Atish Dipankar Memorial complex

Call Contact the place of worship

Atish Dipankar Memorial complex Chinese government helped to build the lagest stupa of Bangladesh, on Atish Depankar Shreegyen's holy relics in Bajrajogini village of Bikrampur.

Beside the stupa, Atish memorial library,
Meditation room and Museum were built by Bangladesh government.

19/05/2025
বঙ্গের সন্তান জ্ঞানতাপস অতীশ দীপংকর শ্রীজ্ঞান (৯৮২ -১০৫৪) খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে বিশ্বের কাছে সম্মানের উচ্চ মর্যাদায়...
08/02/2023

বঙ্গের সন্তান জ্ঞানতাপস অতীশ দীপংকর শ্রীজ্ঞান (৯৮২ -১০৫৪) খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে বিশ্বের কাছে সম্মানের উচ্চ মর্যাদায় নিয়ে গেছেন। এ গৌরবনীয় জ্ঞানতাপস অতীশ দীপংকর শ্রীজ্ঞানকে নিয়ে প্রচেষ্ঠা চালিয়েছি দেশ-বিদেশের প্রখ্যাত লেখকদ্বয়ের গ্রন্থের সহায়তায় ''অতীশ দীপংকরের জীবন ও দর্শন'' গ্রন্থ রচনা করার। এবারের ২০২৩ খ্রিস্টাব্দে ' অমর একুশে বই মেলায় নবরাগ প্রকাশনী থেকে বের হতে যাচ্ছে এ বইটি।
বইটি নবরাগ প্রকাশনীর ৩৬৭ -৩৬৮ নং স্টলে বইটি পাওয়া যাবে এবং বাংলা বাজার ( মান্নান মার্কেট), ঢাকা নবরাগ প্রাদকাশনী অফিস থেকেও এ বইটি পাওয়া যাবে।
আশাকরি সকলেই বইটি সংগ্রহ করে অনুপ্রাণিত করবেন।

অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স আয়োজিত "অতীশ  দীপঙ্কর দর্শন ও দর্শনবেত্তা সম্মাননা অনুষ্ঠান।" অনুষ্ঠানে "অতীশ দীপঙ্কর র...
17/05/2022

অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স আয়োজিত "অতীশ দীপঙ্কর দর্শন ও দর্শনবেত্তা সম্মাননা অনুষ্ঠান।" অনুষ্ঠানে "অতীশ দীপঙ্কর রচনাবলি" বইয়ের বাংলা অনুবাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শ্রদ্ধেয় অধ্যাপক রায়হান রাইন স্যারকে সম্মাননা প্রদান করা হয়। এসময় তাকে উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং তার সম্মাননা স্মারক ও নিউইয়র্ক তীব্বত রিসার্চ সেন্টার হতে সংগ্রহীত অতীশ দীপঙ্কর এর লেখা একটি বইয়ের কপি তুলে দেয়া হয়। অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন -
অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া, মহাসচিব বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।
বাংলাদেশ পুলিশের অবসর প্রাপ্ত ডি.আই.জি. জনাব পি আর বড়ুয়া।
জনাব শহীদ ই হাসান তুহিন, সভাপতি, প্রেস ক্লাব, মুন্সিগঞ্জ।
রণজিত বড়ুয়া, সহ সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।
জনাব দেবপ্রিয় বড়ুয়া , যুগ্ম মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।
অনুপম বড়ুয়া, প্রধান শিক্ষক ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়।

সম্মানিত সুধী,আগামী ১৬ মে, ২০২২ খ্রি: অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্সে ( অতীশ দীপংকর জন্মভিটা)  বুদ্ধ পূর্ণিমা ও অতীশ দী...
14/05/2022

সম্মানিত সুধী,
আগামী ১৬ মে, ২০২২ খ্রি: অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্সে ( অতীশ দীপংকর জন্মভিটা) বুদ্ধ পূর্ণিমা ও অতীশ দীপংকর জীবন ও কর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শণ বিভাগের প্রফেসর ড. রায়হান রাইন, যিনি অতীশ দীপংকর রচনাবলি ও আশ্চর্য শান্তরক্ষিতের দর্শন অনুবাদ ও সম্পাদনা করেছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ ই হাসান তুহিন, সভাপতি, প্রেস ক্লাব, মুন্মিগঞ্জ, সম্মানিত অতিথি হিসেবে সমাজের কৃতিমান ব্যক্তিত্বমন্ডলী উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় বুদ্ধপ্রিয় মহাথেরো, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।

সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

বিশ্ব গ্রন্থ ও কপিরাইট দিবস ২০২২ উপলক্ষে ২৩-২৬ এপ্রিল পর্যন্ত চারদিনব্যাপী জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত গ্রন্থ প্রদ...
26/04/2022

বিশ্ব গ্রন্থ ও কপিরাইট দিবস ২০২২ উপলক্ষে ২৩-২৬ এপ্রিল পর্যন্ত চারদিনব্যাপী জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত গ্রন্থ প্রদর্শনী ও সেমিনারের আজ সমাপনী অনুষ্ঠানের মূল বিষয় ছিলো 'তরুণ প্রজন্মকে গ্রন্থপাঠে উদ্বুদ্ধকরণে কার কি করণীয়'। অনুষ্ঠানে ঢাকা ও এর পার্শ্ববর্তী ২৫ টি গ্রন্থাগার হতে নির্বাচিত ২ জন করে সেরা পাঠক-পাঠিকার হাতে জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ হতে উপহার হিসেবে বই প্রদান করা হয়।
অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপনে ছিলেন কবি মুহম্মদ নুরুল হুদা, মহাপরিচালক, বাংলা একাডেমি। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শাহনেওয়াজ, সভাপতি, দনিয়া পাঠাগার; জনাব ওসমান গনি, উপদেষ্টা, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি; জনাব ফরিদ আহমেদ, স্বত্বাধিকারী, সময় প্রকাশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অসীম কুমার দে, অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব ম. হামিদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব মিনার মনসুর।
অনুষ্ঠানে অতীশ দীপঙ্কর স্মৃতি পাঠাগারের প্রতিনিধি ও পাঠক-পাঠিকারা উপস্থিত ছিলেন৷

ইন্দোনেশিয়া থেকে অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্সে অতীশ দীপংকরের একটি প্রতিকৃতি পাঠানো হয়েছে। সংস্কার শেষে প্রতিকৃতিটি মন...
16/01/2022

ইন্দোনেশিয়া থেকে অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্সে অতীশ দীপংকরের একটি প্রতিকৃতি পাঠানো হয়েছে। সংস্কার শেষে প্রতিকৃতিটি মন্দিরে স্থাপন করা হবে।

চীবর দান যেমন ধর্মীয় চেতনার বহিঃপ্রকাশ ঘটে, তেমনি একে- অপরের প্রতি সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টি করে এবং যোগসূত্র সৃষ্টি ...
11/11/2021

চীবর দান যেমন ধর্মীয় চেতনার বহিঃপ্রকাশ ঘটে, তেমনি একে- অপরের প্রতি সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টি করে এবং যোগসূত্র সৃষ্টি হয় এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারনে এর মর্যাদা অনেক গভীরতর হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে মৈত্রী, করুনা ও দানের উত্তম ক্ষেত্র তৈরি হয় এবং ব্যক্তি অনুষ্ঠানের চেয়ে সার্বজনীনতা আন্তরিকতা সৃষ্টি করার ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখে।

বাংলাদেশের প্রাচীন বিক্রমপুরের বৌদ্ধ ঐতিহ্য ছিল খুবই দেদীপ্যমান, কিন্তু বর্তমানে অবস্থা না থাকলেও বাংলার মহাপন্ডিত অতীশ দীপংকর জন্মজনপদ এবং স্মৃতিধন্য বজ্রযোগিনী গ্রামে মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরোর স্বপ্ন এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রযাত সভাপতি মাননীয় সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো'র কর্তৃক প্রতিষ্ঠিত অতীশ দীপংকর বাস্তুভিটায় প্রতিষ্ঠিত অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্সে চতুর্থবারের মত শুভ কঠিন চীবর দান ও সম্প্রীতি অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে আগামী ১৩ নভেম্বর, শনিবার ২০২১।

