27/08/2024
আসসালামু আলাইকুম
সম্মানিত অভিভাবক/অভিভাবিকাবৃন্দ।
ভয়াবহ বন্যায় সকলেই ক্ষতিগ্রস্থ । আল্লাহ আমাদের সকলকে এই ভয়াবহতা থেকে দ্রুত পরিত্রাণ করুন। আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করছি। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দারুল ইসলাম মডেল স্কুলে এ পর্যন্ত বন্যার্ত (পুরুষ/নারী/শিশুসহ)১৬১ জন আশ্রয় গ্রহণ করেছে।
আমাদের সাবেক ছাত্র রাকিন আবরার (এস এস সি ব্যাচ-২০২২), স্কুলের ফুয়াদুল ইসলাম সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। বিশেষ করে রাকিন ও তার পরিবার যেভাবে সহযোগিতা করে আসছে এবং এখনো করছে, তা বর্ণনা করা যাবে না। এছাড়াও আমাদের পাশেই মুহুরি বাড়ির যুবকরা, আমাদের ছাত্ররাও তাদের খাদ্য, পানীয় দিয়ে সহযোগিতা করছে। আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নাসিমুল গনি চৌধুরি মহল উনিও নিজ উদ্যোগে খাওয়া, পানীয় ব্যবস্থা করেছেন। এমনকি বিভিন্ন জায়গা থেকে খাদ্য সামগ্রি এনে সহযোগিতা করছেন।আমাদের স্কুলের আবাসিক প্রধান জনাব জালিছ মাহমুদ সার্বক্ষণিক সহযোগিতায় রয়েছেন।
আমি ও জনাব ইয়াছিন স্যার খাদ্য, পানীয় দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি এবং করব। ইনশাআল্লাহ।
আগামীকাল আমাদের স্কুলের স্যার/ম্যামদের পক্ষ থেকে দুপুরের খাবার খাওয়ানো হবে।
যেসকল ছাত্র, পরিবার, ব্যক্তি, সংস্থা বর্ণাতদের সহযোগিতা করছেন,আল্লাহর কাছে তাদের সকলের সু-স্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি।
আপনারা যারা স্বচ্ছল রয়েছেন আপনারা এগিয়ে আসতে পারেন এদের খাদ্য ও পানীয় দিয়ে। যারা আগ্রহী আছেন তারা এ নম্বরে (০১৮১৮-৪৬১৬৮৯) সাহায্য পাঠাতে পারেন। যারা বিকাশ করবেন অবশ্যই আপনার নাম,মোবাইল নম্বর ও টাকার পরিমান এই নম্বরে জানাবেন। (বিষয়টি প্রচারের জন্য নয়, স্বচ্ছতার জন্য)। নতুবা নিজ উদ্যোগেও খাওয়াতে পারেন।যারা নিজ উদ্যোগে খাওয়াতে চান উক্ত নম্বরে যোগাযোগ করতে পারবেন।
সালামান্তে
মো: মহসিন
সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
দারুল ইসলাম মডেল স্কুল।