Bangladesh Chhatra Hijbullah - Rajapur Upazila Branch

Bangladesh Chhatra Hijbullah - Rajapur Upazila Branch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Chhatra Hijbullah - Rajapur Upazila Branch, Religious organisation, Rajapur, Jhalokathi, Barishal.

সৃষ্টিকুলের মুক্তিদূত রহমতাল্লিল আলামিন হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সিদ্দিকীন, শোহাদা, ছালেহীনের অনুসৃত পথে ব্যক্তি, সমাজ ও দেশ গঠনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন।

অনিবার্য কারণে উক্ত অনুষ্ঠান স্থগিত করা হলো,অতি শীঘ্রই পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।
01/04/2025

অনিবার্য কারণে উক্ত অনুষ্ঠান স্থগিত করা হলো,অতি শীঘ্রই পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।

আলহামদুলিল্লাহ...🤍দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সকলে...
30/03/2025

আলহামদুলিল্লাহ...🤍
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সকলের জীবনে,সুখ-শান্তিতে ভরে উঠুক প্রতিটা মুহূর্ত।

সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,
ঈদ মোবারক!
تقبل الله منا ومنكم صالح الأعمال!🥰

~ শুভেচ্ছান্তে Bangladesh Chhatra Hijbullah - Rajapur Upazila Branch

লাইলাতুল কদর হবে এক শান্তিপূর্ণ রাত, সে রাতে বাতাস থাকবে স্বাভাবিক ও ঠাণ্ডা, আকাশ পরিষ্কার থাকবে এবং কোনো মেঘ থাকবে না।"...
27/03/2025

লাইলাতুল কদর হবে এক শান্তিপূর্ণ রাত, সে রাতে বাতাস থাকবে স্বাভাবিক ও ঠাণ্ডা, আকাশ পরিষ্কার থাকবে এবং কোনো মেঘ থাকবে না।" লাইলাতুল কদরের অন্যতম বৈশিষ্ট্য হলো, এ রাতে ফেরেশতারা নেমে আসেন এবং মুমিনদের জন্য রহমতের দুয়ার খুলে দেন। অর্থাৎ, এই রাতে দোয়া কবুল হয়, গুনাহগাররা তওবা করলে আল্লাহ তাদের ক্ষমা করে দেন।

এ রাত, রব্বে কারীমের দরবারে ক্ষমা ভিক্ষার রাত।
তাই এ রাতে নিম্নোক্ত দোয়া বেশি বেশি পাঠ করতে হয়।
اَللَّهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنَّا

সর্বোপরি, মহান রব্বে কারীম আমাদেরকে এ মহিমান্বিত রজনীর উছিলায় জীবনের সকল গুনাহ ক্ষমা করুন। আমিন ।

📢 আবেদন 📢📜 বেরাদারানে ইসলাম, আস্সালামু আলাইকুম 🏫 ছারছীনা দারুসুন্নাত জামেয়া-এ ইসলামিয়া ও ছারছীনা দারুসুন্নাত জামেয়া-এ নে...
27/03/2025

📢 আবেদন 📢

📜 বেরাদারানে ইসলাম, আস্সালামু আলাইকুম

🏫 ছারছীনা দারুসুন্নাত জামেয়া-এ ইসলামিয়া ও ছারছীনা দারুসুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া মাদরাসা – দুটি সম্পূর্ণ আবাসিক দীনী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ছারছীনা দারুসুন্নাত নিল্লাহ বোর্ডিং ও ইয়াতিমখানায় প্রায় ৪,০০০ (চার হাজার) তালেবে এলেম সুন্নাত তরীকার উপর আমল করে সম্পূর্ণ ফ্রি খোরাকী পেয়ে দীনী এলেম শিক্ষা করছে।

🍚 তাদের পিছনে বছরে ৭,০০০ মণ চাল লাগে। 🔥 জ্বালানি কাঠ, 🌶️ মসলা, 🥦 তরকারি ও অন্যান্য খরচ বাবদ মাসিক প্রায় ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা ব্যয় হয়। তাই আপনাদের যাকাত, ফিৎরা ও কোরবানীর চামড়ার একাংশ এই প্রতিষ্ঠানে দান করার অনুরোধ রইল।

🏗️ উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে, বিশেষত 🕌 মসজিদ, মিনার ও ছাত্রাবাস নির্মাণ। সুপরিসর ১১ তলা ছাত্রাবাসের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।

🤝 প্রবাসী ভাইদের প্রতিও আমার পক্ষ থেকে সাহায্যের জন্য বিশেষ অনুরোধ রইল। আপনারা খেদমতের নিয়তে তাদের কাছেও আমার এ আবেদন পৌঁছে দিবেন, যাতে তারা দীনী কাজে অংশগ্রহণ করতে পারে।

🕌 ছারছীনা দারুসুন্নাত জামে মসজিদে প্রত্যহ বিভিন্ন খতম পাঠ করে দানকারীদের হাজত পূরণের জন্য এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

✨ আল্লাহ আপনাদের দান কবুল করুন এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন। آمين 🤲

📜 আরজগুজার
মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন
পীর ছাহেব, ছারছীনা দরবার শরীফ

আজকের মহান স্বাধীনতা দিবসে, মহান মুক্তিযুদ্ধে জীবন দেওয়া সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা...❤️
26/03/2025

আজকের মহান স্বাধীনতা দিবসে, মহান মুক্তিযুদ্ধে জীবন দেওয়া সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা...❤️

- আলহামদুলিল্লাহ!🥰গুগল ম্যাপে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ - রাজাপুর উপজেলা শাখা কার্যালয় (অফিস) এর অবস্থান।Check in: htt...
24/03/2025

- আলহামদুলিল্লাহ!🥰

গুগল ম্যাপে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ - রাজাপুর উপজেলা শাখা কার্যালয় (অফিস) এর অবস্থান।

Check in: https://maps.app.goo.gl/AN8iBdFAbhTi2TBN8

মানবতার শত্রু ই'স'রা'ই'ল'কে রুখে দিতে বিশ্ব মুসলিমের ঐক্য কোন বিকল্প নেই- পীর ছাহেব ছারছীনা দরবার শরীফ
21/03/2025

মানবতার শত্রু ই'স'রা'ই'ল'কে রুখে দিতে বিশ্ব মুসলিমের ঐক্য কোন বিকল্প নেই-
পীর ছাহেব ছারছীনা দরবার শরীফ

বাংলার আজহার খ্যাত ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার প্রধান মুফাসসির দেশ বরন্য আলেম, লাখো আলেম গড়ার কারিগর উস্তাজুল আস...
19/03/2025

বাংলার আজহার খ্যাত ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার প্রধান মুফাসসির দেশ বরন্য আলেম, লাখো আলেম গড়ার কারিগর উস্তাজুল আসাতিজা আলহাজ্ব হযরত মাও:আবু জাফর মোহাম্মদ সালেহ (রহ:)- দুমকী হুজুর,
১৮ এপ্রিল, ১৭ই রমজান রোজ-মঙ্গলবার সন্ধ্যা ৭.১৫ মিনিটের সময় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎
সকলে দোয়া করবেন আল্লাহ তা'য়ালা যেন হুজুরের সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। "আমিন "

18/03/2025

দুমকি হুজুরের প্রথম জানাযা আজ রাত ১১ টায় ছারছীনা দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
২য় জানাযা কাল বাদ জোহর হুজুরের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

ছারছীনা দারুস্‌সুন্নাত কামিল মাদরাসার প্রধান মুফাসসির, হাজার হাজার আলেমের প্রিয় উস্তাদ, শাইখুল হাদীস ওয়াত তাফসির, আল্লাম...
18/03/2025

ছারছীনা দারুস্‌সুন্নাত কামিল মাদরাসার প্রধান মুফাসসির, হাজার হাজার আলেমের প্রিয় উস্তাদ, শাইখুল হাদীস ওয়াত তাফসির, আল্লামা আবু জাফর মুহাম্মদ ছালেহ (মুহতারাম দুমকী হুজুর) রফিকে আলার ডাকে সাড়া দিয়ে রবের দরবারে চলে গেছেন ‌।

আল্লাহ রব্বুল আলামীন পবিত্র রমজান শরিফ ও বদর দিবসের অসিলায় আমাদের প্রিয় উস্তাদকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। আমিন।🤲🖤

ছারছীনা আলিয়া মাদ্রাসার হেড মুফাচ্ছির, হাজার হাজার আলেমের প্রিয় উস্তাদ, শাইখুল হাদিস ওয়াত তাফসির, আল্লামা আবু জাফর মুহাম...
18/03/2025

ছারছীনা আলিয়া মাদ্রাসার হেড মুফাচ্ছির, হাজার হাজার আলেমের প্রিয় উস্তাদ, শাইখুল হাদিস ওয়াত তাফসির, আল্লামা আবু জাফর মুহাম্মদ ছালেহ (মুহতারাম দুমকী হুজুর মা.জি.আ.) খুবই অসুস্থ। হুজুরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আল্লাহ রব্বুল আলামীন পবিত্র রমজান শরিফ ও বদর দিবসের অসিলায় আমাদের প্রিয় উস্তাদকে দ্রুত শেফা দান করুন। আমিন।🤲🖤

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ - রাজাপুর উপজেলা শাখার কার্যালয়ে, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ - ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আগ...
18/03/2025

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ - রাজাপুর উপজেলা শাখার কার্যালয়ে, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ - ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আগামী ২৫ রমজান ১৪৪৬ হি. মোতাবেক ২৬ মার্চ ২০২৫ ইং তারিখে "ইফতার ও দোয়া মাহফিল" এবং বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ - রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে আগামী পাঁচ এপ্রিল ২০২৫ ইং তারিখে ইসলামী সাংস্কৃতিক অধিবেশন "মেহফিলে ইশকে মুহাম্মাদ ﷺ" সফলভাবে বাস্তবায়ন করার লক্ষে সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ - ঝালকাঠি জেলার সংগ্রামী আহ্বায়ক, হযরত মাওলানা আরিফ বিল্লাহ ছাহেব।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ - ঝালকাঠি জেলা শাখার সংগ্রামের সদস্য সচিব, হযরত মাওলানা রফিকুল ইসলাম ছাহেব।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্'র বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ।

১৭ রমজান ১৪৪৬ হি.
১৮ মার্চ ২০২৫ ইং
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ - রাজাপুর উপজেলা শাখা কার্যালয়।

Address

Rajapur, Jhalokathi
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Chhatra Hijbullah - Rajapur Upazila Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share