নূরের নীড়

নূরের নীড় > 🕊️ কুরআন ও সহিহ সুন্নাহর আলোয় প্রতিদিনের জীবন
🌙 দোয়া • হাদিস • নসিহত • ইসলামি জীবনযাপন
🤍 আল্লাহর সন্তুষ্টিই আমাদের লক্ষ্য।

ফলো দিয়ে পাশে থাকবেন সবাই
30/08/2026

ফলো দিয়ে পাশে থাকবেন সবাই

04/08/2026

কারও সম্পর্কে খারাপ কিছু শুনলেই সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না।

কারণ অনেক সময় কিছু মানুষ ভুল কথা বলে বা ভুল বোঝাবুঝি তৈরি করে সুন্দর সম্পর্কগুলো নষ্ট করে দেয়। তাই কারও কথা শুনে নয়; বরং নিজে বুঝে ও যাচাই করে সিদ্ধান্ত নিন।

আল্লাহ আমাদেরকে মিথ্যা কথা, অপবাদ এবং মানুষের মাঝে দূরত্ব তৈরি করা থেকে হেফাজত করুন। আমিন🤲

01/08/2026

রাগের সময় স্ত্রীর গায়ে হাত তোলা—এটা কি সত্যিই শুধু "রাগ"?

একটা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলো। কথা কাটাকাটি বাড়তে থাকল। একপর্যায়ে স্বামী স্ত্রীর গায়ে হাত তুললেন।

পরে হয়তো বললেন—
"রাগের মাথায় হয়ে গেছে।"
"তুমি আমাকে এতটা রাগিয়েছিলে।"

কিন্তু প্রশ্নটা হলো—রাগ কি সত্যিই গায়ে হাত তোলার কারণ হতে পারে?

রাগ একটা emotion। কাউকে আঘাত করা একটা behavior।
রাগ অনুভব করা আমাদের নিয়ন্ত্রণের বাইরে হতে পারে, কিন্তু সেই রাগের সময় কীভাবে আচরণ করব, সেটা আমাদের দায়িত্ব।

খেয়াল করে দেখুন—অনেক পুরুষেরই বাবা-মায়ের সঙ্গে তীব্র মতবিরোধ হয়, রাগও হয়।
কিন্তু সেই মুহূর্তে বাবা-মায়ের গায়ে হাত তোলাকে তারা স্বাভাবিক ভাবেন না।
তাহলে স্ত্রীর ক্ষেত্রে কেন একই রাগ গায়ে হাত তোলার অনুমতি হয়ে যায়?

একজন মানুষ রাগ করতে পারেন, কিন্তু রাগ করলেই সহিংস হয়ে যাবেন—এটা অবশ্যম্ভাবী নয়।
কথা বন্ধ করে কিছুক্ষণ সরে যাওয়া যায়, নিজেকে শান্ত করা যায়, পরে আলোচনা করা যায়।
রাগ থাকা আর রাগের কারণে অন্যকে আঘাত করা—এক জিনিস নয়।

স্ত্রীর কোনো আচরণ ভুল হলেও, সেটা সহিংসতাকে ন্যায্য করে না।

এর ফল কী হয়

আঘাতের ব্যথা কিছুক্ষণ পর কমে যায়। কিন্তু যেটা থেকে যায়—

স্ত্রী ধীরে ধীরে ভয়ে বাঁচতে শেখেন। "এটা বললে আবার রেগে যাবে?"—এই চিন্তায় নিজের কথা, নিজের মতামত চেপে রাখেন।
এভাবে তার আত্মবিশ্বাস কমতে থাকে, মানসিক নিরাপত্তা নষ্ট হয়।

সম্পর্কটাও তখন আর দুজন সমান মানুষের সম্পর্ক থাকে না—একজন নিয়ন্ত্রণ করেন, আরেকজন সামলে চলেন। সেখানে আর প্রকৃত আন্তরিকতা টেকে না।

কিছু সম্পর্কে একটা চক্র তৈরি হয়—আঘাত, তারপর ক্ষমা চাওয়া, ভালো ব্যবহার, "আর হবে না" প্রতিশ্রুতি, তারপর আবার একই ঘটনা।
প্রতিবার স্ত্রী আশা করেন এবার বদলাবে, কিন্তু প্রতিবার বিশ্বাস আরেকটু ভাঙে।
এটাকে বলা হয় Cycle of Abuse।

আর বাড়িতে সন্তান থাকলে, তারাও এই আচরণ দেখে বড় হয়—এবং না জেনেই শিখে যায়, এটাই হয়তো স্বাভাবিক।

ইসলাম কী বলে

আল্লাহ বলেন—
"আর তাদের সাথে সদ্ভাবে জীবনযাপন করো।"
— সূরা আন-নিসা: ১৯

রাসূল ﷺ বলেছেন—
"তোমাদের মধ্যে সর্বোত্তম সে, যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম।"
— জামে আত-তিরমিযি

সংসারে নেতৃত্ব মানে নির্যাতনের অধিকার নয়। আর স্ত্রী হওয়া মানে অন্যায় সহ্য করে যেতে হবে, এমনও নয়। মতবিরোধ থাকবে, রাগ হবে—কিন্তু আঘাত না করে সমাধান খোঁজাটাই পরিণত ও দ্বীনদার আচরণ।

শেষ কথা

আপনার স্ত্রী আপনাকে রাগিয়ে দিতে পারেন। কিন্তু "সে আমাকে রাগিয়েছে"—এই কথা সহিংসতার দায় থেকে কাউকে মুক্তি দেয় না।

রাগ অনুভব করা আমাদের হাতে না-ও থাকতে পারে। কিন্তু রাগের সময় আমরা কী করি—সেটা সবসময় আমাদের দায়িত্ব।😣

29/07/2026

ইসলামে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে এটিকে অশুভ বলা হয় না। বরং এটি আল্লাহকে স্মরণ করার একটি উত্তম সুযোগ হিসেবে বিবেচিত।

রাসুল ﷺ বলেছেন, যদি রাতে ঘুম ভেঙে কেউ বলে:

> "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাই'ইন কাদীর..."

