শ্রী শ্রী লক্ষ্ণী নারায়ণ মন্দির

  • Home
  • Bangladesh
  • Barishal
  • শ্রী শ্রী লক্ষ্ণী নারায়ণ মন্দির

শ্রী শ্রী লক্ষ্ণী নারায়ণ মন্দির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হ?

স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহন করেছিলেন 🙏রথটিতে চারটি ঘোরা ছিলো। ঘোরা চারটি...
13/09/2022

স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহন করেছিলেন 🙏
রথটিতে চারটি ঘোরা ছিলো। ঘোরা চারটি প্রতিনিয়ত ছুটে বেরাচ্ছিলো আর রথটিও সামনের দিকে এগিয়ে চলছিল।

১৮ দিন ধরে যুদ্ধ চললো। অবশেষে ১৮ দিন পর এই যুদ্ধ সমাপ্ত হলো.....
যুদ্ধ সমাপ্ত হবার পর শ্রীকৃষ্ণ এবং অর্জুন রথ থেকে নেমে গেলো...
তারা দুইজন নামা মাত্র রথটি আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেলো..
অর্জুন তখন অবাক হয়ে ভাবলো এই আগুন আসলো কোথা থেকে। আর ১৮ দিন ধরে যুদ্ধ করার পরেও রথটির কোনো অংশের ক্ষতি হয়নি তাহলে তারা নামার পরেই কেনো রথটি পুড়ে গেলো..!!

এই কথা শ্রীকৃষ্ণকে অর্জুন জিঙ্গাসা করলো...?
তখন ভগবান শ্রীকৃষ্ণ হাস্যমুখে অর্জুনকে বললো,
হে অর্জুন- যেই রথ দ্বারা আমার যুদ্ধ শেষ হয়ে যায় সেই রথ তো এভাবেই পুড়ে ছাড়খার হয়ে যায়।
তখন অর্জুন বললো, হে কৃষ্ণ আপনি আগেও কিছুবার রথ থেকে নেমেছেন।
তখন কেনো রথটি পুড়লো না...??
তখন শ্রীকৃষ্ণ বললেন,তখন যে আমি রথের মধ্যে পবনকে(বাতাস) রেখে গিয়েছিলাম।
এই পবন থাকার ফলে রথটির কোনো ক্ষতি হয়নি..
কিন্তু এখন যে আমার যুদ্ধ শেষ হয়ে গেছে।আমি পবনকে সঙ্গে নিয়ে নেমে গেছি
তাই রথটি পুড়ে ছাড়খাড় হয়ে গেলো.ঠিক তেমনি আমাদের এই দেহটি হচ্ছে কুরুক্ষেত্রের সেই রথটি।এই দেহ রথটিও ঘোড়ার মতো কাম,ক্রোধ,লোভ,মোহে প্রতিনিয়ত ছুটে বেরাচ্ছে..
আর সেই পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণই আমাদের দেহে আত্মারুপে বিরাজ করছেন সারথি হয়ে..
আর আমরাও প্রতিদিন এই দেহ রথটির মাধ্যমে সংসারে কুরুক্ষেত্রের যুদ্ধের মতো বিভিন্ন যুদ্ধ করে যাচ্ছি..
যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের দেহ রথে কোনো আত্মা থাকে না।কিন্তু আমরা ঘুমন্ত অবস্থাতেই নিশ্বাস নেই। এই শ্বাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রেখে যাওয়া সেই পবন।
যেদিন আমাদের এই সংসার কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে যাবে সেদিন আত্মারুপী দেহ রথের সারথি পবনকে সঙ্গে নিয়ে নেমে যাবে।সেদিন আমাদের এই সাধের সুসজ্জিত দেহ রথটিও আগুনে পুড়ে ছাড়খার হয়ে যাবে।।
তাই আমাদের সকলের উচিত এই তুচ্ছ দেহের মায়া ছেড়ে ভগবানকে স্বরন করা..তার সেবা করা..এই সংসার যুদ্ধটা সঠিক ভাবে পরিচালনা করতে পারলে আমাদের মানব জীবন সার্থক হবে।
চলুন আমরা সকলে এই জগতের সব মায়াকে পর করে ভগবান শ্রীকৃষ্ণকে আপন করে নেই...তার সরনাপন্ন হই।

