07/09/2026
তারিখ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ
হিজরি: ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বঙ্গাব্দ: ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বার: সোমবার
🌸 কৃতজ্ঞতা ও শুভেচ্ছা 🌸
মান্দারপুর দক্ষিণ পাড়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় মাসিক মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে যারা সাফল্য অর্জন করেছে, তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।
মান্দারপুর দক্ষিণ পাড়া যুব ফাউন্ডেশনের সম্মানিত সদস্যদের প্রতি আহ্বান—আপনারা আপনাদের সন্তানদের প্রতিদিন মান্দারপুর দক্ষিণ পূর্ব পাড়া পাঞ্জেগানা মসজিদে পাঠিয়ে দ্বীনি শিক্ষার পরিবেশে গড়ে উঠতে সহযোগিতা করুন।
আপনাদের সন্তানরা আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও মেহনতের মাধ্যমে আখলাক, আদব ও উত্তম চরিত্রে গুণান্বিত আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক—এটাই আমাদের প্রত্যাশা।
এ আয়োজনের সফলতার পেছনে যাঁর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা রয়েছে, সেই সম্মানিত ইমাম সাহেব হাফিজ আবু রায়হান হুজুরের প্রতি সংগঠনের পক্ষ থেকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। তাঁর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলেই আজকের কোমলমতি শিশুরা সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
ইতি,
মান্দারপুর দক্ষিণ পাড়া যুব ফাউন্ডেশন।