উক্ত অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ।

ছবি- ম. শফিক

প্রকৃষ্ট রূপে সত্যকে বরণ,প্রকৃষ্ট রুপে মিথ্যাকে বারণ। তাই প্রবারণ।আজ প্রবারণা পূর্ণিমা। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ নি...
20/10/2021

প্রকৃষ্ট রূপে সত্যকে বরণ,
প্রকৃষ্ট রুপে মিথ্যাকে বারণ।
তাই প্রবারণ।

আজ প্রবারণা পূর্ণিমা। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন। সেই থেকে বৌদ্ধ ধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিবসটি পালন করে আসছেন। সংস্কৃত ভাষা থেকে আগত এ শব্দটির পালি ভাষারূপ “পবারণা”। এর অর্থ হলো প্রকৃষ্টরূপে বরণ করা, দোষত্রুটি স্বীকার ইত্যাদি। ব্যাপক অর্থে প্রবারণা বলতে অসত্য ও অকুশল কর্মকে বর্জন করে সত্য ও কুশল কর্মকে বরণ করা। এর অপর নাম "আশ্বিনী পূর্ণিমা"।

গত ১৪ অক্টোবর  অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় মুজিবশতবর্ষে শত গ্রন্থাগারে 'পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ...
16/10/2021

গত ১৪ অক্টোবর অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় মুজিবশতবর্ষে শত গ্রন্থাগারে 'পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই' শীর্ষক পাঠকার্যক্রমের স্থানীয় পর্যায়ে অতীশ দীপঙ্কর স্মৃতি পাঠাগারে উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দনিয়া পাঠাগারের সভাপতি জনাব মো. শাহনেওয়াজ।
অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষনা করেন মুন্সিগঞ্জ জেলার সহকারী ভূমি কমিশনার, মোঃ কামরুল হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজ্রযোগীনি জে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব মো. জহিরুল ইসলাম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতীশ দীপঙ্কর স্মৃতি পাঠাগারের সভাপতি, ভদন্ত করুনা নন্দ থের। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতীশ দীপঙ্কর স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক, শাহরিয়ার অভি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন
মুক্তিযুদ্ধ যাদুঘরের গবেষক ইরফান শেখ।
এরপর উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য প্রদান করেন এবং পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী ৩টি গ্রুপে ১০ জনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত অসমাপ্ত আত্মজীবনী বই গুলো তুলে দেন।

অবতরণিকা‘বোধিপথপ্রদীপ ' গ্রন্থের রচয়িতা অর্থাৎ অতীশ দীপঙ্কর ছিলেন সেকালে তিব্বতে অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তিত্ব। তিনি ...
08/10/2021

