16/08/2026
'হিন্দু বাড়ির মেয়ে' হওয়ার অপরাধে ১২ বছরের পূর্ণিমা
গণধর্ষণের শিকার হয়েছিল। ১৩ জন মিলে তাকে
ধর্ষণ করেছিল। রাণী ভবানী, রাম ঠাকুর, স্বামী প্রণবানন্দ, মাস্টারদা সূর্য সেন, বিপ্লবী মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, আনন্দময়ী মা'র মাটিতে, যে মাটির জাতীয় সংগীত "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি"!
তখন পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল,
পূর্ণিমার মা হাতজোড় করে ধর্ষণকারীদের বলছেন -
"একজন একজন করে করুন, সবাই মিলে একসাথে
করবেন না, আমার ছোট্ট মেয়ে মরে যাবে।"
সেই পূর্ণিমা শীল আজ ভারতের মাটিতে এসেছেন। বাংলাদেশ থেকে এই একই আগ্রাসনের শিকার হয়ে এপাড়ে এসে অনেকেই মার্কসবাদ, লেনিনবাদ, গান্ধীবাদের চোঁয়া ঢেকুর তুলে ভুলে গেছেন কয়েক বছর আগের ভিটেমাটি হারানোর ইতিহাস! এম.এল.এ, এম.পি, মন্ত্রী হয়েছেন। কিন্তু একজন রাজনীতিবিদ যিনি ক্ষমতার জন্য আদর্শের সাথে, ইতিহাসের সাথে, অস্তিত্বের সাথে আপোষ করেন নি। তাঁরও শিকড় ওই মাটিতে, ভদ্রলোক ছুটে গেছেন তাঁর এই বোনটির সাথে দেখা করতে। কারণ পূর্ণিমা কেবল একজন নারী নন, এক অসহায় নারী জাতি, যে ধর্ষিত হয়েছে, রক্তাক্ত হয়েছে বারংবার কেবল হাতে শাঁখা পলা পরেছে বলে, সিঁথিতে সিঁদুর আছে বলে, সন্ধ্যাবেলায় শাঁখ বাজিয়ে, ওই ওপাড় বঙ্গের মাটিতে। হিন্দু বাঙালি, যে জাতি ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিল, যে জাতি সাম্যবাদী চেতনার অগ্রদূত ছিল, যে জাতি জানতে, বুঝতে এবং বিশ্বাস করতে শিখেছিল কাব্যজ্ঞানে, "মোরা একই বৃন্তে দুটি কুসুম...", "হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার"...পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তারাই কান্ডজ্ঞান লাভ করে! ভিটে-মাটি হারিয়ে, মা-বোনদের সম্ভ্রম হারিয়ে, রাতের অন্ধকারে চুলের খোঁপায় শালগ্রাম শিলা, শালে জড়িয়ে শিবলিঙ্গ, গোপাল কে লুকিয়ে এই মাটিতে পালিয়ে আসতে হয়েছিল যে 'হিন্দু হোমল্যান্ড'-এর জন্য লড়েছিলেন ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি। ইতিহাস বিচ্যুত কোন জাতি নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না। জাতিটাকে তাই বাঁচানো জরুরি। সেই লড়াই লড়ছেন মাননীয় Debjit Sarkar , কারণ জাতিটা বাঁচলে রাজনীতি বাঁচবে, বহুত্ববাদ বাঁচবে, গান্ধীবাদ-মার্কসবাদ বাঁচবে, মন্ত্রী-সাংসদ-বিধায়ক হওয়ার স্বপ্ন বাঁচবে, সৌগত রায় রা সেকুলারিজমের গান গেয়ে মন্ত্রী হবে, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য রা মুখ্যমন্ত্রী হবে। কিন্তু জাতি বাঁচানোর লড়াই টা আমরা করব , করতে থাকব। পূর্ণিমা রা যাজ্ঞসেনী রূপে জাতির সামনে অমলিন হয়ে বারংবার হিন্দু বাঙালির ইতিহাস-অস্তিত্ব-যন্ত্রণা কে ব্যক্ত করবে। প্রণাম নেবেন পূর্ণিমা দেবী ...
~ শ্রী ভাস্কর গাঙ্গুলী।
#হিন্দুগণহত্যা