অমিতাভ দাশ, ইঞ্জিনিয়ার সুজিত কুমার নন্দী, রাজশ্রী মজুমদার চৌধুরী, দিলীপ ঘোষ দিপু, পটিয়া উপজেলার সভাপতি মেম্বার নিখিল দে ও সাধারণ সম্পাদক তাপস দে, পটিয়া পৌরসভার সভাপতি বিকাশ দাশ বিশু ও সাধারণ সম্পাদক অরজিত কুমার দে সাজু, আনোয়ারা উপজেলার আহবায়ক সাগর মিত্র ও সদস্য সচিব প্রদীপ ধর, বাঁশখালী উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন সমন্বয় কমিটি ২০২৫ এর আহবায়ক কাউন্সিলর প্রণব দাশ ও সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবর্ত্তী মানিক, সাতকানিয়া উপজেলার আহবায়ক রাজীব ধর ও সদস্য সচিব রাজীব নন্দী, বোয়ালখালী পৌরসভার সভাপতি সাজিব চৌধুরী সাজু ও সাধারণ সম্পাদক অনিক চৌধুরী বাসু, লোহাগাড়া উপজেলার সভাপতি ডা. রিটন দাশ ও সাধারণ সম্পাদক অধ্যাপক বাবলু শংকর নাথ, কর্ণফুলি উপজেলার সভাপতি রূপেন চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজীব শীল, রাউজান পৌরসভার সভাপতি সুদীপ দে সজীব ও সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী, সন্দ্বীপ উপজেলার সভাপতি চন্দন কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র দাস, মিরসরাই উপজেলার আহবায়ক অনির্বাণ চৌধুরী রাজীব, মিরসরাই পৌরসভার সভাপতি শংকর শর্মা, ভূজপুর থানার সভাপতি অ্যাডভোকেট মিহির দে ও সাধারণ সম্পাদক সঞ্জয় ধর, নাজিরহাট পৌরসভার সভাপতি উজ্জ্বল কুমার নাথ ও সাধারণ সম্পাদক নান্টু কান্তি দাশ, রাঙ্গুনিয়া উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন সমন্বয় কমিটি ২০২৫ এর আহবায়ক অরূপ চৌধুরী ও সদস্য সচিব লিটন দে, দেবাশীষ দাশ নয়ন, ডা. সুশান্ত শীল, স্বপন চন্দ্র দে, শিক্ষক দীপক কান্তি শর্মা, ছোটন সরকার, অজয় চৌধুরী, আদিত্য দাশ প্রমুখ। সভা শেষে চট্টগ্রাম জেলার আওতাধীন সকল উপজেলা, থানা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি/আহবায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিবদের সংগঠনের পক্ষ হতে সম্বর্ধনা স্মারক তুলে দেয়া হয়।