Sazedur Rahman

Sazedur Rahman The Official Page of Sazedur Rahman.

10/05/2026

অভিনেত্রী দিলারা জামান কে প্রশ্ন করা হলো,
"আপনি ২০ বছর বয়সী দিলারা জামানকে যদি এখন একটা ফোন কল করতে পারতেন, লাইফ দেখার পর ওকে আপনি কী এডভাইস দিতেন?

উনি উত্তর করলেন-
"স্বামী ভালোবাসলো না, স্বামী তাকালো না বলে মন খা'রা'প করার কিছু নেই। তখন বোকার মতো না খেয়ে থাকতাম। একবার এমন সারাদিন না খেয়ে বসে আছি সে আসবে তারপর খাবো। সে আসার পরে বাথরুম থেকে গোসল করে এসে পেপার নিয়ে বসে গেলো। আর সে কি অভিমান। না খেয়ে বসে থাকতাম, কাঁ'দতাম। এখন মনে হয় এটা কোনো Wise decision ছিলো না"

আমরা মেয়েরা স্বামী, সংসারের পেছনে সেল্ফলেসলি ইনভেস্ট করি। করতে করতে একসময় দেখা যায় পাওয়ার খাতায় বড় একটা শূন্য পেয়ে বসে আছি। অথচ অতটুকু ভালো নিজেকে বাসলে হয়তো আজকের এই আফসোসটা করতে হতো না।

মেয়ে এখনই নিজেকে উজাড় করে ভালোবাসো। যাতে ২০ বছরের তোমার কাছে ফিরলে মিষ্টি হেসে নিজেকে অভিবাদন জানাতে পারো।
আজ এক্ষুনি প্রাণ ভরে বাঁচো❤️

©copy post.

10/03/2026

“ধ্বংস হোক সেই ব্যক্তি, যে রমাদান মাস পেল, অথচ তার গুনাহ মাফ করিয়ে নিতে পারল না।”

জামে তিরমিযী-৩৫৪৫

25/02/2026
 #রুকইয়াহ_পানি_তৈরি_করার_পদ্ধতি💧  প্রথমে ২লিটার বা ৫ লিটার পানি নিনতারপরে...১.  সুরা ফাতিহা                             ...
25/02/2026

#রুকইয়াহ_পানি_তৈরি_করার_পদ্ধতি

💧 প্রথমে ২লিটার বা ৫ লিটার পানি নিন
তারপরে...

১. সুরা ফাতিহা ৭বার
২. আয়াতুল কুরসি ৭বার
৩. সূরা আ'রাফ (আয়াত-১১৭-১২২)

وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ - فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ - فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ - وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ -قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ - رَبِّ مُوسَىٰ وَهَارُونَ ৭ বার

৪. সূরা ইউনুস (আয়াত-৮১-৮২)
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ - وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ০
৭ বার

৫. সূরা ত্বহা (আয়াত-৬৯)
وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ ৭বার

৬. সুরা কাফিরূন ৭বার
৭. সুরা ইখলাস ৭বার
৮. সুরা ফালাক্ব ৭বার
৯. সুরা নাস ৭বার

এই আয়াত গুলা তেলোয়াত করে পানিতে ফু দিলেই ইনশাআল্লাহ তায়ালা তৈরি হয়ে যাবে শক্তিশালী রুকইয়াহ পানি।

রুকইয়াহ পানি ব্যবহারের বিধি 🔹

১️⃣ পান করার নিয়ম:
রুকইয়াহ পানি তিন বেলা পান করা উত্তম —
সকালে, বিকেলে ও রাতে ঘুমের আগে।
পান করার সময় ‘বিসমিল্লাহ’ বলে শুরু করবেন এবং মনে নিয়ত রাখবেন যে,
“আল্লাহর কালামেই শিফা।”

