Rabeya Al Noor Mosque - রাবেয়া আল নূর মসজিদ

Rabeya Al Noor Mosque - রাবেয়া আল নূর মসজিদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rabeya Al Noor Mosque - রাবেয়া আল নূর মসজিদ, Mosque, Vill: West Koralia, Barishal.

ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করা হয়।
নারীদের জন্য সমন্বিত এবাদতখানা।
কর্মসংস্থান ও মানসিক বিনোদন এবং শারীরিক সুস্থতা ও সামাজিক নিরাপত্তার প্রচেষ্টা।
মহান আল্লাহ ও নবী (স.) এর দেখানো পথে চলা ও চালানোর একটি প্রচেষ্টা।

31/03/2026

বরিশালের হিজলা উপজেলার পশ্চিম কোড়ালিয়া গ্রামের বিশিষ্ট দানবীর, সমাজ সেবক জনাব জালাল হাওলাদার সাহেবের ছেলে সেলিম হাওলাদার।
অকালে তার মৃত্যু হয়। অত্যন্ত সহজ সরল ও মেধাবী তরুণ হঠাৎ করেই বদলে যান।
দূরারোগ্য রোগে ভুগে অল্প বয়সেই মারা যান তিনি।
রাবেয়া আল নূর মসজিদের পক্ষ থেকে আমরা তার পিতা, মাতা ও তার প্রতি দোয়া জানাই।

16/03/2026

মসজিদের নিজস্ব মিটার লাগানো হল আজ ১৬/০৩/২৬ ইং, সোমবার।

ছবিগুলো কিছু ইতিহাস ও ডকুমেন্টস বহন করে।বলা যায় বাস্তব কিছু উদাহরণ এগুলো। মানুষগুলো বিভিন্ন শ্রেণী-পেশার।সামান্য কিছু টা...
14/03/2026

ছবিগুলো কিছু ইতিহাস ও ডকুমেন্টস বহন করে।
বলা যায় বাস্তব কিছু উদাহরণ এগুলো।
মানুষগুলো বিভিন্ন শ্রেণী-পেশার।
সামান্য কিছু টাকার অভাবে এনারা স্থায়ী আয়ের পথ খুঁজে পাচ্ছিলেন না। চিকিৎসার অভাবে বড় ক্ষতির দিকে যাচ্ছিলেন।
কয়েকজনকে
মানসিক রোগের চিকিৎসা করিয়ে সুস্থ জীবনে আনা, মাদকাসক্ত তরুণকে রিহ্যাবে নিজ খরচে চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরানো,
নিজ প্রতিষ্ঠানে চাকরি, অটোরিকশা কিনে দেয়া, ফুটপাতের দোকান দিতে আর্থিক সহায়তা, ছোট দোকান দেয়ার পুঁজি, সেলাই মেশিন দিয়ে আয়ের পথ তৈরির চেষ্টা করেছি। স্বামী জেলে থাকায় অসহায় একটা পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করেছি কয়েক মাস,
দু'জনের জন্য পূর্ণ সহায়তা পারিনি। এছাড়া প্রায় শ' খানেক পরিবারকে নিশে কোন না কোনভাবে আমি সংযুক্ত আছি প্রায় ২০ বছর যাবত।
আল্লাহ মাফ করুন, দান করে প্রচার করছি না। প্রসঙ্গক্রমে বলছি, যাতে অনেকে অনুপ্রাণিত হন।
সওয়াব পাবার উদ্দেশ্য হলে গোপন রাখতাম। আমি চাই-- আরও মানুষ চোখ খুলে তাকাক তার আশপাশে।
এককথায় প্রতিবেশী এবং ভাল প্রতিবেশীর দুর্দিনে একটু পথ দেখানো বা সহায়তা আর কী।
আল্লাহ যেন ভাল কাজের সঙ্গে রাখেন। সে দোয়া চাই।

09/03/2026

এটা বিজ্ঞাপন নাকি অসভ্যতা?

https://www.facebook.com/share/18LBr4SzvZ/

Where technology meets reliability, explore the world of smartphone excellence in vivo!
with vivo!

06/03/2026

শিশুদের জন্য নির্ভয়ের কেন্দ্র।

আমরা শোকাহত:মাওলানা আবদুল হাই, আমাদের প্রিয় 'বড়হুজুর'। একটু আগেই খবর পেলাম-- তাঁর চলে যাওয়ার। শৈশব থেকেই হুজুরের সঙ্গে প...
03/03/2026

আমরা শোকাহত:
মাওলানা আবদুল হাই, আমাদের প্রিয় 'বড়হুজুর'। একটু আগেই খবর পেলাম-- তাঁর চলে যাওয়ার।
শৈশব থেকেই হুজুরের সঙ্গে পরিচয়।
প্রবল ব্যক্তিত্বসম্পন্ন, সুদর্শন ও জ্ঞানী।

