03/04/2026
জয়গুরু🙏
ঋষিযুগ নাই বলে না ভাবিও মনে🌸🌺
আসিতেছে স্বর্ণযুগ যুগ আবর্তনে🌸🌺
আজ ৩রা এপ্রিল ২০২৬ ইং সকাল ১১.০০ ঘটিকায়
চক্রশালা অদ্বৈতানন্দ সেবা মন্দির প্রাঙ্গণে উপস্থিত গ্রামের সকল বয়োজ্যেষ্ঠ, তরুণদের নিয়ে আগামী ১৯মে ২০২৬ ইং পরমহংস মহাযোগী শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ১২৩ তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন এডঃ আশিষ চৌধুরী, প্রবীর বিশ্বাস(নারায়ণ), উত্তম বিশ্বাস১, মিহির বিশ্বাস, উত্তম বিশ্বাস২, সংগ্রাম চৌধুরী, টিটু চৌধুরী এবং আরো অনেকে। সবার উপস্থিতিতে সভা পরিচালনা করেন শ্রী উত্তম বিশ্বাস, সভায় সভাপতিত্ব করেন প্রবীর বিশ্বাস (নারায়ণ)। উৎসবের তারিখ ঘোষণা করেন ১৯ মে ২০২৬ ইং রোজ সোমবার এবং নিম্মোক্ত ব্যক্তিদের উৎসব উদযাপন পরিচালনা করার দায়িত্ব প্রদান করা হয় :
সভাপতি – শ্রী মাষ্টার তুষার বিশ্বাংগ্রীরি
সাধারণ সম্পাদক – শ্রী সঞ্জয় বিশ্বাস
অর্থ সম্পাদক – শ্রী রাজু বিশ্বাস
গুরুদেবের বার্ষিকী উৎসবের প্রতিটা মাঙ্গলিক পূজা অর্চনায় আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা একান্ত কাম্য।