26/09/2026
#আমন্ত্রণপত্র
~ শা র দ উ ৎ স ব ১ ৪ ৩ ৩ ~
আমি যদি কখনো আয়নার দিকে তাকাই, হয়তো শুধু নিজেকেই দেখতে পাবো। কিন্তু যদি এমন হতো আমি আমার অতীত দেখতে পাচ্ছি সেই আয়নার মাধ্যমে, কেমন হতো বিষয়টা। আপনার কাছে আপনি পরিশুদ্ধ, কিন্তু কখনো কি আমরা অন্যের দৃষ্টিকোণ থেকে নিজেকে জানার বা বোঝার চেষ্টা করেছি।
আমাদের জীবনে এরকম অনেক ঘটনা থাকে, অনেক বিষয় দিনশেষে যার কোন উত্তর আমাদের কাছে থাকে না। থেকে যায় কিছু না বলা প্রশ্ন। যে প্রশ্ন হয়তো আমরা করি না, যে প্রশ্ন আসে উপরের মহল থেকে, যে প্রশ্ন প্রস্তুত করে স্বয়ং বিধাতা। প্রতিটি ব্যক্তির জন্য আলাদা আলাদা করে প্রশ্নপত্র তৈরি হয় আর আমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হতে হয়।
আর তাই সে সকল প্রশ্ন নিয়ে মোগলটুলী দুর্গোৎসব উদযাপন পরিষদ এর এবারের আয়োজন -
"শেষ প্রশ্ন"❓
যেখানে হয়তো আপনি আসবেন শুধু একটি পূজামণ্ডপ দর্শনে - কিন্তু ফিরে যাওয়ার পথে, নীরবে আপনার অন্তরেই জেগে উঠবে কিছু প্রশ্ন; কিছু উত্তরহীন প্রশ্ন, যার উত্তর হয়তো আপনার কাছে নয়, আপনার বিবেকের কাছেই লুকিয়ে আছে।
শারদ উৎসব ২০২৬ এর সার্বিক শিল্পভাবনা ও মণ্ডপ সজ্জায় রয়েছেন :
▫️ Creation / Anik Rd
▫️ Sculpture / Netai Paul
▫️ Illuminator / Utpowl Sarkar
📍 পূজা মন্ডপ : পাঠানটুলি সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, মগপুকুর পাড়, চট্টগ্রাম।
প্রচ্ছদ : Sojib Dey
|| মোগলটুলী সর্বজনীন দুর্গোৎসব ||