Hare krishna হরে কৃষ্ণ

Hare krishna  হরে কৃষ্ণ All religious thing will be discuss here.

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগশ্লোক: 25:ভীষ্মদ্রোণপ্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম্ ।উবাচ পার্থ পশ্যৈতান্ সমবে...
30/08/2022

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগ
শ্লোক: 25:
ভীষ্মদ্রোণপ্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম্ ।
উবাচ পার্থ পশ্যৈতান্ সমবেতান্ কুরূনিতি ॥২৫॥

ভীষ্ম-দ্রোণ-প্রমুখতঃ, সর্বেষাম্, চ, মহীক্ষিতাম্,
উবাচ, পার্থ, পশ্য, এতান্, সমবেতান্, কুরূন্, ইতি ॥২৫॥

অনুবাদ : ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান হৃষীকেশ বললেন, হে পার্থ ! এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখ।

19/08/2022

সবাইকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুভেচ্ছা..

আজ ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী।
শাস্ত্রে আছে কেউ যদি একবার জন্মাষ্টমী ব্রত পালন করেন তার আর এই ধরাধামে ফিরে আসতে হয় না।
সবাই বেশি বেশি কৃষ্ণ নাম জপ করুন। 🌿🌺
🙏হরে কৃষ্ণ🙏

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগশ্লোক: 24:সঞ্জয় উবাচ:এবমুক্তো হৃষীকেশো গুড়াকেশেন ভারত ।সেনয়োরুভয়োর্মধ্যে স...
05/08/2022

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগ

শ্লোক: 24:
সঞ্জয় উবাচ:
এবমুক্তো হৃষীকেশো গুড়াকেশেন ভারত ।
সেনয়োরুভয়োর্মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম্ ॥২৪॥

অনুবাদ : সঞ্জয় বললেন- হে ভরত-বংশধর ! অর্জুন কতৃক এভাবে আদিষ্ট হয়ে, শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন।

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগশ্লোক: 23:যোৎস্যমানানবেক্ষেহহং য এতেহত্র সমাগতাঃ ।ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের্...
21/05/2022

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগ

শ্লোক: 23:
যোৎস্যমানানবেক্ষেহহং য এতেহত্র সমাগতাঃ ।
ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের্যুদ্ধে প্রিয়চিকীর্ষবঃ ॥২৩॥

অনুবাদ : ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধিসম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে, তাদের আমি দেখতে চাই৷

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগশ্লোক: 21:অর্জুন উবাচসেনয়োরুভয়োর্মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত ।যাবদেতান্নিরীক্...
20/05/2022

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগ

শ্লোক: 21:
অর্জুন উবাচ
সেনয়োরুভয়োর্মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত ।
যাবদেতান্নিরীক্ষেহহং যোদ্ধুকামানবস্থিতান্ ॥২১॥

শ্লোক: 22:
কৈর্ময়া সহ যোদ্ধব্যমস্মিন্ রণসমুদ্যমে ॥২২॥

অনুবাদ : অর্জুন বললেন- হে অচ্যুত ! তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন কর, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে।

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগশ্লোক: 20:অথ ব্যবস্তিতান্ দৃষ্ট্বা ধার্তরাষ্ট্রান্ কপিধ্বজঃ ।প্রবৃত্তে শস্ত্রস...
18/05/2022

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগ

শ্লোক: 20:
অথ ব্যবস্তিতান্ দৃষ্ট্বা ধার্তরাষ্ট্রান্ কপিধ্বজঃ ।
প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরুদ্যম্য পান্ডবঃ ।
হৃষীকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে ॥২০॥
অনুবাদ : সেই সময় পান্ডু পুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তাঁর ধনুক তুলে নিয়ে শ্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ ! ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন-

18/05/2022

🙏🙏🙏

১. সুখী হতে চান? ক্ষমা করতে শিখুন!২. ধনী হতে চান? পরিশ্রমী হতে শিখুন!৩. ক্ষমা পেতে চান? বিনয়ী হতে শিখুন!৪. ব্যাক্তিত্ববা...
17/05/2022

