Bangladesh Soka Gakkai Unofficial

Bangladesh Soka Gakkai Unofficial From this page you can learn about Lotus Sutra and Nichiren Buddhism.

মিটিংয়ের খবর গত  ২৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রি. শুক্রবার  বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০০ টায়  Myoho Family in Bangladesh এর "Study ...
28/02/2026

মিটিংয়ের খবর

গত ২৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রি. শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০০ টায় Myoho Family in Bangladesh এর "Study Meeting" Google Meet এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। "Study Meeting"এর জন্য নির্ধারিত গোশো নাম্বার ছিল
৩৫ বিষয় Earthly Desires Are Enlightenment
(https://www.nichirenlibrary.org/en/wnd-1/Content/35)। উক্ত গোশোটি অসাধারণ ভাবে উপস্থাপন, পাঠ, অনুবাদ এবং গোশোর সারসংক্ষেপ বর্ণনা করেন গ্রুপের WD Block Member মিসেস প্রিয়াঙ্কা বড়ুয়া।

অনলাইন মিটিংয়ে যুক্ত ছিলেন YM Block Cheif রাহুল বড়ুয়া, YWD Block Chief সূপর্ণা বড়ুয়া, WD Block Cheif সেবু বড়ুয়া, MD Block Chief বিভুল কুমার চৌধুরী, রেঁনেসা মুৎসুদ্দী, রিতু মুৎসুদ্দী, শ্রাবন্তী বড়ুয়া তিথি, সাধন বড়ুয়া, প্রিয়াঙ্কা বড়ুয়া, অসীমা বড়ুয়া, কুয়াশা মুৎসুদ্দী, ইলা মুৎসুদ্দী, মানিক বড়ুয়া, তাপস বড়ুয়া প্রমুখ। তাছাড়া দীর্ঘ বিরতির পর সকলের প্রিয়ভাজন ব্যক্তিত্ব মি. অনুপম চ্যাটার্জী ভারতের হুগলী থেকে যুক্ত হন।

এবারের মিটিংয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন মি. অনুপম চ্যাটার্জী, প্রিয়াঙ্কা বড়ুয়া, শ্রাবন্তী বড়ুয়া তিথি, রাহুল বড়ুয়া, বিভুল কুমার চৌধুরী।

তিন বার নাম-মীওহো-রেঙ্গে-কীও জপের মাধ্যমে সভা শুরু করা হয়। গোশো পাঠ, অনুবাদ এবং আলোচনা শেষে প্রায় দুই ঘন্টার মত সভা চলার পর পুনরায় তিন বার নাম-মীওহো-রেঙ্গে-কীও জপের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

15/12/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

07/12/2025

এই গ্রুপে যারাই নিচিরেন বৌদ্ধধর্মের শিক্ষার আলোকে জীবন নির্বাহ করছেন, লোটাস সূত্র হৃদয়ে ধারণ করেছেন, গোশোর অন্তর্নিহিত ভাব প্রত্যাহিক জীবনে চর্চা করছেন; তাদের কাছে একান্ত অনুরোধ কেউ গোহোনজনের উপর আস্থা হারাবেন না, সন্দেহ পোষণ করবেন না। আমি স্বাক্ষী দিচ্ছি মহাজাগতিক শক্তির প্রতিচ্ছবি 'গোহোনজন' জাগ্রত। গোহোনজনের সাথে সংযোগ স্থাপন করুন। যথাযথভাবে চাইলে গোহোনজন সব শুনতে পান এবং প্রত্যাশা পূরণ করেন। সকাল বিকাল প্রার্থনা এবং আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখুন। নিজেকে বোধিসত্ত্ব ভাবুন, বোধিসত্ত্বের গুণাবলী চেতনায় ধারণ করুন, সেই মত জীবন যাপন করুন।

মিটিংয়ের খবর গতকাল ১৪ নভেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০০ টায় Bangladesh Soka Gakkai (Unofficial) এর ন...
15/11/2025

মিটিংয়ের খবর

গতকাল ১৪ নভেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০০ টায় Bangladesh Soka Gakkai (Unofficial) এর নভেম্বর মাসের Discussion Meeting ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এই মিটিংটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন YWD Block Cheif মিসেস সূপর্ণা বড়ুয়া। এবার Discussion Meeting এর বিষয় ছিল Practice for Oneself and Others ( https://share.google/SAYVDzFaZTcshgS1I) যথারীতি তিন বার নাম-মীওহো-রেঙ্গে-কীও জপের মাধ্যমে মিটিং শুরু করা হয়। প্রথমে বিষয়টি পাঠ এবং অনুবাদ করে শুনান সূপর্ণা বড়ুয়া। বিষয়টি নিয়ে আলোচনা করেন স্বপন বড়ুয়া, সূপর্ণা বড়ুয়াএবং বিভুল কুমার চৌধুরী। এছাড়া পরিচিতিমূলক এবং বিভিন্ন বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন সৌমি বড়ুয়া মন।

