পরকালীন প্রস্তুতি:As-Sirat-Mission

পরকালীন প্রস্তুতি:As-Sirat-Mission Please like this page to get more Islamic posts.

09/06/2024
04/06/2024

৮ জুন থেকে ১৭ জুন
বেশি বেশি নফল আমন্ল করা , এই ১০ দিন আপনাদের জন্য। একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।

🔴 জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
১.অধিক পরিমাণে তাকবির পড়া
২.৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ
৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল নামাজ পড়া
৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত
৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া
১১. অধিক পরিমাণে তওবা করা
১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)
১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে
১৪, সুন্নাহ অনুযায়ী সব কাজ করা

ইমেজ টি ডাউনলোড করে মোবাইল অল পেপার এ সেট করুন। রমজানের লাশ ১০ দিন এই আমল করতে কেউ ভুল করবেন না ইনশাআল্লাহ।  হজরত আয়েশা ...
30/03/2024

ইমেজ টি ডাউনলোড করে মোবাইল অল পেপার এ সেট করুন।

রমজানের লাশ ১০ দিন এই আমল করতে কেউ ভুল করবেন না ইনশাআল্লাহ।

হজরত আয়েশা (রা.) বলেন, একবার আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! আপনি বলে দিন যদি আমি জানতে পারি যে, শবেকদর কোন রাতে হবে, তাতে আমি কী বলব? রাসুল (সা.) বললেন- তুমি বলবে, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আননি।’ (অর্থ) হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাস। অতএব, আমাকে ক্ষমা করো। (তিরমিজি)

17/03/2024

🌸রমাদান আমল এবং ইবাদাতের মাস, দুআ কবুলের মাস। তাই যখন সময় পাবেন বা কাজের ফাঁকে ফাঁকে এই যিকির গুলো করবেন।

⚫ আসতাগফিরুল্লাহ।১০০-৫০০ বার

আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ্। ১০০বার

⚫ সুবহানআল্লাহ ১০০-৫০০ বার

⚫আলহামদুলিল্লাহ।১০০-৫০০ বার

⚫আল্লহু আকবার ১০০-৫০০ বার

⚫ লা- ইলাহা ইল্লাল্লাহ।১০০-৫০০ বার

⚫ সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম।
আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। ১০০-৫০০ বার

⚫ আল্লাহুম্মাগফিরলী। ১০০ -৫০০ বার

⚫ রব্বিগফিরলী। ১০০ বার

⚫ সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি ১০০-৫০০ বার

⚫ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী সুবহানাল্লাহিল আযীম।১০০-৫০০ বার

⚫ লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারি-কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আ'লা কুল্লি শাইয়িং ক্বদীর। ১০০ বার

⚫ লা-হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ।১০০-৫০০ বার

⚫ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।১০০ বার

⚫ আল্লাহুম্মা ইন্নী আস-আলুকাল আফিয়াহ।১০০ বার

⚫ লা-ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুংতু মিনাজ য্বো'লিমীন। ১০০ বার

⚫ ইয়া হাইয়্যু ইয়া ক্বইয়্যুমূ বিরহমাতিকা আস্তাগীস। ১০০ বার

⚫ইয়া জালজালালি ওয়াল ইক্বরম।১০০ বার

⚫আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল জান্নাহ। ১০০ বার

⚫আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবর ওয়া আউজুবিকা মিন আজাবিন্নার। ১০০বার

এই যিকিরের দ্বারাই আল্লাহর অশেষ নিয়ামতের ভাগিদার হতে পারবেন ইনশাআল্লহ্। সুতরাং এই যিকির গুলো বেশি বেশি করে পড়ুন আর নিজের
আমলনামা ভারী করে নিন।

16/02/2024

আবু হুরাইরা রদ্বিয়াল্লহু আনহু বলেন,

" যে ঘরে জোরে জোরে কুরআন পাঠ করা হয়ঃ
- সে ঘরে রহমত ও বরকত বৃদ্ধি পায়
- সেখানে ফেরেশতাদের পদচারণা ঘটে এবং
- শয়তান পালিয়ে যায়।

আর যেখানে কুরআন তিলাওয়াত হয়না,
- সেখানে দরিদ্রতা এসে জেকে বসে
- রহমত - বরকত কমে যায়
- ফেরেশতাদের আনাগোনা বন্ধ হয়ে যায়
- সেখানে শয়তান নিজের আস্তানা বানিয়ে নেয়।"