১. সুখী হতে চান? ক্ষমা করতে শিখুন!
২. ধনী হতে চান? পরিশ্রমী হতে শিখুন!
৩. ক্ষমা পেতে চান? বিনয়ী হতে শিখুন!
৪. ব্যাক্তিত্ববান হতে চান? ঠাট্টা করা ছাড়ুন!
৫. জ্ঞানী হতে চান? কম কথা বলুন!
৬. প্রিয়পাত্র হতে চান? হাসতে শিখুন!
৭. মহৎ হতে চান? নিজের ভুল খুঁজুন!
৮. সফলতা চান? ধৈর্য্য ধরতে শিখুন!
৯. হীনমন্যতা এড়াতে চান? প্রত্যাশা ছাড়ুন!
১০. পাপ থেকে বাঁচতে চান? লোভ ত্যাগ করুন!
১১.অন্তরে শান্তি চান?❤️ ভগবান শ্রীকৃষ্ণ কে ভালোবাসুন ❤️

হরেকৃষ্ণ🙏🙏🙏

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগশ্লোক: 19:স ঘোষো ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যদারয়ৎ, ।নভশ্চ পৃথিবীং চৈব তুমুল...
17/05/2022

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগ

শ্লোক: 19:
স ঘোষো ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যদারয়ৎ, ।
নভশ্চ পৃথিবীং চৈব তুমুলোহভ্যনুনাদয়ন্ ॥১৯॥

অনুবাদ : শঙ্খ-নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল।

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগশ্লোক: 17:কাশ্যশ্চ পরমেষ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ।ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকি...
16/05/2022

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগ

শ্লোক: 17:
কাশ্যশ্চ পরমেষ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ।
ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতঃ ॥১৭॥

শ্লোক: 18:
দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে ।
সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান্ দধ্মুঃ পৃথক্ পৃথক্ ॥১৮॥

অনুবাদ : হে মহারাজ ! তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্যকি, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহা বলবান পুত্র এবং অন্য সকলে তাঁদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন।

সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে, পান্ডুপুত্রদের প্রতারণা করে তাঁর নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দুরভিসন্ধি করাটা তাঁর পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। চারদিক থেকেই ইঙ্গিত পাওয়া যচ্ছিল যে, কুরুবংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পৌত্রেরা সকলেই যুদ্ধে নিহত হবেন। পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা-মহারাজা ও রথী-মহারথীরা সকলেই নিহত হবেন। এই বিপর্যের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তাঁর পুত্রদের দুষ্কর্মে তিনি কখনও কোন রকম বাধা দেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা যুগিয়েছেন।

🙏🙏
16/05/2022

🙏🙏

হরে কৃষ্ণ ❣️❣️

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগশ্লোক: 16:অনন্তবিজয়ং রাজা কুন্তীপুত্রো যুধিষ্ঠিরঃ ।নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ...
14/05/2022

শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়: অর্জুনবিষাদযোগ

শ্লোক: 16:
অনন্তবিজয়ং রাজা কুন্তীপুত্রো যুধিষ্ঠিরঃ ।
নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ ॥১৬॥

অনুবাদ : কুন্তীপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্তবিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ।

তাৎপর্যঃ- সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে, পান্ডুপুত্রদের প্রতারণা করে তাঁর নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দুরভিসন্ধি করাটা তাঁর পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। চারদিক থেকেই ইঙ্গিত পাওয়া যচ্ছিল যে, কুরুবংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পৌত্রেরা সকলেই যুদ্ধে নিহত হবেন। পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা-মহারাজা ও রথী-মহারথীরা সকলেই নিহত হবেন। এই বিপর্যের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তাঁর পুত্রদের দুষ্কর্মে তিনি কখনও কোন রকম বাধা দেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা যুগিয়েছেন।

Address

Dhaka
Dhaka

Telephone

+8801518604807

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hare krishna হরে কৃষ্ণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Hare krishna হরে কৃষ্ণ:

Share