এরপর আল্লাহর কাছে দোয়া করে, তাহলে তার দোয়া কবুল হওয়ার আশা থাকে। আর যদি সে ওজু করে নামাজ পড়ে, তাহলে তার নামাজও কবুল হয়। (সহিহ আল-বুখারি)

ঘুম ভাঙলে আপনি যা করতে পারেন:

আলহামদুলিল্লাহ বলুন।

আল্লাহর জিকির করুন।

ইচ্ছা হলে ২ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন।

নিজের জন্য, পরিবার ও উম্মতের জন্য দোয়া করুন।

যদি খারাপ স্বপ্ন দেখে ঘুম ভাঙে, তাহলে বাম দিকে হালকা তিনবার থুতুর মতো ফুঁ দিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন এবং সেই স্বপ্ন কাউকে না বলাই উত্তম।

তাই গভীর রাতে ঘুম ভেঙে গেলে ভয় পাওয়ার কিছু নেই। বরং এটি আল্লাহর স্মরণ ও দোয়ার একটি মূল্যবান সময় হতে পারে।

আল্লাহ পাক এর সৌন্দর্য কত সুন্দর তাই-না 🤲💜
28/07/2026

আল্লাহ পাক এর সৌন্দর্য কত সুন্দর তাই-না 🤲💜

28/07/2026

ইসলামে আটটি জিনিস গোপন রাখতে বলা হয়েছে।

​এক : সন্তানের করা ভুল।

​দুই : দান করে গোপন রাখবেন।

তিন : নিজের দুর্বলতা গোপন রাখবেন।

​চার : নিজের করা আমল গোপন রাখবেন।

​পাঁচ : নিজের দ্বারা অনাকাঙ্ক্ষিত কোনো পাপকে গোপন রাখবেন।

​ছয় : আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে গোপন রাখবেন।

​সাত : নিজের ধন-সম্পদ ও আর্থিক অবস্থা সবসময় গোপন রাখবেন।

​আট : পারিবারিক ঝগড়া ও ব্যক্তিগত বিষয় সবসময় গোপন রাখবেন।

(সংগৃহীত)

26/07/2026

🌿 ঋণ পরিশোধের আমল 🌿
প্রত্যেক ফরজ নামাজের পর এবং মাগরিবের নামাজের পর ৭ বার নিচের আয়াতটি পাঠ করুন। আল্লাহ তাআলা চাইলে ঋণমুক্ত হওয়ার জন্য এটি একটি বরকতময় আমল।
﴿قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ﴾
উচ্চারণ:
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা', ওয়া তানযিউল মুলকা মিম্মান তাশা', ওয়া তু'ইয্যু মান তাশা', ওয়া তুযিল্লু মান তাশা', বিইয়াদিকাল খাইর, ইন্নাকা 'আলা কুল্লি শাই'ইন ক্বাদীর।
অর্থ:
হে আল্লাহ! আপনি সকল রাজত্বের মালিক। আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যাঁর থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। সব কল্যাণ আপনার হাতেই। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর সর্বশক্তিমান।
🤲 আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল রিযিক দান করুন, ঋণমুক্ত করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমীন।
বি.দ্র.: দোয়া ও আমল করার পাশাপাশি ঋণ পরিশোধের জন্য যথাসাধ্য চেষ্টা করা এবং হালাল উপার্জনের ব্যবস্থা করাও ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশ।

21/07/2026

অসম্ভব কে সম্ভব করার

দোয়া কবুলের পরীক্ষিত আমল

রাত ১২ টার পরে ওজু করে নিরবে বসে পাঠ করুণ-

যে দোয়া পড়লে সয়ং আল্লাহ আপনার ভাগ্য খোলে দিবেন।

আপনি ফলাফল দেখে অবাক হবেন। ইনশাআল্লাহ।

১. লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইনি কুনতু মিনাজ যালিমিন ১ বার।

২. ইয়া রাজ্জাকুল আলামিন ২১ বার।

৩. ইয়া জাল জালালি ওয়াল ২১ বার।

19/07/2026

আসরের পরে একহাজার বার ইস্তেগফার, ৭০ বার আয়াতুল করসি পাঠ করুন। এরপর মাগরিবের ঠিক ২০ মিনিট আগে মুনাজাত দিন। ফলাফল; রিজিক, দুশ্চিন্তা দূর হওয়া, দ্রুত দোয়া কবুল।

সূরা নূহ ১০ থেকে ১২ আয়াত পর্যন্ত
#নূরেরনীড়


©️

Address

Bogra
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when নূরের নীড় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share