বিষয়ভিত্তিক আলোচনা শেষে অভিজ্ঞতা শেয়ার অংশে ভারতে অবস্থানরত শ্রাবন্তী বড়ুয়া তিথি'র প্রেরিত অভিজ্ঞতাটি পাঠ করে শুনান বিভুল কুমার চৌধুরী।

গতকালকের অনলাইন মিটিংয়ে যুক্ত ছিলেন YWD Block Chief সুপর্ণা বড়ুয়া,
MD Block Chief বিভুল কুমার চৌধুরী, WD Block Chief সেবু বড়ুয়া, সাধন বড়ুয়া, অসীমা বড়ুয়া, কুয়াশা মুৎসুদ্দী, স্বপন বড়ুয়া, শ্রাবন্তী বড়ুয়া তিথি, রিতু মুৎসুদ্দী, সৌমি বড়ুয়া মন, প্রকৌশলী অনিন্দ্য বড়ুয়া, সমাপ্তি বড়ুয়া প্রমুখ। এছাড়া ভারতের আসাম থেকে যুক্ত ছিলেন শিবাজি পুরকায়স্থ মহোদয়।

অনুষ্ঠিত Discussion Meetingটি এক ঘন্টারও অধিক সময় চলার পর পুনরায় তিনবার নাম-মীওহো-রেঙ্গে-কীও জপের মাধ্যমে সমাপ্তি টানা হয়।

01/11/2025
মিটিংয়ের খবর গতকাল  ৩১ অক্টোবর ২০২৫ খ্রি. শুক্রবার  বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০০ টায় Bangladesh Soka Gakkai (unofficial) এর...
01/11/2025

মিটিংয়ের খবর

গতকাল ৩১ অক্টোবর ২০২৫ খ্রি. শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০০ টায় Bangladesh Soka Gakkai (unofficial) এর "Study Meeting" Google Meet এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। "Study Meeting"এর জন্য নির্ধারিত গোশো
১ (https://www.nichirenlibrary.org/en/wnd-1/Content/1) পাঠ, অনুবাদ এবং গোশোর সারসংক্ষেপ উপস্থাপন করেন গ্রুপের YWBlock Cheif মিসেস সূপর্ণা বড়ুয়া। এবারের মিটিংয়ের লিঙ্ক যথারীতি মি. অনুপম চ্যাটার্জী প্রদান করলেও তিনি অনিবার্য কারণে উপস্থিত থাকতে পারেননি।

আজকের অনলাইন মিটিংয়ে ভারতের তীর্থ ভ্রমণরত শ্রাবন্তী বড়ুয়া তিথি স্বল্প সময়ের জন্য উপস্থিত ছিলেন। এছাড়া যুক্ত ছিলেন YM Block Cheif রাহুল বড়ুয়া, YWD Block Chief সূপর্ণা বড়ুয়া, MD Block Chief বিভুল কুমার চৌধুরী, রীতু মুৎসুদ্দী, রেঁনেসা মুৎসুদ্দী, ইলা মুৎসুদ্দী, কুয়াশা মুৎসুদ্দী, সাধন বড়ুয়া, ইঞ্জিনিয়ার চম্পক বড়ুয়া, অসীমা বড়ুয়া এবং জৈনিক প্রিয়াঙ্কা বড়ুয়া। এছাড়া ভারতের আসাম থেকে যুক্ত ছিলেন মি. শিবাজি পুরকায়স্থ।

তিন বার নাম-মীওহো-রেঙ্গে-কীও জপের মাধ্যমে সভা শুরু করা হয়। গোশো পাঠ, অনুবাদ এবং আলোচনা শেষে ১ ঘন্টার অধিক সভা চলার পর পুনরায় তিন বার নাম-মীওহো-রেঙ্গে-কীও জপের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মিটিংয়ের খবর গতকাল ১৭ অক্টোবর ২০২৫ খ্রি. শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০০ টায় Bangladesh Soka Gakkai (Unofficial) এর অ...
18/10/2025