জয় শ্রীকৃষ্ণ 🙏

🌿💐শুভ রাধাষ্টমী 💐🌿  🙏জয় রাধারানীর জয়🙏
04/09/2022

🌿💐শুভ রাধাষ্টমী 💐🌿
🙏জয় রাধারানীর জয়🙏

🙏🙏🙏
27/08/2022

🙏🙏🙏

25/08/2022
শুভ লক্ষী বার🙏🙏 ❤❤জয় মা লক্ষী
25/08/2022

শুভ লক্ষী বার🙏🙏
❤❤জয় মা লক্ষী

24/08/2022

হরে কৃষ্ণ

১৬ আনাই দিতে হবে প্রিয়!

👉👉👉👉প্রেম👈👈👈👈প্রেমঃ-প্রেম হচ্ছে ধর্মের মহৎ গুন.. ঈশ্বরের সৃষ্ট সকল জীবের প্রতি ভালবাসা! স্বামী বিবেকানন্দ বলেছেন, "জীবে ...
24/08/2022

👉👉👉👉প্রেম👈👈👈👈

প্রেমঃ-প্রেম হচ্ছে ধর্মের মহৎ গুন.. ঈশ্বরের সৃষ্ট সকল জীবের প্রতি ভালবাসা! স্বামী বিবেকানন্দ বলেছেন, "জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর " জীব বলতে কেবল মানুষ নয় সকল প্রাণির প্রতি বুঝানো হয়েছে.. কিন্তু আমরা কি করি একটা কুকুর বা বিড়াল দেখলে পিটিয়ে তাড়িয়ে দেই.! না এটা কি ঠিক করছেন!! ঈশ্বর মানুষকে সর্বাপেক্ষা অধিক ক্ষমতা দিয়েছে! যার ধরুণ, আমরা সংসারের সুখ ভোগ করে যাচ্ছি. নিজেদের অনুভূতি প্রকাশ করছি. পুজা প্রার্থনা করছি . কিন্তু এই প্রানিগুলো কিছুই পায় না. মানুষের ধারে পড়ে থাকে কেবল খাবারের জন্য. ঈশ্বর আমাদের ও কুকুর বিড়াল করে পাঠাতে পারত. কিন্তু কর্মফলের জন্য আমরা মানব জীবন পেয়েছি.. তাই এই জীবনকে ধর্মে আবদ্ধ করার জন্য জীবের প্রতি ভালবাসা থাকা আবশ্যক!

_________________হরে কৃষ্ণ (sk)

24/08/2022
ভক্তি কি? ভক্তি কাকে বলে? ভক্তি কত রকমের? শ্রীনারদ পঞ্চরাতে বলা হয়েছে---ভক্তির অপর নাম মুক্তি।আর জীবে মুক্তি হরিনামে।কৃষ...
24/08/2022

ভক্তি কি? ভক্তি কাকে বলে? ভক্তি কত রকমের?

শ্রীনারদ পঞ্চরাতে বলা হয়েছে---
ভক্তির অপর নাম মুক্তি।
আর জীবে মুক্তি হরিনামে।
কৃষ্ণ ভক্ত হয়ে জীব পড়ে আছে ধরাধামে।
কেবল মুখে বললে হবে না,
অন্তর থেকে কৃষ্ণকে ডাকতে হবে।
সাড়া দিতে হবে প্রভুকে।
আমরা কি সেই ভাবে ডাকতে পারি?
কিন্তু চেষ্টা তো করতে পারি।

সর্বোপাধিবিনিমুক্তং তৎপরত্বেন নির্মলম্ ।
হৃষীকেশ হৃষীকেশসেবনং ভক্তিরুচ্যতে ।।

সর্ব উপাধিমুক্ত অর্থাৎ কৃষ্ণসুখকামনা ব্যতীত ইহজীবনের ও পরজীবনের সমস্ত প্রকার আত্মেন্দ্রিয় সুখ কামনা বর্জন করে কেবল কৃষ্ণপ্রতীর জন্য ইন্দ্রিয়সমূহ দিয়ে ইন্দ্রিয়ের নিয়ামক শ্রীকৃষ্ণের সেবা করাকেই ভক্তি বলে।

