ঘাটিয়ারা গ্রামের রত্ন পীরে ত্বরীকত, রাহনুমায়ে শরীয়ত, মুফতিয়ে আজম, ওস্তাজুল উলামা আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা কাজী আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব(মাঃজিঃআঃ)
পীর সাহেব কেবলা ব্রাহ্মণবাড়িয়া জেলা, সদর থানা, বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা পশ্চিমপাড়া মোল্লা বাড়ির মরহুম হাজী মুন্সী নাজির মোল্লা সাহেবের ছোট ছেলে। তিনি ১৯৩৫ সালে, পহেলা জানুয়ারিতে জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবনঃ চাপুইর সিনিয়র আলিয়া মাদ্
রাসা থেকে পাশ করেন। আলিম পাশ করেন তার শহর কারীমা এ ফাজিল মাদ্রাসা থেকে। ফাজিল ও কামিল পাশ করেন শর্ষীনা দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে।
পেশাঃ ১৯৬০ সালে সোনাকান্দা দারুল হুদা আলিয়া মাদ্রাসার প্রধান মাওলানা হিসাবে নিয়োজিত হন এবং সেখানে শিক্ষা তাফসীর ও হাদিস পরান।১৯৬২ সালে আজিমপুর ফাজিল মাদ্রাসার প্রদান মাওলানা হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে ভৈরব ইসলামপুর ফাজিল মাদ্রাসার প্রধান মাওলানা হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সাল হতে ২০০২ সাল পর্যন্ত চাপুইর সিনিয়র আলিয়া মাদ্রাসার প্রধান মাওলানা ও আরবি প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৬০ সাল হতে ২০০৭ সাল পর্যন্ত বাসুদেব ইউনিয়ন ৭.৮.৯ নং ওয়ার্ডের ঘাটিয়ারা, আহরন্দ ও উজানিসার এর নিকা ও তালাক রেজিস্টার হিসাবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭২ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ ৪৬ বছর পর্যন্ত ঘাটিয়ারা পূর্ব পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হিসাবে দায়িত্ব পালন করেন।
আলহাজ্ব হযরত মাওলানা কাজী আবদুল হামিদ মোল্লা পীর সাহেব, ১৯৭২ সালে ঘাটিয়ারা পূর্বপাড়া সুন্নীয়া ঈদগাহ মাঠ প্রতিষ্ঠা করেন এবং সেই ঈদগাহ মাঠের ইমাম হিসাবে ২০১৮ সাল পর্যন্ত নিয়োজিত ছিলেন।
তিনি ১৯৮০ সালে ঘাটিয়ারা ত্বরীকায়ে নববীয়া মোহাম্মদিয়া রাহমানিয়া গাউছিয়া সুন্নিয়া হামিদীয়া দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। দরবার শরীফে বছরে ৫টা মাহফিল করে থাকেন, সেগুলো হলোঃ-
১০ই মহরম, শোহাদায়ে কারবালা,
১২ই রবিউল আউয়াল নবী করিম (সা) এর শুভ আগমন উপলক্ষে, ঈদে মিলাদুন্নবী (সা) মাহফিল,
১১ই রবিউস সানি, বড় পীর আব্দুল কাদের জিলানি(রহঃ) এর ফাতেহা শরীফ,
২৭ই রজব নবী(সা) এর শুভ মেরাজ উপলক্ষে মাহফিল,
এবং ১২ই জিলহজ্ব ওরুশে নববী(সা) মাহফিল।
১৯৮৩ সালে ঘাটিয়ারা উনার নিজ বাড়ির দক্ষিণ পাশে নিজস্ব ভূমি মাদ্রাসা ও মসজিদের জন্য, বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে ওয়াকফ করে দেন।
তিনি ২০০২ সালে ত্বরীকায়ে নববী জাওহারে হামিদী মারফতের খনি এরশাদের বুরহানি এই কিতাবখানা লিখেন।
হুজুর কেবলার ২ ছেলে, ৭ মেয়ে,
বড় সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা এম এম আব্দুর রহমান মোল্লা হামিদী সাহেব,
ও ছোট সাহেবজাদা মোহাম্মদ আব্দুল হান্নান হামিদী রায়হান মোল্লা।
তিনি দল-মত নির্বিশেষে ঘাটিয়ারা গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব।
আরও কিছু তথ্যঃ
তিনি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সহ-সেক্রেটারি,
ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি।