নাসাব আহলে সুন্নাত ওয়াল জামা'আত

নাসাব আহলে সুন্নাত ওয়াল জামা'আত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নাসাব আহলে সুন্নাত ওয়াল জামা'আত, Religious organisation, Brahmanbaria.

"নাসাব আহলে সুন্নাত ওয়াল জামা’আত"
নাটাই দক্ষিণ, সাদেকপুর ও বড়াইল ইউনিয়নের হৃদয় থেকে গড়ে ওঠা সুন্নি সংগঠন। আক্বিদায় স্পষ্টতা, আমলে সুন্নাহ, আর হৃদয়ে রাসূল ﷺ ও আওলিয়ায়ে কেরামের প্রতি গভীর ভালোবাসাই আমাদের পরিচয়।

জুলুসে আসা মানুষের জন্য পথজুড়ে ছিল ভালোবাসার আপ্যায়ন। কোথাও শরবতের জগ, কোথাও পানির বোতল, বিস্কুট ও রুটির প্যাকেট। কেউ দা...
27/08/2026

জুলুসে আসা মানুষের জন্য পথজুড়ে ছিল ভালোবাসার আপ্যায়ন। কোথাও শরবতের জগ, কোথাও পানির বোতল, বিস্কুট ও রুটির প্যাকেট। কেউ দাঁড়িয়ে পান করছেন এক গ্লাস শরবত, কেউ সঙ্গে থাকা শিশু কিংবা বৃদ্ধ স্বজনের জন্য নিচ্ছেন খাবার। আবার কেউ হাতে বিস্কুটের প্যাকেট নিয়ে জুলুসের সঙ্গে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন।পথের পাশে থাকা শিশুদের হাতেও গাড়ি থেকে তুলে দেওয়া হচ্ছে চকলেট, মিঠাইসহ নানা খাবার। সব মিলিয়ে জশনে জুলুসের পথে ফুটে উঠেছে আতিথেয়তা, সহমর্মিতা ও ভালোবাসার এক অন্যরকম দৃশ্য।

26/08/2026

ধন্যবাদ আপনাদেরকে Brahmanbaria Express

26/08/2026

ধন্যবাদ আপনাদেরকে প্রাণের ব্রাহ্মণবাড়িয়া

26/08/2026

শেষ কবে নবীর জন্য কেঁদেছেন!

26/08/2026

🌙✨ পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ ✨🌙

প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর আগমনে ধন্য এই পৃথিবী।
তাঁর আদর্শ ও ভালোবাসায় আলোকিত হোক আমাদের জীবন। 🤍

🕊️ শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ﷺ ❤️

#ঈদে_মিলাদুন্নবী #মিলাদুন্নবী #নবীপ্রেম #সাল্লাল্লাহু_আলাইহি_ওয়াসাল্লাম

25/08/2026

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ﷺ—এলো দুনিয়ায়।
নূরে নূরানী, রহমতের নবী, মানবতার মুক্তির দূত—হযরত মুহাম্মদ ﷺ। ❤️🌙

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

শিশুদের কণ্ঠে ভালোবাসা, হাতে ঈদে মিলাদুন্নবীর বার্তা—একটি সুন্দর ও শান্তিময় আয়োজন। ❤️🌿নবীজি ﷺ-এর ভালোবাসায় হৃদয় হোক আলোক...
25/08/2026

শিশুদের কণ্ঠে ভালোবাসা, হাতে ঈদে মিলাদুন্নবীর বার্তা—একটি সুন্দর ও শান্তিময় আয়োজন। ❤️🌿
নবীজি ﷺ-এর ভালোবাসায় হৃদয় হোক আলোকিত, জীবন হোক সুন্দর ও মানবতার কল্যাণে নিবেদিত। 🤍

আয়োজনে :- নাসাব আহেল সুন্নাত ওয়াল জামাত

#ঈদেমিলাদুন্নবী #নবীপ্রেম #আহলেসুন্নাত #শান্তি #মানবতা

মতানৈক্য থাকতেই পারে, কিন্তু তাই বলে একজন আলেমের মাকে নিয়ে এভাবে অসম্মানজনক ও কুরুচিপূর্ণ কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য ...
24/08/2026

মতানৈক্য থাকতেই পারে, কিন্তু তাই বলে একজন আলেমের মাকে নিয়ে এভাবে অসম্মানজনক ও কুরুচিপূর্ণ কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতের বিরোধিতা করতে হলে যুক্তি দিয়ে করুন, ব্যক্তিগত আক্রমণ বা পরিবারের সদস্যকে অপমান করে নয়।

আপনি যে দলের বা মতেরই হোন না কেন—এ ধরনের বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। মতাদর্শের লড়াই হোক যুক্তিতে, অপমান দিয়ে নয়।

ঈদে মিলাদুন্নবী ﷺ পালন করা আমার কাছে ভালোবাসা ও মহব্বতের বিষয়। আপনার ভালো না লাগলে পালন করবেন না—এটা আপনার অধিকার। কিন্তু আমার আমল ও বিশ্বাসে অযথা হস্তক্ষেপ করার অধিকার কারও নেই।

সম্মান দিতে না পারলে অন্তত অপমান করবেন না। মতের ভিন্নতা থাকুক, কিন্তু শালীনতার সীমা যেন কেউ অতিক্রম না করে।

24/08/2026

একটি বিনীত অনুরোধ ও সচেতনতামূলক বার্তা

​পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের জন্য অত্যন্ত আনন্দ, মর্যাদা ও বরকতের দিন। জশনে জুলুস বা মিলাদুন্নবীর র‍্যালি রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসার এক অপূর্ব বহিঃপ্রকাশ।
​তবে মনে রাখবেন, আমাদের এমন কোনো কাজ বা আচরণ যেন না হয়, যাতে মহান আল্লাহ ও তাঁর রসূল (সা.) কষ্ট পান। জুলুসে অংশ নেওয়ার সময় আমাদের অনাকাঙ্ক্ষিত কোনো বেপরোয়া বা ভুল কাজ যেন একটি ঐতিহাসিক ও বরকতময় আয়োজনের সুনাম নষ্ট না করে।

​আমাদের করণীয় ও সচেতনতা:
​ইবাদত ও আদব রক্ষা: নফল ইবাদত, দরূদ পাঠ, জুলুস,হামদ,নাতে মোস্তফা
এবং জিকিরের মাধ্যমে দিনটি পালন করুন।

​শৃঙ্খলার প্রতি যত্নশীল হওয়া: রাস্তায় চলাচলের সময় যেন তীব্র যানজট তৈরি না হয় এবং সাধারণ পথচারী ও রোগীদের যেন কোনো কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখুন।

​পরিবেশ পরিচ্ছন্ন রাখা: খাবার বা পানির বোতল ব্যবহারের পর প্লাস্টিক বা ময়লা যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলুন।

​অনৈসলামিক কাজ বর্জন: অতিরিক্ত হট্টগোল, বেপরোয়া মোটরসাইকেল মহড়া বা উচ্চশব্দে গান, বাজনা যা সুন্নাহ ও আদবের পরিপন্থী, তা থেকে নিজেকে ও অন্যকে বিরত রাখুন।

​আপনার-আমার একটি ছোট ভুলের কারণে যেন হাজার হাজার মানুষের সুন্দর ও সুন্নাহসম্মত এই জুলুসের বদনাম বা সমালোচনা না হয়। রাসুল (সা.)-এর প্রতি সত্যিকারের ভালোবাসা প্রকাশ পাক আমাদের চরিত্রে, শৃঙ্খলায় এবং উত্তম আচরণে।
​সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ!

এডমিন পোস্ট

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাসাব আহলে সুন্নাত ওয়াল জামা'আত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share