Hazrat Kalushah Darbar Sharif

Hazrat Kalushah Darbar Sharif Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hazrat Kalushah Darbar Sharif, Religious organisation, mira bari, hazrat kalushah sarak, alekanda, Barishal.

22/04/2017

হযরত ইউসুফ (আঃ) এর কাহিনী
(পর্ব-১৮)

ইউসুফ বললেনঃ তা হতে পারে না।
সকলের বড় ভাই অন্যান্য সকলকে বললোঃ তোমরা
ফিরে যাও, আমি আল্লাহর নাম শপথ করে পিতাকে
বলে একে নিয়ে এসেছি। কোন মুখে পিতার কাছে
ফিরে যাবো। আমি বনি-ইয়ামিনের সঙ্গে এখানেই
থাকবো!
চলবে•••••••

বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী র: এর পৌত্র হযরত শাহ মখদুম রুপোশ র: এর ৭০৭ তম পবিত্র ওরশ মোবারক ২৪ ও ২৫ এপ্রিল।স্থান : ...
13/04/2017

বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী র: এর পৌত্র হযরত শাহ মখদুম রুপোশ র: এর ৭০৭ তম পবিত্র ওরশ মোবারক ২৪ ও ২৫ এপ্রিল।স্থান : দরগাপাড়া,রাজশাহী।

08/04/2017

হযরত ইউসুফ (আঃ) এর কাহিনী
(পর্ব-১৭)

পেয়ালা হারিয়ে যাওয়ায় বিশেষ সোরগোল পড়ে
গেলো। অবশেষে অনেক খোঁজা-খুঁজির পর বনি-
ইয়ামিনের বস্তার মধ্যে সেটা পাওয়া গেলো।
বনি-ইয়ামিনকে বাদশাহের কাছে বিচারের জন্য
নিয়ে যাওয়া হলো। তার ভ্রাতারা বললেনঃ আমাদের
পিতা খুব বৃদ্ধ হয়েছেন। এটি তার সকলের ছোট
ছেলে। একে ফিরিয়ে না নিয়ে গেলে পিতা বড়ই
কষ্ট পাবেন। আপনি এর বদলে আমাদের একজনকে
রাখুন!
চলবে••••••

04/04/2017

হযরত ইউসুফ (আঃ) এর কাহিনী
(পর্ব-১৬)

হযরত ইয়াকুব তাদের
পূর্বের কাজ স্মরণ করে কনিষ্ঠ পুত্র বনি ইয়ামিনকে
তাদের সঙ্গে দিতে রাজি হলেন না।
খাদ্যের বস্তা খোলা হবার পর তার মধ্যে টাকা
দেখতে পেয়ে তারা খুবই বিস্মিত হলো।
পুনরায় খাদ্যাভাব ঘটলে তারা তাদের পিতাকে গিয়ে
শক্ত করে ধরে বললোঃ আব্বা, আপনি ছোট ভাইকে
আমাদের সংগে যেতে দিন। খোদার নামে শপথ করে
বলছি, আমরা তাকে অক্ষত দেহে ফিরিয়ে নিয়ে
আসবো।
পিতা তাদের জিদের কাছে পরাজিত হয়ে অগত্যা
অনুমতি দিলেন। বনি-ইয়ামিনকে সংগে নিয়ে তারা
গেলো এবং ইউসুফের নির্দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন
দরজা দিয়ে শহরে প্রবেশ করলো। ইউসুফের কাছে
যখন তারা পৌঁছলো তখন ছোট ভাইকে ডেকে নিয়ে
তিনি নিজের পরিচয় প্রদান করলেন।
অন্যবারের মতন এবারেও তাদের বস্তা বোঝাই করে
খাদ্য দেওয়া হলো। ইউসুফের এক চাকর একটি
পেয়ালা ইচ্ছা করে ছোট ভাইয়ের বস্তায় লুকিয়ে
রেখে দিলো।
চলবে•••••••••••

03/04/2017

হযরত ইউসুফ (আঃ) এর কাহিনী
(পর্ব-১৫)

ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা সত্য সত্যই সফল হলো।
প্রথম সাত বৎসর ভাল ফসল হলো এবং পরের সাত
বৎসর ভীষণ দুর্ভিক্ষ দেখা দিলো।
মিশরের সঞ্চিত খাদ্যের কথা জানতে পেরে নানা
দেশ থেকে লোকজন আসতে লাগলো। ইউসুফের
ভ্রাতারাও খাদ্যদ্রব্য ক্রয় করতে এলো। তিনি
তাদের দেখে চিনতে পারলেন, কিন্তু তারা তাঁকে
চিনতে পারলো না। তিনি ভ্রাতাদের খাদ্য দিয়ে
বলে দিলেনঃ আবার যখনআসবে তোমাদের ছোট
ভাইকে সঙ্গে নিয়ে এসো। তাকে না নিয়ে এলে
খাদ্য পাবে না। এই বলে অনুচরবর্গের দ্বারা কিছু
অর্থ গোপনে খাদ্যের থলির মধ্যে পুরে দিলেন।
তারা বাড়ি গিয়ে তাদের পিতাকে মিশরের
শাসনকর্তার অনেক গুণের কথা বর্ণনা করলো এবং
এবারে ছোট ভাইকে নিয়ে যাবার জন্য বলে
দিয়েছেন সে কথাও জানালো।
চলবে••••••••••