[ আয যুহদ লি ইবনিল মুবারক - ১/২৭৩ ]

12/02/2024

অনেক সময় মুগ্ধতা এবং ভালো লাগা থেকে স্বামী-স্ত্রীর একে অন্যের উপর বদনজর লেগে যায়। বরকতের দু'আ এবং মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ না বলার কারণে।

একারণে দেখা যায় উভয়ের মধ্য থেকে কারো চেহারার সৌন্দর্য মলিন হয়ে যায়, ভালোবাসা ঘৃণায় রূপান্তরিত হয়, অসুস্থতা লেগে থাকে। মোট কথা, যে জিনিসগুলোর উপর বদনজর পতিত হয় সেগুলোতে একের পরে এক সমস্যা লেগে থাকে। এজন্য প্রত্যেক পরিবারের হাসবেন্ড এবং ওয়াইফের প্রতি নসিহাহ হলো—

আপনারা মাঝেমধ্যে একে অপরের অযুর পানি সংগ্রহ করে সেটা দিয়ে গোসল করবেন। এতে করে একে অপরের প্রতি পতিত হওয়া বদনজরের প্রভাবগুলো কেটে যাবে ইনশাআল্লাহ।

✍️ Raqi abdul malik

দৈনন্দিন আমল লিস্টঃ⭕ প্রতিদিন ১২ রাকাত সুন্নাতে মুয়াক্বদা সহ, মনোযোগ সহকারে আওয়াল ওয়াক্তে সালাত  আদায় করা,☘️ফরজ স্বলাতে...
06/02/2024

দৈনন্দিন আমল লিস্টঃ

⭕ প্রতিদিন ১২ রাকাত সুন্নাতে মুয়াক্বদা সহ, মনোযোগ সহকারে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা,
☘️ফরজ স্বলাতের পর দূ'আ কবুল হয়। আন্তরিকভাবে দূ'আ করা।

⭕ফরজ স্বলাতের পর যে দূয়াগুলো পড়তে হয়,
☘️আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিংকাস সালাম তাবারকতা ইয়া যালজালালী ওয়াল ইকরম।

☘️আয়াতুল কুরসি ১ বার, এবং তাসবীহ ফাতেমী পড়া/সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ৩৩ বার করে পড়া, ১ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আ'লা কুল্লি শাইয়্যিং ক্বদীর পড়া।

☘️ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ১ বার পড়া।

⭕বাহ্যিক, দৃষ্টির এবং আত্মিক পর্দার বিষয়ে যত্নবান হওয়া।

☘️আযানের জবাব দেয়া। এবং আযান শেষের দূয়া এবং দুরূদ শরীফ পাঠ করা। আযান ও ইকামতের সময়টা দূয়া কবুলের সময়।

☘️টয়লেটের কাজ সেরেই ওযুর অভ্যাস করে নেয়া।
উত্তম রুপে ওযু করা।
ওযুর পর কালিমা শাহাদাত পড়া ও দূআ করা।
☘️তাহিয়াতুল ওযুর সালাত আদায়

⭕সকাল-সন্ধায় আয়াতুল কুরসি,
সূরা ইখলাস, ফালাক ও নাস ৩ বার করে পড়া।
সকাল সন্ধ্যার মাসনূন দুআগুলো পড়া।

রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক ও নাস ৩ বার করে পড়ে ফুঁ দিয়ে সারা শরীরে হাত বুলানো।
এবং ঘুমানোর আগে ওযু, বিছানা ঝাড়া, সূরা মুলক, সূরা বাকারার শেষ ২ আয়াত পড়া ঘুমানোর আগের দূয়া পড়া।
হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে, ঘুম থেকে উঠে দূ'আ পড়া।
⭕খাবার আগে পরের দূ'আ পড়া।
⭕বাথরুমে যাওয়ার আগে ও বের হাওয়ার পর দূআ পড়া।

⭕ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি এবং দূআ পড়ে বের হওয়া এবং প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করা।

☘️ শুক্রবার সূরা কাহফ পড়া,
সম্পূর্ণ পড়তে না পারলে সূরা কাহফের প্রথম ও শেষ ১০ আয়াত পড়া,
⭕মুখস্থ না থাকলে মুখস্থ করা।