মিটিংয়ের খবর

গতকাল ১৭ অক্টোবর ২০২৫ খ্রি. শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০০ টায় Bangladesh Soka Gakkai (Unofficial) এর অক্টোবর মাসের Discussion Meeting ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এই মিটিংটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন YWD Block Cheif মিসেস সূপর্ণা বড়ুয়া। এবার Discussion Meeting এর বিষয় ছিল What is wisdom, actually? And where do you get it? (https://share.google/46OsO2rwnWrqhwyt1।) যথারীতি তিন বার নাম-মীওহো-রেঙ্গে-কীও জপের মাধ্যমে মিটিং শুরু করা হয়। প্রথমে বিষয়টি পাঠ এবং অনুবাদ করে শুনান সূপর্ণা বড়ুয়া। বিষয়টি নিয়ে আলোচনা করেন শ্রাবন্তী বড়ুয়া তিথি, স্বপন বড়ুয়া, রাহুল বড়ুয়া এবং বিভুল কুমার চৌধুরী। বিষয়টি বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করেন মি. অনুপম চ্যাটার্জী, হুগলি, ভারত।

বিষয়ভিত্তিক আলোচনা শেষে অভিজ্ঞতা শেয়ার করেন অনুপম চ্যাটার্জী, বিভুল কুমার চৌধুরী, শ্রাবন্তী বড়ুয়া তিথি। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন সূপর্ণা বড়ুয়া এবং শ্রাবন্তী বড়ুয়া তিথি।

গতকালকের অনলাইন মিটিংয়ে যুক্ত ছিলেন YWD Block Chief সুপর্ণা বড়ুয়া, YMD Block Chief রাহুল বড়ুয়া, MD Block Chief বিভুল কুমার চৌধুরী, WD Block Chief সেবু বড়ুয়া, সাধন বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, সঙ্গীতা বড়ুয়া, অসীমা বড়ুয়া, কুয়াশা মুৎসুদ্দী, স্বপন বড়ুয়া, শ্রাবন্তী বড়ুয়া তিথি, ইলা মুৎসুদ্দী, রিতু মুৎসুদ্দী প্রমুখ। এছাড়া ভারতের হুগলী থেকে যুক্ত ছিলেন মি. অনুপম চ্যাটার্জী এবং আসাম থেকে যুক্ত ছিলেন শিবাজি পুরকায়স্থ মহোদয়।

অনুষ্ঠিত Discussion Meetingটি দুই ঘন্টারও অধিক সময় চলার পর পুনরায় তিনবার নাম-মীওহো-রেঙ্গে-কীও জপের মাধ্যমে সমাপ্তি টানা হয়।

17/09/2025

Could there ever be a more wonderful story than your own?
-Nichiren Daishonin

তোমার নিজের চেয়ে অধিক বিস্ময়কর গল্প কখনও হতে পারে?
-নিচিরেন দাইশোনিন

মিটিংয়ের খবর গতকাল ১২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০০ টায় Bangladesh Soka Gakkai (Unofficial) এ...
13/09/2025

মিটিংয়ের খবর

গতকাল ১২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০০ টায় Bangladesh Soka Gakkai (Unofficial) এর সেপ্টেম্বর মাসের Discussion Meeting ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এই মিটিংটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন YWD Block Cheif মিসেস সূপর্ণা বড়ুয়া।

Discussion Meeting শুরুর প্রারম্ভে গত ৪ সেপ্টেম্বর প্রয়াত গ্রুপের সক্রিয় সদস্য সুব্রত বড়ুয়ার পারলৌকিক শান্তি কামনায় সম্মিলিতভাবে ১৫ মিনিট দাইমুকু জপ করা হয়। দাইমুকু পরিচালনা করেন গ্রুপের গুরুত্বপূর্ণ পরামর্শদাতা মি. অনুপম চ্যাটার্জী। অতঃপর সুব্রত বড়ুয়াকে স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভুল কুমার চৌধুরী, অনুপম চ্যাটার্জী, স্বপন বড়ুয়া, রাহুল বড়ুয়া, শ্রাবন্তী বড়ুয়া তিথি, সুপর্ণা বড়ুয়া প্রমুখ। স্মরণসভা শেষে Discussion Meeting এর বিষয় Faith equels daily life পাঠ ও অনুবাদ করেন সুপর্ণা বড়ুয়া এবং বিষয়টি ব্যাখ্যা করেন মি. অনুপম চ্যাটার্জী।

সাংস্কৃতিক পর্বে ম্যাজিক প্রদর্শন করে Future Division এর সৃজন মুৎসুদ্দী ঋজু এবং একটি আধুনিক গান পরিবেশন করে অর্পা বড়ুয়া যা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। প্রশ্নোত্তর পর্বে রূপকথা বড়ুয়া, রাহুল বড়ুয়া, বিভুল কুমার চৌধুরী, শ্রাবণী বড়ুয়া তিথি ও সুপর্ণা বড়ুয়া।