02/04/2017

হযরত ইউসুফ (আঃ) এর কাহিনী
(পর্ব-১৪)

ইউসুফ বললেনঃ প্রথমে সাত বৎসর খুব
ভীষণ অজন্মা ও দুর্ভিক্ষ হবে সে সময় তোমরা সেই
সঞ্চিত শস্য থেকে খরচ করতে পারবে।
স্বপ্নের ব্যাখ্যা জানতে পেয়ে বাদশাহ খুব সন্তুষ্ট
এবং ইউসুফকে তাঁর নিকটে আনবার সঙ্কল্প করলেন।
যে সকল মেয়ে অসাবধানতায় নিজেদের আঙ্গুল
কেটে ফেলেছিলো, তাদের কাছে অনুসন্ধান করে
বাদশাহ জানতে পারলেন ইউসুফ তাদের সংগে কোনো
অসদ্ব্যবহার করেননি। তারাই ইউসুফকে তাদের দিকে
আকৃষ্ট করতে চেয়েছিলো। জুলেখাও সেখানে
ছিলেন। তিনি এ কথার সত্যতা সম্পর্কে সাক্ষ্য
দিলেন। বাদশাহ সব কথ শুনে অনুতপ্ত হলেন এবং
ইউসুফকে মুক্তি দিয়ে তাঁকে রাজ্যের প্রধানমন্ত্রী
নিযুক্ত করলেন।
চলবে!•••••••••

01/04/2017

হযরত ইউসুফ (আঃ) এর কাহিনী
(পর্ব-১৩)

কিছুদিন পরে বাদশাহ এক স্বপ্ন দেখলেন, সাতটি
কৃশকায় গাভী সাতটি বলবতী গাভীকে খেয়ে ফেলছে
এবং সাতটি শীর্ণ ধানের শীষ সাতটি সতেজ ধানের
শীষকে খেয়ে ফেলছে। বাদশাহ পরদিন দরবারে
স্বপ্ন বৃত্তান্ত প্রকাশ করে অনুচরদের কাছে এর
অর্থ জানতে চাইলেন। কিন্তু কেউ সদুত্তর দিতে
পারলো না। কারাগারের সেই যুবক সেখানে উপস্থিত
ছিলো। ইউসুফের কথা তার মনে পড়ে গেলো তখনই
তাঁর কাছে গিয়ে সে স্বপ্নের ব্যাখ্যা জানতে
চাইলো।
চলবে••••••••••

31/03/2017

হযরত ইউসুফ (আঃ) এর কাহিনী
(পর্ব-১২)

ইউসুফ খোদাতা’লার কৃপায় প্রগাঢ় তত্ত্বদর্শী
হয়েছিলেন। তিনি স্বপ্ন-বৃত্তান্ত শ্রবণ করে
বললেনঃ দেখ, তোমাদরে একজন শীঘ্রই মুক্তি পাবে
এবং বাদশাহের সঙ্গী নিযুক্ত হয়ে তাঁকে শরবত পান
করাবে। অপরজনের ফাঁসী হবে এবং তার মাথা
পাখিতে ঠুকরে খাবে।
কয়েকদিনের মধ্যেই ইউসুফের ভবিষ্যদ্বাণী সত্য
সত্যই ফলে গেলো। একজন মুক্তি পেলো অপর জনের
ফাঁসী হলো। যে ব্যক্তি মুক্তি পেয়েছিলো সে
বাদশাহের অনুচর নিযুক্ত হলো।
চলবে••••••••••••

30/03/2017

হযরত ইউসুফ (আঃ) এর কাহিনী
(পর্ব-১১)

তাঁরা নৈতিক জীবন পবিত্র রাখার জন্য ইউসুফের
বিরুদ্ধে বাদশাহের নিকট অভিযোগ করলেন। বাদশাহ
উপায়ান্তর না পেয়ে নিরপরাধ ইউসুফের কারাবাসের
হুকুম দিলেন।
ইউসুফক কয়েদখানায় নেওয়া হলো। তাঁর সঙ্গে আরো
দু’টি যুবককে কারাগারে প্রেরণ করা হলো।
একদা রাত্রে সেই যুবক দু’টি স্বপ্ন দেখলো। সেই
স্বপ্নের কথা ইউসুফকে জানালো। একজন বললো, সে
যেন আঙ্গুর থেকে রস বের করছে।
অপর একজন বললো, সে যেন মাথায় বয়ে রুটি নিয়ে
যাচ্ছে! কতকগুলি পাখি সেই রুটিগুলো ঠুকরে খাচ্ছে।
চলবে••••••

