Ahoban

Ahoban রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, প্রচার করো একটি আয়াত হলেও। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, প্রচার করো আমার পক্ষ থেকে একটি মাত্র আয়াত হলেও। সহীহ বুখারিঃ ৩৪৬১

23/03/2026

শোনো দারিদ্র্যের শূন্য পকেট, কাগজের দাস;

মাটিতেই ফিরে আসে উড়ন্ত পাখির লাশ!

08/11/2024

প্রতিটা গুনাহ অন্য আরো একটা গুনাহ করতে তাড়িত করে।

যে লোক ফযর সালাত বাদ দিলো, যোহর সালাত তাকে খুব বেশি আকর্ষণ করতে পারবে না। এক অনির্ণেয় অলসতা ভর করবে তার শরীরে।

যে লোক মাত্রই মিথ্যে কথা বলে এক দোকানিকে ঠকাল, ঘরে ফেরার পথে রাস্তায় সে যদি কোনো কাঁটা অথবা কাঁচের টুকরো দেখে, সেটা হাত দিয়ে অন্যত্র সরিয়ে দিতে খুব বেশি আগ্রহ সে পাবে না। অথচ—রাস্তা থেকে ক্ষতিকর বস্তু সরিয়ে দেওয়া যে কতো বড় সওয়াবের কাজ সেই হাদিসটা নিদেনপক্ষে একশোবার সে পড়েছে জীবনে।

একইভাবে, প্রতিটা ভালো কাজ অন্য আরেকটা ভালো কাজ করতে তাড়িত করে।

যে লোক ফযর সালাত মসজিদে গিয়ে জামায়াতে আদায় করেছে, যোহর সালাত বাদ দেওয়া তো দূর, একাকী আদায় করার চিন্তা তার ভাবনার মধ্যেও আসবে না৷ যতো কাজের চাপ থাকুক, জামায়াতে শরিক হওয়ার সময় আর সুযোগ সে বের করে ফেলবেই।

যে লোককে দোকানি ভুলে দুইশো টাকার বদলে পাঁচশো টাকা দিয়ে দিয়েছিল, কিন্তু সে নিজ থেকে দোকানিকে উক্ত পাঁচশো টাকার নোট ফেরত দিয়ে, দুইশো টাকা চেয়ে নিয়েছে, তার ভেতরে সততার এক অন্যরকম শক্তি কাজ করবে।

ঘরে ফেরার সময় কাঁটা বা কাঁচ তো বহু দূরের ব্যাপার, রাস্তায় যদি একটা ছোট ইটের টুকরোও দেখে যেটায় কেউ হোঁচট খাওয়ার এতোটুকু সম্ভাবনাও বিদ্যমান, সেই ইটের টুকরোটা সে নিজ হাতে রাস্তা থেকে দূরে সরিয়ে রাখে।

‘মুড’ বা ‘মেজাজ’ যাই বলি না কেন, সেটা অনেকটাই নির্ভর করে আমাদের কীসের পাল্লাটা ভারি তার উপর৷ গুনাহের পাল্লা, নাকি ভালো আমলের পাল্লা।

আরিফ আজাদ

08/11/2024

কেক কেটে হোক বা অন্য কিছু দিয়ে।
জন্মদিন পালন করা জায়েজ নাই।
জন্মদিন পালন করা শিরক না, নাজায়েজ কাজ।
মুসলিমদের জন্য জন্ম দিন পালন করা জায়েজ নেই।

কেননা এটা মুসলিমদের সাংস্কৃতি নয় জন্ম দিন করা বিধর্মীদের সংস্কৃতি।

আল্লাহ তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেন-

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللهَ فَاتَّبِعُوْنِیْ یُحْبِبْكُمُ اللهُ وَ یَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ وَ اللهُ غَفُوْرٌ رَّحِیْم.

আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালবাস তবে আমার অনুসরণ কর, তাহলে আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের গোনাহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। [সূরা আলে ইমরান (৩) : ৩১)

শরহে মুসলিম, নববী ১২/১৬; আলমাদখাল, ইবনুল হাজ ২/২, ৩/২৭৯; আলইতিসাম, শাতিবী ১/৫০; ফিকহুন নাওয়াযিল ২/১১০; ইমদাদুল মুফতীন, পৃ. ১৫১

অন্যদিনও করা যাবে না।
তবে কেক কিনে এনে সাধারণ ভাবে খাওয়া যাবে এতে সমস্যা নেই।

08/11/2024

❝আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আ'লা
নাবিয়্যিনা মুহাম্মাদ❞(ﷺ) 🌻🌼

-اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد (ﷺ)

20/09/2024

"ইসলাম একটা দ্বীন। একটা পূর্ণাঙ্গ ওয়ার্ল্ডভিউ, একটা সিস্টেম। ইসলাম থাকলে সেখানে সমাজ ও শাসনের কথা থাকবেই। আর ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। বাঙ্গালি মুনাফিক সমাজ আর বাঙ্গালি শাহবাগী সমাজ, আর দুটোর মধ্যে আরও যারা আছে, তারা সবাই মিলে চেষ্টা করলেও ইসলামকে বদলাতে পারবে না। এটা আমাদের রবের প্রতিশ্রুতি।"

04/07/2024

এই জাতিকে নাসীহাহ করতে করতে আমরা ক্লান্ত প্রায়। তবুও কারো কোনো কর্ণপাত নাই, নাই কোন পরিবর্তনের উদ্যোগ। ডিভাইসময় স্মার্ট এডুকেশনের ফাঁদে পড়ে ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে যুবসমাজ। নিজের পরিবারকে নিজেরাই বাঁচান প্লিজ।

14/05/2024

আল্লাহর কাছে প্রতিদিন নিয়ম করে সময়ের মধ্যে বারাকাহ চাওয়াটা প্রতিজন সচেতন, চিন্তাশীল মুসলমানের জন্য অবশ্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে৷ এতো দ্রুত সময় যায়, সপ্তাহ যায়!!
✒️আরিফ আজাদ

14/05/2024

A small salary is better than Haram earning.

14/05/2024

ইবনুল জাওযী (রহ:) বলেনঃ

জেনে রাখুন, কোনো মুসলিম বান্দা নবীজির (ﷺ) প্রতি অধিকতর দরুদ পাঠ করলে:

আল্লাহ তার হৃদয়কে নূরান্বিত করেন,
তার গোনাহ মাফ করেন, অন্তর প্রশান্ত করেন, তার যাবতীয় কাজকে সহজ করেন।

সুতরাং নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করুন, আল্লাহ আপনাকে তাঁর মিল্লাতের অনুসারী করবেন। তাঁর সুন্নতের জন্য কাজে লাগাবেন। জান্নাতে তাঁর সঙ্গী করবেন।
আল্লাহ তাঁর রহমত দিয়ে যাকে ইচ্ছা সম্মান দেন।

(বুস্তানুল ওয়াঈজীন: ২৯৭)

[সংগৃহীত]

🍂হে এটাই বাস্তব 🍁
20/04/2024

🍂হে এটাই বাস্তব 🍁

13/04/2024

রমজানের পরপর শয়তানের পক্ষ থেকে প্রবল ধাক্কা আসে। আমলবিমুখ করার হেন প্রচেষ্টা নেই, সে চালায় না। সাবধান না থাকলে সমূহ বিপদ।

Address

Brahmanbaria

Telephone

+966560921251

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahoban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share