যথারীতি তিন বার নাম-মীওহো-রেঙ্গে-কীও জপের মাধ্যমে মিটিং শুরু করা হয় এবং দীর্ঘ ২ঘন্টা ২০ মিনিট মিটিং চলার পর আবারও তিনবার নাম-মীওহো-রেঙ্গে-কীও জপের মাধ্যমে মিটিংএর সমাপ্তি টানা হয়।

গতকালকের অনলাইন মিটিংয়ে যুক্ত ছিলেন YWD Block Chief সুপর্ণা বড়ুয়া, YMD Block Chief রাহুল বড়ুয়া, MD Block Chief বিভুল কুমার চৌধুরী, WD Block Chief সেবু বড়ুয়া, সাধন বড়ুয়া, শ্রীবন্তী বড়ুয়া তিথি, ডা. নিরুপম বড়ুয়া, রূপকথা বড়ুয়া, অসীমা বড়ুয়া, কুয়াশা মুৎসুদ্দী, স্বপন বড়ুয়া, ইন্দিরা বড়ুয়া, ইলা মুৎসুদ্দী, রেনেসাঁ মুৎসুদ্দী, রিতু মুৎসুদ্দী প্রমুখ। এছাড়া Future Division থেকে যুক্ত ছিল সৃজন মুৎসুদ্দী ঋজু, অর্পা বড়ুয়া, কুশল মুৎসুদ্দী টুকু ও শ্রেয়া মুৎসুদ্দী ঋদ্ধি। এছাড়া এবারের মিটিংয়ে ভারতের হুগলী থেকে সপ্রতিভ ভাবে উপস্থিত ছিলেন মি. অনুপম চ্যাটার্জী ।

12/09/2025

নোটিশ

নাম-মীওহো-রেঙ্গে-কীও

প্রিয় মীওহো পরিবার, আজ ১২ সেপ্টেম্বর ২০২৫খ্রি. শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০০ টায় Bangladesh Soka Gakkai (unofficial) -এর সেপ্টেম্বর মাসের প্রথম ভার্চ্যুয়াল মিটিং (Discussion Meeting) অনুষ্ঠিত হবে। মিটিংয়ের শুরুতে এই গ্রুপের সদ্য প্রয়াত উল্লেখযোগ্য সদস্য সুদত্ত বড়ুয়া'র স্মরণসভা অনুষ্ঠিত হবে। এই স্মরণসভা পরিচালনা করবেন আমাদের সকলের প্রিয়জন মি. অনুপম চ্যাটার্জী, হুগলী, ভারত। আশা করি সকলে আজকের মিটিংয়ে যুক্ত থেকে প্রয়াত সুব্রত বড়ুয়া'র উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবেন এবং নিচিরেন বৌদ্ধধর্মের আলোকে কিভাবে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হয় সে সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করবেন।

আজকের Discussion Meeting এর দ্বিতীয় পর্বের আলোচ্য বিষয় Faith equels daily life: https://share.google/PtMoTh4NH8JFmLiH5। সাংস্কৃতিক পর্বে যারা অংশগ্রহণ করতে চান তারা WMD Block Chief সূপর্ণা বড়ুয়া অথবা MDBlock Chief বাবু বিভুল কুমার চৌধুরী এর নিকট তাদের নাম জমা দিতে পারেন।

অভিজ্ঞতা শেয়ার পর্বে অংশ গ্রহণের জন্যও অনুরোধ করা হলো এবং Q&A সেকশনে ব্যক্তিগত প্রশ্ন তুলে ধরতে পারেন।

মিটিংটি Google Meet এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। মিটিং শুরুর ২-৫ মিনিট পূর্বে আমাদের ফেসবুক গ্রুপ Soka Gakkai Bangladesh (unofficial)-এর মাধ্যমে মিটিংয়ের লিঙ্ক প্রদান করা হবে। সকলকে যথা সময়ে প্রার্থনা বই, খাতা কলম সাথে রাখার জন্যও অনুরোধ করা হল।

প্রিয় মীওহো পরিবার, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের জানাচ্ছি যে আমাদের গ্রুপের সক্রিয় সদস্য সুব্রত বড়ুয়া বিগত ...
10/09/2025

প্রিয় মীওহো পরিবার,
অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের জানাচ্ছি যে আমাদের গ্রুপের সক্রিয় সদস্য সুব্রত বড়ুয়া বিগত ৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫.৫৫ মিনিটে মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন এই গ্রুপে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উনার পারলৌকিক শান্তির জন্য সকলে প্রার্থনা করবেন। উনার পরিবার যেন এই শোক বহন করার শক্তি অর্জন করেন।

Address

11, Grindlays Bank Hill R/A, Hemsen Lane
Chittagong
4000

Telephone

+8801752559015

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Soka Gakkai Unofficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Bangladesh Soka Gakkai Unofficial:

Share