29/03/2017

যারা খুব বেশি কুরআন তেলাওয়াত করতে পারেন না তাদের জন্য বিশেষ একটি আমলঃ
(১) তিনবার সুরা ইখলাস পড়লে একবার ক্বুরআন খতম দেওয়ার সমান সওয়াবঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুরা ইখলাস সম্পর্কে বলেছেন,
“নিঃসন্দেহে এটা ক্বুরআনের এক তৃতীয়াংশের সমান।”
মুসলিমঃ ৮১২, তিরমিযীঃ ২৮৯৯।
(২) সুরা ইখলাস দশবার পড়ার ফযীলতঃ
নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরী করবেন, যে বিশ বার পড়বে তার জন্য দুইটি প্রাসাদ তৈরী করবেন, যে ত্রিশ বার পড়বে তার জন্য আল্লাহ তিনটি প্রাসাদ তৈরী করবেন।”
দারিমীঃ ৩৪৯২, সিলসিলাহ সহীহাহঃ ৫৮৯।
(৩) রাতের বেলা সুরা ইখলাস পড়া মুস্তাহাবঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, “তোমরা কি রাতে এক তৃতীয়াংশ ক্বুরআন পড়তে পারনা”? প্রস্তাবটি সাহাবাদের জন্য কঠিন মনে হল। তাই তাঁরা বলে উঠলেন, “হে আল্লাহর রসুল! এই কাজ আমাদের মধ্যে কে করতে পারবে”? (অর্থাৎ কেউ পারবে না।)
রাসুল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম তখন বললেন, “ক্বুল হুওয়াল্লাহু আহাদ, আল্লাহুস স্বামাদ (সুরা ইখলাস) ক্বুরআনের এক তৃতীয়াংশের সমান।” (অর্থাৎ এই সুরা পড়লে এক তৃতীয়াংশ ক্বুরআন পড়ার সমান নেকী পাওয়া যাবে)।
সহীহুল বুখারীঃ ৫০১৫, নাসায়ীঃ ৯৯৫, আবু দাউদ ১৪৬১, আহমাদ ১০৬৬৯।
(৪) যে ব্যক্তি সুরা ইখলাসকে ভালোবাসবে, এই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবেঃ
এক সাহাবী এসে বলল, “হে আল্লাহর রসূল! আমি এই (সুরা) ক্বুল হুওয়াল্লাহু আহাদকে ভালবাসি”। তিনি বললেন, “এর ভালবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে।”
বুখারীর ৭৭৪নং হাদীসের পরবর্তী অধ্যায়, তিরমিযী ২৯০১, আহমাদ ১২০২৪

29/03/2017

হযরত ইউসুফ (আ:) এর কাহিনী
পর্ব (১০)

তারা যখন খেতে আরসম্ভ
করেছে ঠিক সেই সমেয় জুলেখা ইউসুফকে ডাকলেন।
ইউসুফকে দেখে মেয়রা এত বিস্মিত ও মুগ্ধ হলো যে
তারা খাবার কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে
ফেললো। তারা বলাবলি করতে লাগলোঃ এত রূপ! এত
সুন্দর! এ কি মানুষ না ফেরেশতা।
জুলেখা সেই সময়ে সুযোগ পেয়ে বললেনঃ তোমরা
আমাকে দোষী করছিলে –এবার তো তোমরাও দোষী।
নিমন্ত্রিত মহিলারা এবাসের সত্য সত্যই লজ্জিত
হলো।
ইউসুফের প্রতি নারীদের এইরূপ আসক্তির কথা
জানতে পেরে সমাজের মাতব্বরেরা শঙ্কিত হলেন।
চলবে••••••••

28/03/2017

হযরত ইউসুফ (আ:) এর কাহিনী
পর্ব (৯)

এইরূপে একে অন্যের নামে দোষ দেবার চেষ্টা
করতে লাগলেন। ইউসুফ ও জুলেখার এই সকল কাহিনী
ক্রমে প্রকাশ হয়ে পড়লো। অন্যান্য রমণীরা ছি ছি
করতে লাগলো। তারা জুলেখার দোষ দিতে লাগলো।
জুলেখা যখন জানতে পারলেন যে, তাঁর সম্বন্ধে
অপরাপর মহিলারা অন্যায় আলোচনা আরম্ভ করেছে,
তখন তিনি তাদের জব্দ করার জন্য ফন্দী আঁটলেন।
তিনি একদিন তাদের নিমন্ত্রণ করলেন এবং ছুরি
দিয়ে কেটে খেতে হয় এমন একটি খাবার প্রস্তুত
করলেন। সকলে খেতে এলে তাদের প্রত্যেককে এক
একটি ছুরি দিলেন।
চলবে••••••••••

Address

Mira Bari, Hazrat Kalushah Sarak, Alekanda
Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazrat Kalushah Darbar Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share