☘️ তাহাজ্জুদ স্বলাতের নিয়ত করে ঘুমানো এবং যথাসম্ভব নফল সালাত (ইশরাক, চাশত, যাওয়াল ও আওয়াবীনের স্বলাত ইত্যাদি) আদায় করা।

☘️সোম ও বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের সাওম রাখা।

☘️প্রতিদিন সবাইকে ক্ষমা করে, অন্তরে হিংসা বিদ্বেষ না রেখে ঘুমানো।

☘️অবসর সময় বা কাজ করতে করতে ইস্তিগফার, দুরুদ শরীফ পাঠের অভ্যাস করা।

☘️ প্রতিদিন কুরআন তিলাওয়াত করা ।

☘️সর্বাবস্থায় আল্লহর উপর তাওয়াক্কুল এবং সবর করা।

☘️ঈমান ভঙ্গের কারণগুলো পড়া এবং অনুধাবন করা।

☘️মৃত্যু নিয়ে ভাবা।
সর্ব রোগের এক চিকিৎসা কারণ আমাদের সমস্যাগুলো মোটামুটি সবই দুনিয়াবি তাই মৃত্যুর কথা স্মরণ করলে সমস্যাগুলো হালকা মনে হবে।
☘️মাঝে মাঝে নামাজের দু'আ ও সূরা অর্থসহ রিভিশন দেয়া। তাজউইদ রুলস রিভিশন দেয়া।

☘️ হালাল খাবার গ্রহণ করা, কারণ হারাম খাদ্য গ্রহণকারীর দূআ কবুল হয় না।

☘️নিজের যত্ন নেওয়া।

বর্জনীয় কাজঃ

🚫গান, মুভি, মিউজিক, সিরিয়াল, টিকটিক ভিডিও, হারাম বিষয়গুলোর অভ্যাস থাকলে পরিহার করা।

🚫পর্দা বা বেপর্দা, নিজের বা অন্যের ছবি আপলোড না করা।
বাচ্চাদের ছবি, খাবারের ছবি, ইত্যাদি আপলোড করা হারাম মনে না হলেও আপলোড না করা।
বদনজর এর সম্ভাবনা থাকে।

🚫অনলাইনে অফলাইনে সময়ের অপচয় না করা।

🚫ফ্রেন্ডলিস্টে মাহরাম পুরুষ ছাড়া সব পুরুষ বাদ দেয়া, মেয়ে ফ্রেন্ডলিস্টও যতটা সম্ভব কমিয়ে ফেলা।

🚫ফজরের পর না ঘুমানো

🚫ঝগড়া ঝাটি, হিংসা বিদ্বেষ, লোভ, মিথ্যা, গীবত, গালিগালাজ, কর্কশ গলায় কথা, জর্দা খাওয়া এবং খারাপ ও হারাম অভ্যাস গুলো পরিত্যাগ করা।

🚫নিজের দায়িত্ব কর্তব্য পালন, প্রতিদানে কিছু আশা না করা।

🚫ফোনের অপ্রয়োজনীয় ব্যবহার কমানো।

🚫খারাপ বন্ধুর সঙ্গ ত্যাগ করা, অনলাইনে হোক কিংবা অফলাইনে।

🚫 অতিরিক্ত গল্পগুজব এবং হাসাহাসি না করা।

20/01/2024

কোন মুসলমান"লা হা'ওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ"যে নিয়তে পড়বে(বিয়ে,রিজিক ইত্যাদি)আল্লাহর কসম পূরণহবে ইনশাআল্লহ
মুশতাকুন্নবি হাফি:

13/01/2024

বাংলাদেশে আজ মাগরিব থেকে রজব মাস গননা শুরু। রজব মাসের প্রথম রাতটি বছরের ৫টি দু'আ কবুলের রাতের এক রাত। আজকের রাতকে ইবাদতে কাজে লাগান।

12/01/2024

সূরা কাহাফ পবিত্র কোরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা ১১০। নিয়মিত সূরাটি তিলাওয়াতে অসংখ্য সওয়াবের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হলেও বিশেষত জুমার দিনে এ সূরা তিলাওয়াতের অনেক সওয়াব ও ফজিলত রয়েছে।

হজরত আবু সাঈদ খুদরি (রা.) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর হবে।

10/01/2024

পরকালীন প্রস্তুতি:As-Sirat-Mission
#রিমাইন্ডার #ইসলামী #ইসলামিক #ইসলামিকজীবন #সুন্নাত

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when পরকালীন প্রস্তুতি:As-Sirat-Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share