অবতরণিকা
‘বোধিপথপ্রদীপ ' গ্রন্থের রচয়িতা অর্থাৎ অতীশ দীপঙ্কর ছিলেন সেকালে তিব্বতে অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তিত্ব। তিনি জানতেন যে ভারত ত্যাগ করে তিব্বতে যাওয়ার সিদ্ধান্ত তার জীবনকে সল্পায়ু করে দেবে, তবুও তিনি তার নীতি এবং সিদ্ধান্তের পথ থেকে সরে আসেন নি৷ নিজের জীবনের ঝুঁকির পরোয়া না করে সুউচ্চ হিমালয় পাড়ি দিয়ে তিব্বতের সর্বত্র ভ্রমণ করেন। তিব্বতে তিনি তার জ্ঞান এবং প্রজ্ঞা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকেন। তিব্বতের ' লাসা ( Lhasa ) 'র নিকটবর্তী যে স্থানে তিনি মৃত্যুবরণ করেন তা এখনও তিব্বতিয়দের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত৷
গৌতম বুদ্ধ কর্তৃক প্রবর্তিত ধর্মের সঠিক পথ অতীশ দীপঙ্করের জীবনের মধ্য দিয়েই পূর্ণমাত্রায় প্রতিফলিত হয়৷ অতীশ তার সুবিস্তৃত পথ পরিক্রমায় বহু শিক্ষকের শরণাপন্ন হন। তাদের নিজ নিজ অভিজ্ঞতা থেকে মানবধর্ম পালনের প্রকৃত পন্থাটি উপলব্ধি করেন তিনি। এবং পরার্থপরতার প্রকৃত স্বরূপ ও গুরুত্ব বুঝতে পেরে তিনি প্রবল অধ্যবসায়ের মধ্য দিয়ে নিজেকে মানবপ্রেম এবং দয়ার একটি নিখুঁত প্রতিমূর্তিতে রূপান্তর করেন। নৈতিক জীবনাচরণ, ধ্যাননিষ্ঠ স্থিতিশীলতা এবং ধীশক্তির গুরুত্ব উপলব্ধি করতে পেরে তিনি নিজ জীবনে এসবের চর্চা করেন৷ তিব্বত যাত্রার পূর্বে নিজ জন্মভূমিতে তিনি শৃঙ্খলা, ধ্যান এবং বৌদ্ধ দর্শনের সর্বোচ্চ কর্তা হিসেবে বিবেচিত ছিলেন। তিব্বতিদের বৌদ্ধ ধর্মের শিক্ষা দেয়া অন্যান্য মহান গুরুদের মতো তিনিও তন্ত্র দর্শনকে যথার্থ গুরুত্ব দিতেন৷ বুদ্ধের বাণীর আলোকে সকল জীবের দুর্দশা লাঘব করাই ছিলো অতীশ দীপঙ্করের মূল শিক্ষা৷ অতীশ দেখিয়েছিলেন যে, ' বৌদ্ধ দর্শনের প্রত্যেকটি শিক্ষাই এক একজন মানুষের উপর আলাদা আলাদা ভাবে কার্যকর'। আর এর মাধ্যমে তিনি তৎকালীন প্রথগাত গোড়ামি জর্জরিত বৌদ্ধ দর্শনকে মুক্তির পথে চালিত করেন। তিনি বুদ্ধের শিক্ষার প্রতিটি শাখার গুরুত্ব এবং অন্তর্নিহিত মূল্যের ওপর জোর প্রদান করতেন৷
অতীশ দীপঙ্কর এই বইটি লিখেছিলেন তার তিব্বতীয় শিষ্যদের কথা মাথায় রেখে। এবং এই বইটি পরবর্তীকালে বৌদ্ধ শিক্ষক এবং পণ্ডিতদের হাত ধরে উৎকর্ষতার শিখরে ওঠে। এটি তিব্বতীয় ধর্মীয় (Lam rim) সাহিত্যের একটি যথাযথ আদিরূপ৷ মানুষের মনোজগতীয় বিকাশ ও তার ধারণক্ষমতার কথা বিবেচনা করে অতীশ এই বইটিতে খুব সহজ ও সংক্ষিপ্তভাবে দর্শনচর্চার দৃষ্টিকোণ বর্ণন ও পথনির্দেশ করেছেন। এধরণের জীবনদর্শন চর্চা সামগ্রিক ভাবেই সকলের জন্য মঙ্গলকর। এই দর্শন শত শত বছর ধরে আমাদের তিব্বতের অধিবাসীদের সুখী ও সমৃদ্ধ করেছে; আমি আশা করি অন্যান্য দেশেও মানুষ এর মাধ্যমে শান্তি ও শান্তিকে স্থায়ী করার পথ খুঁজে পাবে। এই বই এর ইংরেজি অনুবাদক খ্রিস্ট্রিয় পন্ডিত রিচার্ড শেরবার্ন, আন্তঃধর্মীয় মৈত্রীর পথে প্রসংশনীয় ভূমিকা রেখেছেন। তার এই কাজ বিশ্বমানবতা ও সকল ধর্মের মানুষের সংঘবদ্ধ কল্যাণকামনারই একটি মূর্ত রূপ।

দালাই লামা

তেকচেন চোলিং,
হিমাচল প্রদেশ, ভারত
১৪ জুলাই, ১৯৮২

Address

Https://goo. Gl/maps/MwPA7vUk4v9pmnFF 8
Bajrajogini

Telephone

+8801814960811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atish Dipankar Memorial complex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Atish Dipankar Memorial complex:

Shortcuts

Share