ভক্তির নয়টি অঙ্গ শাস্ত্রে রয়েছে----

ভক্তির এই নয়টি অঙ্গ হল- ১) শ্রবণ ২) কীর্তন ৩) অর্চ্চন ৪) বন্দন ৫) স্মরণ ৬) পাদসেবন ৭) দাস্য ৮) সখ্য ও ৯) আত্ম নিবেদন
_______________________হরে কৃষ্ণ

👉জেনে নিন নিজের ধর্ম ত্যাগ করলে কি হয় 👈২৮ টি নরকের মধ্যে অন্যতম ভয়ংকরী নরক হলো" অসিপত্রবন"।যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ ...
23/08/2022

👉জেনে নিন নিজের ধর্ম ত্যাগ করলে কি হয় 👈

২৮ টি নরকের মধ্যে অন্যতম ভয়ংকরী নরক হলো" অসিপত্রবন"।

যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম বা পরের ধর্ম গ্রহন করেন, তাহারা মৃত্যুর পর এই নরকে পতিত হয়। যমদূতগণ অতি গরম তাপের কীটের জলে তাকে ফেলিয়ে তার দেহে কষাঘাত করতে থাকে, তখন সে সহ্য না করতে পেরে ছোটাছুটি করতে থাকে, তখন অতি ধারালো তালবনের অসিপত্র দ্বারা তার দেহ কেঁটে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তখন সে চিৎকার করে বলে" আমি হত হলাম, আমাকে ছেড়ে দাও "। বরং যমদূতগণ না ছেড়ে অবিরাম তাকে অসহ্য যন্ত্রণা দিতে থাকে। এই ভাবে মৃত্যুর পর তারা অনেক অনেক বছর এই ভয়ংকরী নরকে কষ্ট যন্ত্রণা ভোগ করে।

ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন-
" ওঁ শ্রেয়াস্ম্বর্মো বিগুনোঃ পরা ধর্মা
স্বপুঠিতাৎ স্ব ধর্মে নিধনং শ্রেয়ং
পরো ধর্মো ভয়াবহ।''

শ্রীমদ্ভাগবত গীতাতে ৩/৩৫ স্বধর্মে যদি দোষ থাকে তাও পরো ধর্ম হতে ভালো। স্বধর্মে সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক।

বর্তমানে কিছু ছেলে মেয়েরা লোভে, সামান্য সুখের জন্য নিজের ধর্ম পরিত্যাগ করেন, কিন্তুু তারা ভাবেনা যে কি মহা অন্যায় তারা করছে। তাই নিজ ধর্ম ত্যাগ হতে বিরত থাকুন।

___________________________হরে কৃষ্ণ

23/08/2022

🙏🙏🙏হরে কৃষ্ণ🙏🙏🙏
💓💓💓শুভ সকাল 💓💓💓

🙏🙏🙏 ভাগবত আলোচনা 🙏🙏🙏মানুষ এমন একরকম বিচিত্র মানুষ যে তার থেকে আর্থিক দিকে ছোটো কাউকে সকল সময় হেয় করার চেষ্টায় থাকে।এবং ত...
22/08/2022

🙏🙏🙏 ভাগবত আলোচনা 🙏🙏🙏
মানুষ এমন একরকম বিচিত্র মানুষ যে তার থেকে আর্থিক দিকে ছোটো কাউকে সকল সময় হেয় করার চেষ্টায় থাকে।এবং তাদের কিভাবে উন্নতি হবে সেটার পথ না দেখিয়ে বরং তাদেরকে সবসময় বলে তোমরা জীবনে কিছুই করতে পারবে না, তাদেরকে সবসময় অন্যের কাছে ছোটো করার চেষ্টা করে থাকে। কিন্তুু আমরা এটা ভুলে যাই যে আমাদের চেয়েও অধিক শক্তিশালী কেউ একজন পৃথিবীতে আছে, আর তা হল সময়। আর এই সময় সব কিছুর সঠিক সময়ে জবাব দেয়। তাই জীবনে কখনোই কাউকে নিয়ে উপহাস করা উচিত নয়।বরং সেই উপহাসের ব্যাক্তিটিকে কি করে সমাজের উঁচু তে কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব তার চেষ্টা করতে হবে।

______________________হরে কৃষ্ণ

Address

শাখারিয়া, ব্রিকফিল্ড, ঠাকুর বারি, আমতলী, বরগুনা
Barishal
8710

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রী শ্রী লক্ষ্ণী নারায়ণ মন্দির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category