২️⃣ গোসলের নিয়ম:
এক অংশ রুকইয়াহ পানি সাধারণ পানির সঙ্গে মিশিয়ে গোসল করবেন।
গোসলের সময় মুখে বা মনে পড়তে পারেন:
“আল্লাহুম্মা আজিল হর্মা হাযিহিল আসকাম।”
(হে আল্লাহ, এই অসুস্থতা দূর করে দিন।)

৩️⃣ স্প্রে বা ছিটানোর নিয়ম:
বাড়ি, ঘর, দোকান, অফিস— যেখানেই অস্বস্তি বা ভয় লাগে,
সেখানে এই পানি স্প্রে করতে পারেন।
বিশেষত দরজার চারপাশে, জানালায়, ও শোবার ঘরে।

৪️⃣ সময়ের ব্যাপারে:
রুকইয়াহ পানি ব্যবহার করবেন নিয়মিতভাবে অন্তত ৭ দিন,
তারপর প্রয়োজন অনুযায়ী পুনরায় ব্যবহার করতে পারেন।

৫️⃣ বিশ্বাস ও দো‘আ:
এই পানি শুধু মাধ্যম, শিফা আল্লাহর পক্ষ থেকেই আসে।
তাই প্রতিবার ব্যবহারের সময় দো‘আ করবেন —

“আল্লাহুম্মা রুব্বান্ নাস, আদহিবিল বা’স, ইশফি আনতা আশ্ শাফি।”
(হে মানুষদের রব, কষ্ট দূর করুন, আপনি-ই একমাত্র শিফাদাতা।)

Raqi Rahat Al Ahnaf

আজ ফেলানী হত্যা দিবস। ২০১১ সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত ফেলানীর লাশ ৪ ঘন্টা ঝুলে থাকে ক...
07/01/2026

আজ ফেলানী হত্যা দিবস।
২০১১ সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত ফেলানীর লাশ ৪ ঘন্টা ঝুলে থাকে কাঁটাতারে...

বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা এমনই...

শেষবারের মতো ছোট ভাই মোর্শেদকে আদর করে নিচ্ছে বড় বোন আয়েশা 💔এক হৃদয়বিদারক মুহূর্ত,  যেখানে চোখে শুধু ভালোবাসা আর বিদায়ের...
06/01/2026

শেষবারের মতো ছোট ভাই মোর্শেদকে আদর করে নিচ্ছে বড় বোন আয়েশা 💔

এক হৃদয়বিদারক মুহূর্ত,
যেখানে চোখে শুধু ভালোবাসা আর বিদায়ের কষ্ট।

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে বাবার ফেলে যাওয়া দুই শিশুর মধ্যে ছোট শিশু মোর্শেদ (১৪ মাস) চিকিৎসাধীন অবস্থায় মা/রা গেছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ/ত্যু হয়।
অপরদিকে মোর্শেদের চার বছর বয়সী বোন আয়েশাও বর্তমানে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি আছে। সে চট্টগ্রাম জেলা প্রশাসক ও আনোয়ারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে।
চোখের পানি ধরে রাখার মত নয়।

আমার পোস্টে অনেক আপু/ভাইয়া নক দিয়েছিলেন দত্তক নেয়ার জন্য, বাট ততক্ষণে একজন দ্বায়িত্ব নিয়েছিলেন জানতে পারলাম।
বাট আজ এই নিউজ পেয়ে খুবই কষ্ট লেগেছে😪

অনেকেই একনজর এদের বাবা মা কে দেখতে চেয়েছিলেন, যে কেমন বাবা মা তারা😪

আল্লাহ তায়ালা ছোট মোর্শেদকে জান্নাত এবং আয়েশাকে দীর্ঘ হায়াত দান করুন।
আমিন🤲

28/12/2025

গু'লি ঢুকলো হাদির মাথায়
আর হাদি ঢুকলো সবার মাথায়!
মুহাম্মাদুল্লাহ



Address

Bnagladesh
Bnagladesh

Telephone

+8801705946784

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sazedur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sazedur Rahman:

Shortcuts

Share