মা-বাবা প্রায়ই যেতেন পানি পড়া আনতে, পর্দার আড়ালে নারীরা থাকতেন। হুজুর চিকিৎসা দিতেন।

মিলাদ পড়াতে প্রায়ই তার দাওয়াত থাকতো বাড়িতে। অনুসারীদের নিয়ে আসতেন। তিনি এসেছেন-- পুরো বাড়ি চুপ। অন্দর থেকে বাহির-- ফিসফিস কথা।

শিশু-কিশোরদের কারও বেয়াদবি পেলে তৎক্ষণাৎ শাস্তি।
রাস্তায় তাঁকে দেখামাত্রই ছেলে-মেয়েদের দল মুহূর্তে উধাও।
নারীরা ঘোমটা টেনেও সালাম দিতেন। অনেকের তিনি ওস্তাদ। গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। ভদ্র পরিবার।
লোকে বলতো-- জ্বিনেরাও ভয় পায় হুজুরকে!
বড় হুজুর এতই সম্মানী ও প্রভাবশালী।

জুমার খুতবা, ওয়াজ মাহফিলে কম কথায় সাধারণ মানুষকে বেশি বোঝানোর অসাধারণ দক্ষতা ছিল।

আশা ছিল, আমাদের মসজিদে তাঁকে এনে সম্মাননা জানাবো। কথাও হয়েছে Helal Uddin ভাইর সঙ্গে। তিনি জানালেন অসুস্থতার কথা।
আমাদের ঠুনকো সম্মাননার চেয়ে তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে বরং অনন্তকালের পথে পাড়ি দিয়েছেন।
নিশ্চয়ই আল্লাহ তাঁকে সম্মানিত করেই রাখবেন। দুনিয়াতেও তিনি বিতর্কের ঊর্ধ্বে ও আজীবন সম্মানিত হয়েই ছিলেন।

এক প্রদীপের চলে যাওয়া, তবে তিনি দ্বিনের আলো জ্বেলে গেছেন অসংখ্য জায়গায়।

28/02/2026

প্রত্যেক মসজিদের তহবিলেই কম-বেশি টাকা থাকে।
এ অর্থ যেন ব্যয় হয় মুসল্লি তথা সমাজের কল্যাণে।
আমরা এ সিস্টেমকে চালু করে সুফল পেয়েছি। কিস্তিতে সুদে টাকা আনতে বাধ্য হয় অনেকে। অথচ মসজিদ ফান্ডের টাকা পড়ে থাকে বা অপব্যবহার হয়।
আসুন কোন দুস্থ বা প্রকৃত অসহায় মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করি।
সুদমুক্ত ঋণ দিয়ে মুসল্লির জীবন ও ধর্মীয় দিকটি সমুন্নত রাখি।
কাজটা কঠিন ও জটিল। কিন্তু অসম্ভব নয়। প্রতিবেশীকেন্দ্রিক দায়িত্ব দিয়ে শুরু হোক।

22/02/2026

সমাজে মসজিদের ভূমিকা ও আমার প্রচেষ্টার কথা। ক্ষোভের কারণে কিছু কথা বলেছি। দুঃখিত তবে কথা বাস্তব।

ইফতার আয়োজন। ২য় রমজান
21/02/2026

ইফতার আয়োজন। ২য় রমজান

20/02/2026

১ম রাতে ২৫, ২য় রাতে ৩৮ জন নারী তারাবি জামাতে অংশ নেন রাবেয়া আল নূর মসজিদের পাশে দোকানের মধ্যে।
জায়গার অভাবে অনেকেই অংশ নিতে পারছে না। তাই মসজিদ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছে। নতুন জায়গা করতে আমরা চেষ্টা করেছি, কিন্তু আর্থিক ও মিস্ত্রী-হেলপার সংকটে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।
আল্লাহ ভাল জানেন, কেন এটা হলো না।
এককভাবে চেষ্টা করে যতটুকু সম্ভব এগিয়েছি।

আলহামদুলিল্লাহ! প্রথমদিনে এশা ও তারাবির জামাত৷ বাজারের দিন, অনেক লোকের রাজধানীতে চলে আসাসহ নানা কারণে এলাকায় এমনিতেই এখন...
18/02/2026

আলহামদুলিল্লাহ! প্রথমদিনে এশা ও তারাবির জামাত৷ বাজারের দিন, অনেক লোকের রাজধানীতে চলে আসাসহ নানা কারণে এলাকায় এমনিতেই এখন লোক কম।
এর পাশেই অনেক সংখ্যক নারী অংশগ্রহণ করেন তারাবিতে!

Address

Vill: West Koralia
Barishal
8200

Telephone

+8801746633050

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabeya Al Noor Mosque - রাবেয়া আল নূর মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Rabeya Al Noor Mosque - রাবেয়া আল নূর মসজিদ:

Share

Category