Hiqmah

Call Website Contact the place of worship

Hiqmah Hiqmah - Is - Sunnah

14/04/2025

‎

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ তোমরা জান (চোগলখুরী) কী? তারা (সাহাবীগণ) বললেনঃ আল্লাহ্‌ ও তাঁর রাসুলই (তা) সঠিকভাবে অবগত রয়েছেন। রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ (তা হলো) বিশৃংখলা সৃষ্টির উদ্দেশ্যে একের কথা অন্যের নিকট লাগানো। (আস্‌-সহীহাহ-৮৪৫)

হাদীসটি হাসান।

ফুটনোট: আল-আদাবুল মুফরাদ হা. ৪২৫ (ইফা. ঢাকা হা. ৪২৭; সহীহ আল-আদাবুল মুফরাদ হা ৩২৭), ত্বহাবী তাঁর “শরহু মুশকিলিল আছার” -এ ৩/১৩৯; সুনানে বায়হাক্বী- ১০/২৪৬-৪৭।
আলবানী (রহঃ) বলেনঃ “হাদীসটির সানাদ হাসান এবং এর সমস্ত বর্ণনাকারী ছিক্বাহ।” তাছাড়া হাদীসটির আরো সাক্ষ্য থাকার কথা তিনি (রহঃ) উল্লেখ করেছেন।

সিলসিলা সহিহা, হাদিস নং ৫
হাদিসের মান: হাসান হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

22/01/2025

‘হে মুমিনগণ! তোমাদের পিতা ও ভাইও যদি ঈমানের বিপরীতে কুফরিকে বেছে নেয়, তবে তাদের অন্তরঙ্গরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদের অন্তরঙ্গরূপে গ্রহণ করে, তারাই সীমা লঙ্ঘনকারী।’ (সুরা তাওবা: ২৩)

22/01/2025

ঈমানের আরকান ও আহকাম

ঈমানের আরকান ৬ টি।

আল্লাহর প্রতি ঈমান আনা।
আল্লাহর মালাইকাদের প্রতি ঈমান আনা
আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান আনা
আল্লাহর নবী ও রাসূলগণের প্রতি ঈমান আনা
আখেরাতের প্রতি ঈমান আনা
ভাগ্যের ভাল-মন্দের প্রতি ঈমান আনা

ঈমানের আহকাম ৯ টি।

ইলম যা জাহালতকে দূর করে দেয়। অর্থাৎ তাওহীদের ইলম ও এর বিপরীত কুফর ও শিরক থেকে বেঁচে থাকার জন্য এগুলোকে চিনার ইলম।
এ ইলমের অন্তর্গত ঈমানের উসূল ৩টা-
আল্লাহ সম্পর্কে সঠিক ভাবে জানা
দ্বীন ইসলাম সম্পর্কে সঠিক ভাবে জানা
আল্লাহর নবী ও রাসূল মুহাম্মাদ (সাঃ) সম্পর্কে সঠিক ভাবে জানা
ইয়াকিন যা মুনাফিকি লি শাক্ব দূর করে। অর্থাৎ এমন দৃঢ় বিশ্বাস যা সকল সন্দেহকে দূর করে দেয়।
আল কবুল বা সর্বাত্বক নিষ্ঠার সাথে অন্তরের গভিরে গ্রহণ করা।
আল ইন্তিয়াদ বা সরিয়তের সকল হুকুম আহকাম মেনে চলা।
আস সিদক্ব বা সত্যবাদিতা, সত্যবাদি হওয়া।
আল ইখলাস বা একাগ্রতা
আল ইস্তিকামা বা মৃত্যু পর্যন্ত এ ঈমান ও দ্বীনের উপর অটল থাকা
মহব্বত বা সকলের উপর আল্লাহ ও তাঁর রাসূল মুহাম্মাদ (সাঃ) এর প্রতি ভালবাসা রাখা।
আল কুফুর বিমা ইউবাদু মিন দ্বীনিল্লাহ বা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয় তাকে অস্বিকার করা বা তাগুতকে অস্বিকার করা।

27/05/2024

মালিক বিন দীনার (রাঃ)
বলেন, আলি বিন আবু তালিব (রাঃ) -কে বলা হলো,
হে আবুল হাসান! দুনিয়ার স্বরূপ সম্পর্কে বলুন। তিনি বললেন, বিস্তারিত নাকি
সংক্ষেপে? লোকেরা বলল, সংক্ষেপে বলুন। তখন তিনি বললেন, (দুনিয়ার)
হালালসমূহের (অর্থাৎ বস্তু, কর্মের) হিসাব দিতে হবে আর হারামসমূহের জন্য
জাহান্নামে যেতে হবে।

আবু দাউদ, আয-যুহদ হা : ১০৯

27/05/2024
18/02/2024

আবু হুরায়রা (রা) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ
উপস্থিত হয়ে বললো, হে আল্লাহর রাসূল! আপনার কি মত, কোন লোক এসে
যদি আমার মাল নিয়ে যেতে চায়? তিনি বলেন : তোমার মাল তাকে দিও না ।
সে বললো, আপনি কি মনে করেন, সে যদি আমার সাথে সংঘর্ষে লিপ্ত হয় ।
তিনি বলেন : তুমিও তার সাথে সংঘর্ষে লিপ্ত হও। সে বললো, আপনার কি
মত, সে যদি আমাকে হত্যা করে? তিনি বলেন : তাহলে তুমি শহীদ । সে
বললো, আপনার কি মত, আমি যদি তাকে হত্যা করি? তিনি বলেন : তাহলে
সে দোযখে যাবে ।

বরাত ঃ সহীহ মুসলিম, ঈমান, বাব ৬১, নং ২৬৮ (মাওসূআ, নং ৩৬০/২২৫);
বুখারী, মাজালিম, বাব ৩৩, নং ২৪৮০

27/10/2023

বিচার দিবসে যেসকল মুসলিম আতঙ্কগ্রস্থ হবে।

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Hiqmah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Hiqmah:

Shortcuts

Share