30/03/2026
গভীর শোক সংবাদ!! 🙏🖤🙏
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত ২৯ /৩ /২০২৬ তারিখে ভোর রাতে বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দিরের ভক্ত বাৎসরিক পূজায় এসে বরিশাল ফিরে যাওয়ার পথে ভোর রাতে সড়ক দুর্ঘটনায় বরিশাল নিবাসী ইতি রানী চক্রবর্তী ও পবিত্র মজুমদার সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাদের এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত!!আমরা তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।তাদের সাথে যারা আহত হয়েছেন জগৎ জননী মা তাঁরা তাদেরকে দ্রুত সুস্থ করে তুলবেন এই প্রার্থনা করছি 🙏 🌺🙏🌺🙏নিহত দুই ভক্তের আত্মার সদগতির জন্য আগামী মঙ্গলবার ৩১/৩/২০০২৬ ইংরেজি তারিখে দুপুর
১টার সময় বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে সকল সদস্যদের উক্ত প্রার্থনা সভায় থাকার জন্য বিনীত অনুরোধ করছি🙏🌺🙏 বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির ট্রাষ্ট ও পূজা উদযাপন কমিটি।🙏🌺🙏